রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ১ জন নিহত
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুর রহিম(৫০)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮মে) রাত সাড়ে ৮টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নের হামিদ আলী শেখের বাড়িতে। আবদুর রহিম উপজেলার দক্ষিন দরবেশপুর হামিদ আলী শেখের বাড়ির মৃত ইদ্রিছ শেখের ছেলে। নিহত আবদুর রহিমের মেঝো ভাই মোঃ সেলিম শেখ জানান, একই বাড়ির জয়নাল আবেদীনের দুই ছেলে আবুল কালাম ও কামাল হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আবদুল মান্নান ভুট্টা, আনা মিয়ার ছেলে সাবেক মেম্বার মোঃ মোস্তফার সাথে তাদের পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। এ বিষয়ে লক্ষ্মীপুর আদালতে একটি দেওয়ানী মামলা চলমান(২৮মে)মঙ্গলবার সকালে আবদুর রহিমের:
