কমলনগরে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা সদর হাজিরহাটে উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর অংগ সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবি এম আশরাফ উদ্দিন নিজান। উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য:
