হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস  দাবি পূরণের

হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস দাবি পূরণের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনে বসা ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য। এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দেন। উপাচার্য বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সব কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন
বরের সাথে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

বরের সাথে হানিমুনে গিয়ে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বউকে নিয়ে হানিমুনে এসে মারধরের স্বীকার হন বলে অভিযোগ করেছেন মনিরুল ইসলাম নামের এক পর্যটক। পরে মনিরুল ইসলামকে রেখে তার স্ত্রী সাবেক প্রেমিকসহ ওই হামলাকারীদের সঙ্গে পালিয়ে যায় বলে এমন অভিযোগ উঠে। গত মঙ্গলবার (২০) রাত সাড়ে ১১টায় কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশ মনিরুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করলেও খোঁজ মেলেনি তাঁর স্ত্রী নুরে জান্নাতের। মারধরের স্বীকার পর্যটক মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। মনিরুল ইসলাম অভিযোগ করে জানান,‘আমরা সৈকতে ঘোরাঘুরির পরে সন্ধ্যায় রুমে আসি কিন্তু আমার:
আরও পড়ুন
চরফকিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে প্রশাসন

চরফকিরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ পরিবারের পাশে প্রশাসন

মোঃ বদিউজ্জামান (তুহিন), প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালী কোম্পানীগঞ্জের ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কচ্চপিয়াতে ২০ সেপ্টেম্বর গভীর রাতে এক বসত বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ২০ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কল্যাণ সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্হ পরিবারকে ২ টি কম্বল শুকনো খাবার প্যাকেট ও নগদ সাড়ে ৭ হাজার টাকা অনুদান প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উল আলম ভূঁইয়া। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন ও চরফকিরা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মো. জায়দল হক ( কচি)।
আরও পড়ুন
নবীপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করব__চেয়ারম্যান সোহেল

নবীপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর করব__চেয়ারম্যান সোহেল

মো. বদিউজ্জামান (তুহিন),নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী  সেনবাগের  ৯ নং নবীপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বেলায়েত হোসেন (সোহেল) জনগণের কাছে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে। নোয়াখালী  ২ সেনবাগ  সোনাইমুড়ী ( আংশিক)  আসনের এমপি বিশিষ্ট  শিল্পপতি আলহাজ্ব  মোর্শেদ  আলম  এর সহযোগিতা নবীপুর বাজার থেকে নলদিয়া কাঁচা সড়কটি ৮৩ লাখ টাকা ব্যয়ে স্হানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ১৯ সেপ্টেম্বর   শুভ উদ্বোধন করেন। সড়কটি নির্মিত হলে  শ্রীপদ্দি, নলদিয়া এবং নবীপুর গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে। চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বলেন, আমি আমার স্বপ্নের নবীপুর কে একটি আধুনিক সমৃদ্ধ মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাল্লাহ।
আরও পড়ুন
বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নুর’র উপর হামলায় আইন-শৃংখলা কমিটির নিন্দা

বানিয়াচংয়ে সাংবাদিক রাজীব নুর’র উপর হামলায় আইন-শৃংখলা কমিটির নিন্দা

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি হামলাকারীদের কে আইনি ব্যাবস্থায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়াও অবৈধ দখলদারদের কবল থেকে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের পৈতৃক বাড়ি উদ্ধারের দাবি জানানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রামনাথের পৈতৃক বাড়ির তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজীব নুর সহ স্থানীয় ৩ সাংবাদিক হামলার শিকার হয়েছিলেন। বাড়িটির অবৈধ দখলদার ওয়াহেদ ও তার ৩ ছেলে ওই হামলা চালিয়েছিলো। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বানিয়াচং উপজেলা পরিষদের:
আরও পড়ুন
বেগমগঞ্জে জাইকার অর্থায়নে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম

বেগমগঞ্জে জাইকার অর্থায়নে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম

মো. বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১২ লাখ টাকার প্রসূতি সেবা সরঞ্জাম সরবরাহ করা হয়। ১৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ প্রসূতি সেবা সরঞ্জাম পরিবার পরিকল্পনা বিভাগের হাতে তুলে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার।
আরও পড়ুন
বেতাগির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেতাগির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মইনুল আবেদীন খান- মোটা টাকার বিনিময়ে নারী ও শিশু নির্যাতন মামলার মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিল করার অভিযোগে বরগুনা জেলার বেতাগী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। সোমবার বিকেল ৪টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদারের কন্যা মোসা: রেকসনা আক্তার লিখিত বক্তব্য বলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের আতাউর রহমান প্রিন্সের সাথে ২০০৫ সালে প্রথম স্ত্রীর তথ্য গোপন করে বিয়ে হয়। বিয়ের পরপরই শারীরিক-মানসিক ওয়ার্থিক নানা প্রকার অত্যাচার ও নির্যাতন চলতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময়ে একাধিকবার স্বামীর বিরুদ্ধে মামলাও:
আরও পড়ুন
কমলনগরে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে জমি দখল করলেন ইস্রাফিল

কমলনগরে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে জমি দখল করলেন ইস্রাফিল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা'র বাদামতলী বাজারে মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে জোরপূর্বক জমি ও ঘর দখলের অভিযোগ উঠে দারুল উলুম মোহাম্মদীয়া মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইস্রাফিল বিরুদ্ধে। তার বিরুদ্ধে নানবিধ সমস্যা তুলে ধরেন স্থানীয় জনতা। তারা জানান, দ্বীনি লেবাস পরে ইস্রাফিল সাধারণ মানুষকে জমিদখলসহ বিভিন্নভাবে হয়রানি করছে। তার বিমুখি'র ভয়ে মুখ খুলতে নারাজ অসহায় কিছু ভুক্তভোগী পরিবার। স্থানীয় অভিযোগকারী শামসুল আলম নিশাদ জানান, তার বাবা মৃত নুর আলম দিয়ারা ২৪ নং চর বসুমোজা, ২৭৫ নং দলিল মূলে দেড় শতাংশ জমি ২০১৪ সালে দাতা-জামাল, পিতা-আব্দুর রশিদ হতে খরিদ সূত্রে মালিক হন। জমি রেজিষ্ট্রি করে সেখানে দোকান ঘর নির্মান করেন। দীর্ঘদিন:
আরও পড়ুন
সাগরে  লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত

সাগরে লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। ফলে আগামী দুদিনে বৃষ্টিপাত বাড়তে পারে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলীসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।:
আরও পড়ুন
রামগঞ্জে শতাধিক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক

রামগঞ্জে শতাধিক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরের রামগঞ্জ স্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক শতাধিক শিক্ষাথীদের প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে ওই শিক্ষকের কোচিং বানিজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। ২৮অক্টোবর বিদ্যালয়ের এসএমসি কমিটির অভিভাবক সদস্য রূপা বনিকের দেওয়া অভিযোগটি বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক তদন্ত চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক পরীক্ষিত বনিক ২০১৮ইং সালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে প্রভাব বিস্তার করে শিক্ষকদের মাঝে গ্রুপিং এবং স্কুল সংলগ্ন ভবনে কোচিং সেন্টার গড়ে তুলেন। এছাড়াও শিক্ষার্থীদেরকে নানা প্রলোভন ও পরিক্ষায় কম নম্বরের ভয় দেখিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.