সারাদেশ

রামগঞ্জে বিদ্যালয় নাম পরিবর্তনের চেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর মানববন্ধন

রামগঞ্জে বিদ্যালয় নাম পরিবর্তনের চেষ্টা, শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সরকার পরিবর্তনের পর পরেই রাতের আধারে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হোটাটিয়া উচ্চ বিদ্যালয় স্থলে কপিল উদ্দিন উচ্চ বিদ্যালয় লিখে ব্যানার পেষ্টুন দিয়ে নাম পরিবর্তন করার চেষ্টা করেছেন একটি মহল। সৃষ্ট ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই সূত্রধরে রোববার (১৮) আগষ্ট সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা দুবৃত্ত্বদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে বিদ্যালয় প্রধান শিক্ষক মো: বাবর হোসেন দেওয়ান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয় দাতা সদস্য মো: ইমরুল মেহেদী খান, অভিভাবক সদস্য মাষ্টার আমির হোসেন, মো: আব্দুল কুদ্দুস, শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, শিক্ষার্থী রাশেদ আলম, ফারিয়া আক্তার সহ অনেকে।:
আরও পড়ুন
বরগুনার পাথরঘাটায় ভাঙ্গন ঠেকাতে বালুর বাধ

বরগুনার পাথরঘাটায় ভাঙ্গন ঠেকাতে বালুর বাধ

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় নদী ভাঙ্গন ঠেকাতে করা হয়েছে বালুর বাধ। নির্মান কাজ শেষ হবার আগেই জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে, বালু। বেশীর ভাগ বালুর বস্তা ফেটে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। উন্নয়নের লাখ লাখ টাকা ভেসে যাচ্ছে, পানিতে। পানি উন্নয়ন বোর্ডের ৪০/১ পোল্ডারে বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা এলাকায় বিষখালী নদী পাড়ের বেরীবাঁধ দুটো অংশে ভেঙ্গে গিয়েছে। ঘূর্নিঝড় রেমালের পরে ৪০০ মিটার বেরীবাধ বালুর বস্তা ফেলে মেরামতের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্মান ব্যয় ধরা হয়েছে, ৫৯ লক্ষ ৮৯ হাজার ৪১৪ টাকা। ঠিকাদার জহিরুল ইসলাম জিও ব্যাাগ ও জিও টিউব ফেলে নদী ভাঙ্গন রোধে বাধটি নির্মান:
আরও পড়ুন
তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা; ঐতিহ্যবাহী তজুমদ্দিন প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজনকে আহ্বায়ক ও ৬জনকে করা হয়েছে যুগ্ম-আহ্বায়ক। এর আগে শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় মূল প্রতিবেদন পেশ সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী। প্রথম অধিবেশন শেষে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে ২০২৩/২৪ অর্থ বছরের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন সভাপতি হেলাল উদ্দিন সুমন। পরে দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের সদস্য আলহাজ্ব ওমর আসাদ রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭ সদস্যের নাম ঘোষনা করা হয়। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, ফখরে আজম পলাশ আহ্বায়ক, এম এ হালিম যুগ্ম-আহবায়ক, সাইদুল হক মুরাদ, হেলাল উদ্দিন লিটন(নয়া দিগন্ত), মো. ফারুক,:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা

রামগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগ ও ছাত্রলীগের হামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ ইয়াছিন হোসেন নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়েছে যুবলীগের ফরহাদ হোসেন ও ছাত্রলীগের মোঃ আনাছ হোসেনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ। ঘটনাটি ঘটেছে ১৭ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়ননের উদনপাড়া গ্রামের আছিয়ার বাড়িতে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় মালার প্রস্তুুতি চলছে। হামলার পর থেকে ফরহাদ ও আনাছ পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আছিয়া বাড়ির বিএনপি নেতা মোঃ ইয়াছিনের বাড়িতে পাশ্ববর্তী সাউধেরখিল গ্রামের হাজী মুসলিম ভূঁইয়া বাড়ির মেম্বারের ছেলে যুবলীগ কর্মী ফরহাদ ও একই বাড়ির ফিরোজ আলমের ছেলে ছাত্রলীগ কর্মী আনাছের নেতৃত্বে ৭/৮ জনের একটি গ্রুপ:
আরও পড়ুন
রামগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি 

রামগঞ্জে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে, ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী খুনি হাসিনাসহ তাদের দোসরদের বিচারের দাবিতে অবস্থা কর্মসূচী পালন করা হয়েছে। ১৫আগষ্ট বৃহস্পতিবার দিনব্যাপী পুরো রামগঞ্জ উপজেলা এই কর্মসূচী পালন করা তারা। তাছাড়া বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শতশত মোটরসাইকেল যোগে রামগঞ্জ টাওয়ারের সামনে এসে অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করেন। অবস্থান কর্মসূচীতে রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারো দলীর জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি:
আরও পড়ুন
দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে ছাত্র-জনতার বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন’

দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে ছাত্র-জনতার বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন’

ভোলা জেলা প্রতিনিধি: দেশবাসীর অকুণ্ঠ সমর্থনে ছাত্রজনতার কঠিন বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার আ’লীগ সরকারের পতনের পর আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এখন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের নাগরিক। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো কোন স্বৈরাচার টিকতে পারেনি তেমনি হাসিনাও পারেনি। ক্ষমতা ছেড়ে তাকে চোরেরমতো পালিয়ে যেতে হয়েছে। ১৬ বছর পর বুধবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ভোলা-৩ আসনের সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইসচেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রমের আগমনে গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, আ’লীগ দিনের ভোট রাতে করার মাধ্যমে দেশে ব্যাপক লুটপাট করেছে। সীমাহীন:
আরও পড়ুন
রামগঞ্জে সেনাবাহিনীর পাহারায় পুলিশ সদস্যদের কাজে যোগদান

রামগঞ্জে সেনাবাহিনীর পাহারায় পুলিশ সদস্যদের কাজে যোগদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ সদস্যরা সেনাবাহিনীর পাহারায় নিজ কর্মস্থলে যোগদান করে কাজে ফিরে এসেছেন। ১৪ আগষ্ট সকালে থানা কমপাউন্ডারে উপস্থিত হয়ে সেনা বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মোর্শেদ আলমের নেতৃত্বে পুরো টিমের সতর্ক পাহারায় পুলিশ সদস্যরা ফিরে এসে কাজে যোগদান করেছেন। এসময় রামগঞ্জ ওসি মোহাম্মদ সোলাইমান,সেনা কর্মকর্তা, ওসি তদন্ত পুলিশ সদস্যদের পাশে থাকার আশ্বাস প্রদান করে সার্বিক কর্মকান্ড পরিচালনা করার উদাত্ত আহবান জানিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এসময় থানার এসআই আবু ইউসুফ বলেন, গত ৫আগষ্ট থানা ভবনে অগ্নিকান্ডের কারনে প্রত্যেকটি রুম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এজন্য প্রথমত আমাদের বাসস্থান , তার পরে খাবারের ক্যান্টিন:
আরও পড়ুন
চৌমুহনীতে সাবেক চেয়ারম্যান ইউসুফ মিয়ার ভাতিজার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুট

চৌমুহনীতে সাবেক চেয়ারম্যান ইউসুফ মিয়ার ভাতিজার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুট

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চৌমুহনী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবিএম ইউসুফ মিয়ার ভাতিজার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও ১৪ লাখ টাকার মালামাল সহ লুটের ঘটনা ঘটেছে ৷ বৃহত্তর নোয়াখালীর রাজধানী খ্যাত প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী ডিবি রোডের মেসার্স নুরজাহান ইলেকট্রিক এর স্বত্বাধিকারী ইশতিয়াক আলম সোহানের ব্যবসা প্রতিষ্ঠানে গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৬ আগষ্ট বিকালে ডিবি রোড কলাপট্টি ইশতিয়াক আলম সোহান এর ব্যবসায়ীক অফিসে মুখচেনা সন্ত্রাসী সহ সাঙ্গপাঙ্গরা মার মার ডাক দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। ৬ আগস্ট রাত ১০ টার দিকে একটি বিশেষ রাজনৈতিক দলের জৈনিক মুখচেনা নেতার লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী৷ প্রত্যক্ষদর্শীরা জানায়,ব্যবসায়ী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চেয়ারম্যানসহ ৭১৮ জনের নামে মামলা

লক্ষ্মীপুরে চেয়ারম্যানসহ ৭১৮ জনের নামে মামলা

 লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপুর নামে মামলা দায়ের করেছে পুলিশ। সদর থানায় দায়েরকৃত মামলায় টিপুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়িত্বরত কাজে বাধাসহ হামলা চালিয়ে ৮ পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়। ওসি ইয়াছিন ফারুক মজুমদার জানান, ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর:
আরও পড়ুন
বরগুনা আ’লীগ নেতা জাহাঙ্গীর কবির শেখ হাসিনার সাথে ফোনে কথা বলায় গ্রেফতার

বরগুনা আ’লীগ নেতা জাহাঙ্গীর কবির শেখ হাসিনার সাথে ফোনে কথা বলায় গ্রেফতার

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান  আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির গ্রেফতার হয়েছেন। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তার সাথে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৪ আগস্ট) ভোরে রাতে বরগুনা তার নিজ বাসভবন আমতলা পর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি একেএম মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.