কমলনগরে উদ্দেশ্যমুলক এক সপ্তাহে দুইবার বসতঘরে আগুনের অভিযোগ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগরে এক সপ্তাহে দুইবার ব্যবসায়ীর বসত ঘরে প্রতিবেশী আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্যবসায়ী শফিক উদ্দিনের বসত ঘরে গত ১৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ও ১৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০টায় পাশ্ববর্তী মৃত আলি হোসেন এর ছেলে সিরাজ ও মেয়ে হাজেরার বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবার জানান, সিরাজ ও হাজেরা বিভিন্ন সময় এলাকায় চুরি করতে শুনা যায় এতে আমরা তাদেরকে আমাদের বাড়িতে আসতে বারণ করার জের ধরে গত ১৬ তারিখ আমাদের রান্নাঘরে আগুন দেয় এতে করে ঘরের টিনসহ যাবর্তীয় সব পুড়ে ছাই হয়ে যায় এসময় কমলনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।:
