আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফারুক হোসেন

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফারুক হোসেন

ফরিদপুর প্রতিনিধি - ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ১৪ জন। তাদের মধ্যে শনিবার চূড়ান্ত প্রার্থী মনোনয়ন করা হয়। দলীয় সূত্র জানায়, ১৪ জনের মধ্যে ফরিদপুরের জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফারুক হোসেন। যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ:
আরও পড়ুন
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি পিন্টু

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি পিন্টু

মো. বদিউজ্জামান (তুহিন)নোয়াখালী- আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি  তৃণমূলের নেতা আবদুল ওয়াদুদ পিন্টু। শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে তাকে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামীলীগ  দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ৬১ জেলা পরিষদের  আওয়ামীলীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয় । আ. লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে  জানতে চাইলে নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু দৈনিক বাংলাদেশ সমাচারকে জানান,আমাকে এ পদে মনোনয়ন দিয়ে:
আরও পড়ুন
সোনাইমুড়ীতে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সোনাইমুড়ীতে গ্রাম ভিত্তিক আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

মো. বদিউজ্জামান- শান্তি,  শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্রই আমরা এ বিষয়কে সামনে রেখে ১১ সেপ্টেম্বর গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২০২২অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ। উক্ত অনুষ্ঠানে  কিশোর গ্যাং,  মাদকদ্রব্য, ইভটিজিং, বাল্যবিবাহ বিরোধী আলোচনা হয়।
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

হাসিব উদ্দিন রসির বাবা ১৯৯৬ সালে খালেদাজিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন আব্দুল আলিম তখন তিনি লালবাগের ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন।  তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে শিশু হাসিব রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে, সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব পালন করেছে সততা ও নিষ্ঠার সাথে। তাকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লালবাগ এলাকাবাসী ও আওয়ামীলীগ এর:
আরও পড়ুন
কলাপাড়ায় দিনমজুর আব্দুল আজিজের গাভীর জমজ বাচ্চা!

কলাপাড়ায় দিনমজুর আব্দুল আজিজের গাভীর জমজ বাচ্চা!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের একটি গাভী একত্রে দুইটি বাচ্চা দিয়েছে এতে করে এলাকায় তুলকালাম শুরু হয়েছে। আজিজ পেশায় একজন দিনমজুর কামলা আর গাবুর খেটেই চলে তার সংসার। কিন্তু নিজের ভাগ্য পরিবর্তনে একটু সাবলম্বী হওয়ার প্রচেষ্টায় পয়সা জমিয়ে কোন মতে একটি গাভী কিনে যত্ন সহকারে প্রায় দেড় বছর লালন পালন করলে গাভীটি এক সময় এসে একত্রে দুটি বাচ্চা প্রসব করে। এতে করে গ্রামবাসির মাঝে যেন কৌতুহলের শেষ নেই। প্রতি নিয়ত গ্রাম কিংবা দুর গ্রামের অনেক মানুষ আসে গাভীর বাচ্চা দুটোকে দেখতে, অনেকেই আবার বলে উঠে আব্দুল আজিজের ভাগ্য ফিরেছে। এ কথায় আব্দুল আজিজ আনন্দিত তার আশা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ জন আটক

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ পাঁচ জন আটক

লক্ষ্মীপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ। আজ রবিবার দুপুরে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ মিট দ্যা প্রেসে এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হচ্ছেন- রায়পুরের দক্ষিণ কেরোয়া গ্রামের মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মো. বেলাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মো. ছাত্তার, চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের রবিউল ইসলাম রবু ও একই এলাকার মো. সোহেল। পুলিশ জানিয়েছে, একটি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ সেপ্টেম্বর ভোররাতে জেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ মোবারক হোসেন, বেলাল হোসেন ও ছাত্তারকে আটক করে পুলিশ। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে চুরি:
আরও পড়ুন
জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ

জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ

জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অংশ নিয়েছেন। আজ রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের গ্রিন জোনে তিনি একটি ডালিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শুরু করার আগে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরপরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায়। তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বনভূমিও বৃদ্ধি পেয়েছে। এটির কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি:
আরও পড়ুন
চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুর্তজা আহসানের সঞ্চালনায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে দলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে আদর্শ:
আরও পড়ুন
ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুমানিক ১২ বছরের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ওই শিশুটিকে থানায় রেখে যায় এলাকাবাসী। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোকজন শিশুটিকে বিষণ্নভাবে ঘোরাঘুরি করতে দেখে। পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারেনি। পরবর্তীকালে স্থানীয়রা তাকে থানায় রেখে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত:
আরও পড়ুন
সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, কোনো অবস্থায় সন্ত্রাস, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। কোনো রকম চাঁদাবাজি চলবে না। সব অনিয়মের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা দরকার সবই করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ও সকল ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এমপি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনোয়ার খান বলেন, রামগঞ্জে সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করে। একে অপরের ধর্মীয় রীতি-নীতিতে সর্বদা সব সময় পাশে থেকে সহযোগিতা করে। সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.