সারাদেশ

লক্ষ্মীপুরে তিনটি আসনে নৌকা ও একটিতে ঈগল বিজয়ী

লক্ষ্মীপুরে তিনটি আসনে নৌকা ও একটিতে ঈগল বিজয়ী

লক্ষ্মীপুরে তিনটি আসনে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান (নৌকা), লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন (ঈগল) প্রতীকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
রামগঞ্জে বিবেকের দায়বদ্ধতায় কেন্দ্রে এসে ভোট দিলেন ৭০ বছরের বৃদ্ধা

রামগঞ্জে বিবেকের দায়বদ্ধতায় কেন্দ্রে এসে ভোট দিলেন ৭০ বছরের বৃদ্ধা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর- ১ রামগঞ্জ আসনে লাঠি বর দিয়ে ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন বৃদ্ধা অযুফা বেগম (৭০)। রবিবার (৭ জানুয়ারী) সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের ৭নং দক্ষিণ শ্রীরামপুর ওয়ার্ডের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। বৃদ্ধ অযুফা বেগম ওই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের উত্তর শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা। অযুফা বেগম জানান, আমি প্রায় দেড় বছর ধরে অসুস্থ। মাজা ও হাঁটুতে সমস্যা, হাঁটতে পারি না। সারাক্ষণ আমার শরীর কাঁপে। বিবেকের দায়দ্ধতা ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলের নাতির সঙ্গে কেন্দ্রে এসেছি। অযুফা বেগম এর নাতি রিপন হোসেন জানান, আমাদের:
আরও পড়ুন
নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

নির্বাচনী সরঞ্জাম দিয়ে আসা বাসে আগুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, নির্বাচনী সরঞ্জাম নামিয়ে দিয়ে বাসটি দাঁড়িয়ে ছিল। ওই সময় কে বা কারা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাসে শুধু চালক ছিলেন। তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। এ জন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে শনিবার ভোরে বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা:
আরও পড়ুন
রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০ টি বোমা উদ্ধার

রাজশাহীতে ভোটকেন্দ্রের পাশ থেকে ১০ টি বোমা উদ্ধার

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী মহানগরীর একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি হাত বোমা উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। শুক্রবার রাত ১টার দিকে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে এসব বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রাত ২টার দিকে এগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট টাউন স্কুলমাঠে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। উপশহর প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী স্যাটেলাইট টাউন স্কুল দুইটি ভোটকেন্দ্র। পুলিম জানায়, আসন্ন জাতীয় নির্বাচন বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি নগরীর উপশহর প্রাথমিক স্কুলের পাশের সড়ক দিয়ে অতিক্রম:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ : নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন কংগ্রেস পার্টির প্রার্থী

লক্ষ্মীপুর-২ : নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন কংগ্রেস পার্টির প্রার্থী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে লক্ষ্মীপুর -২ (রায়পুর সদর আংশিক ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ কংগ্রেস জোটের প্রার্থী মো: মুনসুর রহমান । আজ শনিবার বিকালে রায়পুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মো: মুনসুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ‘১৪–দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থীকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তাঁর প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। এ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকলে ভোটের সমীকরণ অন্য রকম হবে। আমার প্রাপ্ত ভোট নৌকার বিজয় নিশ্চিত করতে বাধা হতে পারে।’ কোনো চাপে পড়ে নির্বাচন থেকে সরে আসছেন কি না,:
আরও পড়ুন
ভোটের মাঠে আবারো ‘সিল আজাদ’, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

ভোটের মাঠে আবারো ‘সিল আজাদ’, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের গত উপ-নির্বাচনে প্রকাশ্যে ৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে নৌকায় সিল মারা সেই 'সিল আজাদ' দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করেন। শুক্রবার (৫ জানুয়ারি) থেকে দিঘলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকুর লিফলেট বিতরণ, পোস্টার টাঙ্গানো, মাইকিং, গণসংযোগসহ বিভিন্ন কাজে তার উপস্থিতি দেখা যায়। এতে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কায় পড়েছেন প্রার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুর-৩ আসনের গত উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় ৫৭ সেকেন্ডে ৪৩ টি ব্যালটে সিল মারা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজাদ হোসেনের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের ৪৭৭ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

লক্ষ্মীপুরের ৪৭৭ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (৬ জানুয়ারি ) সকালে লক্ষ্মীপুরের ৪ টি সংসদীয় এলাকার ৪৭৭টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। তবে এদিন দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এদিন জেলার ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রের কোন কেন্দ্রই ঝুকিপূর্ণ নয়:
আরও পড়ুন
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন

রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন

রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেসের আগুনে পুড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়া আগুনে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে নাশকতাকারীরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। ট্রেনটির ইঞ্জিনকারসহ বেশ কয়েকটি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান আরও জানান, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ভারত থেকে ঢাকায় ফিরছিল।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামাত-শিবিরের ঝটিকা মিছিল ও গাড়ি ভাংচুর, আটক ১ 

লক্ষ্মীপুরে জামাত-শিবিরের ঝটিকা মিছিল ও গাড়ি ভাংচুর, আটক ১ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : ভোট বর্জন ও হরতালের সমর্থনে জটিকা মিছিল করেছে লক্ষ্মীপুরে জামাত শিবির নেতা কর্মীরা। শহরে বাস টার্মিনাল ও দক্ষিণ তেমুনি এলাকায় ঝটিকা মিছিলটি করে তারা এসময় তারা ভোট বর্জন ও হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে গাড়ি ভাংচুর করে। পুলিশ জানায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামাত শিবিরের নেতা কর্মীরা এইসময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে ঘটনার স্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ১ জন কে আটক করা হয়।
আরও পড়ুন
সন্তানকে হত্যা করে আগুনে পোড়ালেন বাবা!

সন্তানকে হত্যা করে আগুনে পোড়ালেন বাবা!

সাতক্ষীরা সদরের ধলবাড়ীয়া গ্রামে আলিফ হোসেন (৯) নামের এক শিশুকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে ধলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়াসিন হোসেন ধলবাড়ীয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আলিফের মা রোকেয়া ও বাবা ইয়াসিন হোসেনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই তারা আলাদা থাকতেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শহরের সুলতানপুরে রোকেয়ার বাবার বাড়ি থেকে আলিফকে নিয়ে আসেন ইয়াসিন। একই দিন রাতে তাকে হত্যা করে ঘরে আটকে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ইয়াসিন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.