এইচ.এম ইব্রাহীম এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ ও সমাবেশ
মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম কে ফেসবুকে কমেন্ট বক্সে হত্যার হুমকি ও সামাজিক মানহানিকর কমেন্ট করার প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ও নোয়াখলা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ এবং ছাত্রলীগ। গতকাল রোববার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ইয়াছিন হাজীর বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম বাকী বিল্লাহ। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুবলীগ নেতা ওমর ফারুক রানা, আব্দুল বাছের সোহেল, রুবেল ভূঁইয়া, নোয়াখলা ইউনিয়ন:
