সারাদেশ

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি, ২৪ঘন্টার আল্টিমেটাম

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি, ২৪ঘন্টার আল্টিমেটাম

সাব্বির মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে রাজিবপুর বাজারের সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষার্থী রঞ্জু মিয়া, শহিদুল ইসলাম ও আকিব মাহমুদ। তাঁরা বলেন, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন। তিনি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন। প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তাঁরা বলেন, আপনি (প্রধান শিক্ষক) স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তিনি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।:
আরও পড়ুন
নবীনগরে দুই বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

নবীনগরে দুই বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা নিহতদের লাশ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দু’জনকে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহত রাহিম (২২) নবীনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নারায়ণপুর গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার ছেলে। তিনি পেশায় ওয়ার্কশপ মিস্ত্রি। আটককৃতরা হলেন, একই মহল্লার বাসিন্দা পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান জামাল পাশার দুই ছেলে সাকিল (২২) ও ফারুক (২০)। তারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। নিহতের মামা জিয়াউর রহমান বলেন, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যান:
আরও পড়ুন
শেখ হাসিনার বিচার দাবি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

শেখ হাসিনার বিচার দাবি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত রয়েছেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই- খুনি হাসিনার বিচার চাই’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দেন। এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ:
আরও পড়ুন
নোয়াখালী সদর আন্ডারচর যুবদলের মতবিনিময় সভা 

নোয়াখালী সদর আন্ডারচর যুবদলের মতবিনিময় সভা 

মোহাম্মদ হান্নান, নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলা আন্ডার ইউপি যুবদলের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির আন্ডার চর ইউপি সভাপতি ওযুদ মাঝি। নোয়াখালী সদর উপজেলা আন্ডার চর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন এর সভাপতিত্বে রোববার বিকালে ইউনিয়নের বুদ্ধিনগর বাজারে যুবদলের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া শেষে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করা হয়। এরপর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ওযুদ মাঝি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক বিজয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের দেওয়াল সাজছে রং-তুলির আঁচড়ে

লক্ষ্মীপুরের দেওয়াল সাজছে রং-তুলির আঁচড়ে

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরত্ব,বিজয় ও শহীদদের স্মরণে  লক্ষ্মীপুর শহরের বিভিন্ন দেয়ালে বিভিন্ন  গ্রাফিতি অংকন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সকাল  থেকে এই গ্রাফিতি অংকন কর্মসূচি শুরু হয়েছে। শহরের আদর্শ সামাদ স্কুল মোড় সহ  আশেপাশের  এলাকার বিভিন্ন দেয়ালে এই গ্রাফিতি চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে লক্ষ্মীপুরে শহীদদের নাম, জেলার মানচিত্র, জাতীয় পতাকা সহ বৈষম্য বিরোধী নানা গ্রাফিতি। তারা জানান, নতুন প্রজন্ম বা মানুষের কাছে স্বাধীনতা রং তুলির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি। আমরা কোনো বৈষম্য চাইনা। আমরা এদেশে সকলে বাঙালি হয়ে থাকতে চাই। আমাদের এই কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল:
আরও পড়ুন
কমলনগরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 

কমলনগরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদর হাজিরহাটে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অংগ সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবি এম আশরাফ উদ্দিন নিজান। উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য:
আরও পড়ুন
নবীনগর শিবপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা 

নবীনগর শিবপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা 

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা। রবিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিবপুর বাজারে এই মনিটরিং কার্যক্রম চালান তারা। এসময় শিক্ষার্থীরা বাজার ঘুরে কাঁচামাল, মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার পরামর্শ দেন তারা। শিক্ষার্থীরা তিন টি ইউনিটে এই বাজার মনিটরিং করেন। এসময় সেচ্ছাসেবক দলে উপস্থিত ছিলেন,নবীনগর সরকারি কলেজ সমন্বয়কারী অথৈ, পারভেজ, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ এর বুশরা,সুমাইয়া,সাথী,রুমা, মরিয়ম,জাকিয়া, জান্নাত, তানিয়া,রাকিবা,আশা মণি, শ্রাবন্তী, তাসভীর, রহমতুল্লাহ, হৃদয়,ইমন ভুঁইয়া,তামিম,সুজন,সজিব,অথয়,নাজমুল,সিয়াম,রিমন,খালিদ। শিক্ষার্থীরা বলেন, আমরা সকলে যোগাযোগ করে শিবপুর বাজারে আজ মনিটরিং করেছি।:
আরও পড়ুন
রাজশাহীতে অস্ত্র উদ্ধার করল শিক্ষার্থীরা

রাজশাহীতে অস্ত্র উদ্ধার করল শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর রেলগেট এলাকায় প্রাইভেট কার থেকে দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার পর মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে শিক্ষার্থীরা । শনিবার (১০ আগস্ট)রাত সাড়ে নয়টার পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্নস্থানে তল্লাশি চৌকি বসাতে দেখা যায় শিক্ষার্থীদের। প্রত্যক্ষদর্শীরা জানায় , বেশ কয়েক দিন ধরে শিক্ষার্থীরা সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে আসছিলো। কিন্তু হঠাৎই অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে প্রত্যেকটি গাড়ি তল্লাশি করেন শিক্ষার্থীরা। এ সময় গাড়িচালক ও যাত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে দেখা যায় তাদের। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশির সময় তাওসিফ নামের এক শিক্ষার্থী জানান,:
আরও পড়ুন
পরিচ্ছন্ন ডুমুরিয়া উপহার দিতে স্বদেশ ফাউন্ডেশন

পরিচ্ছন্ন ডুমুরিয়া উপহার দিতে স্বদেশ ফাউন্ডেশন

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি: মানবতা ছড়িয়ে যাক অন্তর থেকে অন্তরে - এই স্লোগানকে সামনে রেখে স্বদেশ ফাউন্ডেশনের উদ্যেগে ডুমুরিয়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কলেজ থেকে সুন্দর ও পরিচ্ছন্ন ডুমুরিয়া উপহার দেওয়ার জন্য। ডুমুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার'র প্রতিনিধি উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন'র উপস্থিতিতে গতকাল শনিবার থেকে শুরু হওয়া নিম্নোক্ত কর্মসূচিগুলো যথাক্রমে: ১. পরিচ্ছন্ন টীমের মাধ্যমে উপজেলার অফিস, স্কুল-কলেজ ও মাদ্রাসার আঙিনা সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন। ২. সড়কের শৃংখলা রক্ষায় ও সড়ক দুর্ঘটনা রোধে সড়কে ট্রাফিকিংয়ের কার্যক্রম শুরু। ৩. বাজার মনিটারিং তথা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্রেতা স্বার্থ সংরক্ষণে উপস্থিত ক্রেতা, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও কার্যকর ব্যবস্থা অবলম্বন। উপরোক্ত কার্যক্রম:
আরও পড়ুন
কমলনগরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কমলনগরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি. লক্ষ্মীপুরের কমলনগরে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট( রবিবার) সকালে উপজেলা “স্পন্দন” কক্ষে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খালেদ সাইফুল্যাহ। চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশের সাথে মাঠে কাজ করবে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। কমলনগরের সকল রাজনৈতিক নেতাকর্মীকে সহায়তার হাত বাড়াতে উধার্ত আহবান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রামগতি/কমলনগর দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তৌহিদুল ইসলাম। এসময় কমলনগরের সরকারি খাস জমি, অবৈধ দখলকৃত খাল, উপজেলার সকল যাত্রীচাউনী অবমুক্তি করতে কমলনগর প্রেসক্লাবের সভাপতি মো. ফয়েজ মাহমুদ দাবি জানান। উপস্থিত সকলে চলমান পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.