রামগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিল
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশী বাধা উপেক্ষা করে অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশী বাধা উপক্ষো করে ৪ জিসেম্বর (সোমবার) সকালে ঢাকা-রামগঞ্জ সোনাইমুড়ী হাইওয়ে সড়কের আলীপুর ব্রীজের গোড়া নামক স্থানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম এর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, গণবিরোধী তফসিল বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ সমর্থনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতারা খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর:
