বীর মুক্তিযোদ্ধার কুশপুত্তলিকা দাহ করায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. মঞ্জুরুল আলমের বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ করে প্রকাশ্যে অবমাননার ঘটনায় রায়পুরের পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জেলা শহরের একটি চাইনিজ রেস্তোরায় মেয়র রুবেল ভাটের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা এ অভিযোগ করেন। এ অবমাননার ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে সুবিচার চেয়েছেন মুক্তিযোদ্ধা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলমের ব্যবসায়ীক অংশীদার সৈয়দ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা তাজল ইসলাম, জাফর আহমেদ ভূঁইয়া ও মোকতার আহমেদ ভূঁইয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্জুরুল আলম বলেন, ২০২২ সালে রায়পুর থানা মসজিদ সংলগ্ন আমি ও আমার অংশীদার যৌথভাবে একটি ৯ তলা:
