রায়পুরে নারীকে কুপিয়ে জখম-লুটপাট, থানায় অভিযোগ
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবকের হামলায় মাহমুদা বেগম (২৭) নামের এক গৃহবধুকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত গৃহবধু ওই এলাকায় কৃষক জাহাঙ্গির আখনের স্ত্রী।বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিন চরবংশি ইউপির পানিরঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।। এই ঘটনায় আরও ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। আহত মাহমুদা লক্ষ্মীপুর সদর হাসপাতালের ৩১ নাম্বার ওয়ার্ডে সার্জারি ডাক্তার সাইফুল ইসলাম শরীফের তত্ববধানে চিকিৎসাধীন।। এঘটনায় শুক্রবার দুপুরে (৫ জানুয়ারী) রায়পুর থানায় মাহমুদার স্বামী জাহাঙ্গির আখন বাদি হয়ে বখাটে রাকিবসহ ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনার পর স্থানীয় ইউপি সদস্য লিটন গাইনের আত্নীয় হওয়ায় ওই যুবক রাকিব:
