নিত্যপন্যের বাজারে জেলা প্রশাসনের বিশেষ অভিযান
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য জেলা বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এরই অংশ হিসেবে, রোববার ২ মার্চ লক্ষ্মীপুর জেলা সদরের চকবাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা। পরিদর্শনকালে, চকবাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ প্রদর্শন না করার অভিযোগ উঠে। এছাড়া, মূল্য তালিকা না থাকায় আইন মোতাবেক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ টাকা:
