সারাদেশ

নির্বাচন থেকে সরে দাড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী

নির্বাচন থেকে সরে দাড়ালেন লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা নিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর)  বিকালে জেলা শহরের ঝুমুর এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন। এসময় তিনি বলেন, সারাদেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে, শুধুমাত্র বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ গরম রেখেছে । এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে কালো টাকার ব্যপক ছড়াছাড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার  পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিদুৎ স্পষ্টে যুবকের মৃত্যু 

লক্ষ্মীপুরে বিদুৎ স্পষ্টে যুবকের মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় কৃষি ক্ষেতের মোটরে থাকা বিদ্যুৎ স্পৃষ্টে মো: ইমন হোসেন (১৮) পিতা: ইসমাইল হোসেন  নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ইমন চন্দ্রগন্জ থানার চর ওমারখিলের করইতলার গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে। বিষটি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল কতৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, ইমন তাদের নিজস্ব কৃষি ক্ষেতে পানি দেওয়ার জন্য পানির মোটর লাগায়। এতে থাকা বিদ্যুৎ স্পৃষ্টে আহত হলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন
অনলাইন ক্লাস বয়কটের একদফা দাবি জাবির নবীন শিক্ষার্থীদের

অনলাইন ক্লাস বয়কটের একদফা দাবি জাবির নবীন শিক্ষার্থীদের

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক (সম্মান) (২০২২-২০২৩) সেশন ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস বর্জনের ডাক দিয়েছে। তারা অনলাইনে ক্লাস করতে নারাজ- স্বশরীরে ক্লাস দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জাবির নবীন শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার বেশ কিছু মাস হয়ে গেলেও এখনো ক্যাম্পাসের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি জাবির ৫২ তম আবর্তনের শিক্ষার্থীদের।বিগত বছরের ৩০শে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হয়। অনলাইনে ক্লাস চললেও পুরনো বছর পেরিয়ে নতুন বছর শুরু হলেও এখনো স্বশরীরের ক্লাস নেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নবীন শিক্ষার্থীরা তাদের মনোভাব ব্যক্ত করে বলেন, পুরোপুরি জাবিয়ান আর:
আরও পড়ুন
বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলন

বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাক্তার এ বি এম জাফর উল্লাহ, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল, এম. এ. কাশেম, সহ অনেকে আ.লীগের দলীয় মনোনয়ন এর জন্য আবেদন করেন। দলীয় সভানেত্রী মনোনয়ন বোর্ড মামুনুর রশিদ কিরণ কে নৌকা মার্কা মনোনয়ন প্রদান করেন । পরবর্তীতে সভানেত্রী সারা দেশব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের কে গণভবনে ডেকে নেন। আসন্ন নির্বাচন সম্বন্ধে বিস্তারিত আলোচনা শেষে মনোনয়ন বিষয়ে বলেন যে ২৯৮ আসনে তিনি মনোনয়ন দিয়েছেন। সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ সভাপতি ডাঃ এবিএম জাফর উল্লাহ বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার মপর থেকে আমরা কখনো দলীয় প্রতীকের বিরুদ্ধে বিষোদগার করিনি।:
আরও পড়ুন
রায়পুরে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের দিনভর গনসংযোগ 

রায়পুরে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামের দিনভর গনসংযোগ 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে দিনভর গনসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। আজ বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে তিনি উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের চরপাতা গ্রামে, ২নং উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে ও খাসের হাট বাজারে, ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের হাজিমারা এলাকায়, ৯নং দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট ও ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের টুনির চরে গনসংযোগ কালে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন। গনসংযোগকালে তিনি বলেন, দেশে একটি প্রতিযোগীতামুলক নির্বাচন সফল ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রার্থী হয়েছি। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। গনতন্ত্রের স্বার্থে দেশ বিদেশে নির্বচনকে গ্রহনযোগ্য করার জন্যই আমার নৌকার:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-৩: প্রচারণার মাঠে নৌকা-ট্রাক ছাড়া অন্য প্রার্থীরা পোস্টারেই ক্ষান্ত

লক্ষ্মীপুর-৩: প্রচারণার মাঠে নৌকা-ট্রাক ছাড়া অন্য প্রার্থীরা পোস্টারেই ক্ষান্ত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর দ্বাদশ জাতীয় নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। শেষ মুহূর্তে এ আসনে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে আওয়ামী লীগের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু এবং সে দলীয় সতন্ত্র প্রার্থী এমএ সাত্তারের ট্রাক মার্কা বাদে বেশিরভাগ প্রার্থীকে ভোটের মাঠে সেভাবে দেখা যাচ্ছে না।  নির্বাচনে অংশ নেয়া অধিকাংশ রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার পোস্টার-ব্যানার আর মাইকিং এ সীমাবদ্ধ। জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন( লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু( হাতুড়ি),তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালী আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল) প্রতীক নিয়ে ভোটের মাঠে অংশগ্রহন করছেন। ভোটাররাও বলছেন, নৌকা, লাঙ্গল আর সতন্ত্র প্রার্থীর ট্রাক ছাড়া অন্য:
আরও পড়ুন
ঘরের ছেলেদের ঘরে ফেরার আহবান নৌকার প্রার্থী পিংকুর

ঘরের ছেলেদের ঘরে ফেরার আহবান নৌকার প্রার্থী পিংকুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর -৩ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেছেন,ঘরের ছেলেদের ঘরে ফিরে আসার জন্য। যারা এখনো আওয়ামী লীগের হয়ে নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা যেন অভিমান ভেঙে ঘরে ফিরে আসে।   তিনি আরো বলেন, আমাকে কেউ গুলি করলেও আমি নৌকার বাহিরে ভোট করবো না। যারা বঙ্গবন্ধু কে ভালোবাসে তারা কখনো নৌকার বাহিরে ভোট করতে পারে না। সোমবার (০১ জানুয়ারি) বিকেলে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সদর পৌরসভার ১০,১২,১৩ ওয়ার্ড নিয়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এরপরে তিনি পৌরসভার ৪,৫,৬ ওয়ার্ডের ভোটারদের নিয়ে উঠার বৈঠক করেন। তিনি আরো বলেন, আর মাত্র কয়েকদিন আছে এরপরে আর বৈঠক, সমাবেশ করা যাবে না৷ আপনারা:
আরও পড়ুন
বেগমগঞ্জে নৌকার প্রার্থী এমপি কিরণের সাংবাদিক সম্মেলন

বেগমগঞ্জে নৌকার প্রার্থী এমপি কিরণের সাংবাদিক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী ৩ বেগমগঞ্জে নির্বাচনী প্রচারণায় বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এবিএম জাফর উল্লাহ কর্তৃক "নৌকা মার্কায় ভোট দিলে ভোটারদের পিষে ছেঁচে ফেলা ও এলাকা ছাড়া করার" বক্তব্যের প্রতিবাদে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী জননেতা আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এমপির সাংবাদিক সম্মেলন ২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন
জাবিতে ‘ডামি নির্বাচন’ বর্জন করে লিফলেট বিতরণ করছে বিএনপিপন্থি শিক্ষকরা

জাবিতে ‘ডামি নির্বাচন’ বর্জন করে লিফলেট বিতরণ করছে বিএনপিপন্থি শিক্ষকরা

শহিদুল্লাহ মনসুর,জাবি প্রতিনিধি: ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে লিফলেট বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে লিফলেট বিতরণ করে এ প্রচারণা করেন তাঁরা। লিফলেট বিতরণ শেষে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, "জাতীয় সংসদের মত একটা জায়গায় বিরোধী দল না থাকা আমাদের সংবিধানের সাথে যায় না। আমরা সর্বসাধারণকে এই নির্বাচন বর্জনের আহ্বান জানাই। এই বর্জন সামনের দিনে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত করবে এবং এতে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।" ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক এবং ভূগোল:
আরও পড়ুন
নির্বাচনী প্রচারণায় তামাকপণ্যের ব্যবহার বন্ধের আহ্বান ১৫ সংগঠনের

নির্বাচনী প্রচারণায় তামাকপণ্যের ব্যবহার বন্ধের আহ্বান ১৫ সংগঠনের

জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সিগারেট, বিড়ি, গুল, জর্দাসহ সকল তামাকজাত দ্রব্য বিতরণ ও ব্যবহার না করার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেছে ১৫টি তামাকবিরোধী সংগঠন। বিবৃতিতে জানানো হয়, অতীতে প্রার্থী এবং কর্মীদের পক্ষ থেকে প্রচারণাসহ সাধারণ ভোটারদের মনোযোগ আকর্ষণে বিড়ি-সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্য বিতরণ/ব্যবহার লক্ষ্য করা গেছে। বিগতসময়ের ধারাবাহিকতায় চলমান নির্বাচনী প্রচার-প্রচারণাতেও তামাকপণ্যের ব্যবহার পরিলক্ষিত হলে তা জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি তরুণদের মধ্যে তামাকপণ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করবে। বাংলাদেশে তামাকের ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে দেশে ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লক্ষ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.