কড়া নিরাপত্তায়  আদালতে মামুনুল হক

কড়া নিরাপত্তায় আদালতে মামুনুল হক

ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। আজ তার বিরুদ্ধে চার পুলিশ কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে আগের ধার্য তারিখে বাকি থাকা দুইজনের সাক্ষ্যও নেওয়া হবে। বেলা ১১টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আজ মামুনুল হকের বিপরীতে চার পুলিশ কর্মকর্তাসহ ছয়জনের সাক্ষ্যগ্রহণ করার কথা রয়েছে। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৬ মামলার আসামি আটক

লক্ষ্মীপুরে ৬ মামলার আসামি আটক

লক্ষ্মীপুরে দেশীয় তৈরি একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ ওসমান গণি ওরফে পিয়াস (৩০) নামের এক যুবককে আটক করছে পুলিশ। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের মেঘনা রোড থেকে তাকে আটক করা হয়। পিয়াস সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন নবীনগর গ্রামের নুর নবীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পিয়াস অস্ত্রটি লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযানে চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পিয়াস পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।:
আরও পড়ুন
ফরিদপুরে আদম বেপারীর প্রতারনা ঢাকতে চাঁদাবাজীর অভিযোগ

ফরিদপুরে আদম বেপারীর প্রতারনা ঢাকতে চাঁদাবাজীর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের লোহারটেক গ্রামের সামসুদ্দিন লস্করের ছেলে আদম বেপারী হাবিব লস্কর (৪৫) নিজের প্রতারনা ঢাকতে ভুক্তভোগী পরিবারের স্বজনদের নামে ফরিদপুর কোর্টে চাঁদাবাজীর মামলার অভিযোগ দিয়ে ভীতি সৃষ্টি করে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই আদমের হয়রানী ও অর্থ আত্মসাতের প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ও তাদের স্বজনরা মিলে আদম বেপারীর বিচারের দাবী তুলে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জেলা প্রশাসক ফরিদপুর, পুলিশ সুপার ফরিদপুর, উপজেলা নির্বাহী অফিসার, চরভদ্রাসন ফরিদপুর ও অফিসার ইনচার্জ, (ওসি) চরভদ্রাসন থানায় স্মারকলিপি প্রদান করেছেন। এ মানববন্ধন কর্মসূচীর সভাপতিত্ব করেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ:
আরও পড়ুন
নরসিংদী জেলা আ’লীগের সভাপতি জি এম তালেব, সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী

নরসিংদী জেলা আ’লীগের সভাপতি জি এম তালেব, সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকপূর্ণভাবে আজ শনিবার (১৭সেপ্টেম্বর) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এসময় তিনি বলেন,বিএনপির রাজনীতি হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি। বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি। আপনারা নরসিংদীর জনগণ সারাদেশের জনগণের মত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্তা রাখুন। বিএনপির আগুন সন্ত্রাস দমনের জন্য যা যা করা দরকার আমরা তাই করবো। কারণ, এ দেশের স্বাধীনতার জন্য বহু দামাল ছেলেরা রক্ত দিয়েছে। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে এদেশের ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে:
আরও পড়ুন
হরিজনদের ছাত্র-ছাত্রী ও বয়স্ক ভাতা না দেওয়ার অভিযোগ

হরিজনদের ছাত্র-ছাত্রী ও বয়স্ক ভাতা না দেওয়ার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুরে হিন্দু সনাতন ধর্মাবলম্বী হরিজন গোষ্ঠীর ছাত্র-ছাত্রী ও বয়স্ক ভাতা না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসান সাদিক মাহমুদ'র বিরুদ্ধে। এনিয়ে গত (১৬ জুন বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছে উপকার ভোগীরা। দীর্ঘ দিন পার হয়ে গেলেও সেই অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী। উপকার ভোগীরা বলছে, আমাদের ছেলেমেয়েরা উপজেলার বিভিন্ন স্কুল কলেজে অধ্যায়নরত আমরা এলাকার একদম দরিদ্র সিমার নিচে রয়েছি যার কারণে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দিতে হিমশিম খেতে হচ্ছে। শুধু তাইনয় আমাদের হরিজন ও অনগ্রসর জনগোষ্ঠীর দুস্থ বয়স্ক ভাতা ভোগীরাও ভাতা পাচ্ছে না প্রায় দু'বছর:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পেলেন এবিএম নুরুজ্জামান

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পেলেন এবিএম নুরুজ্জামান

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবিএম নুরেজ্জামান। নতুন এই কর্মকর্তাকে শুভেচ্ছা জানায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ।
আরও পড়ুন
মনছুরিয়ায় টমটম গাড়ি উল্টে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

মনছুরিয়ায় টমটম গাড়ি উল্টে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে টমটম গাড়ি উল্টে গেলে মো. সাকিব (১৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মোহাব্বত আলী পাড়ার সড়কে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত মো. সাকিব বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী ৯ নং ওয়ার্ড রঙ্গিয়াঘোনা এলাকার টুনা মিয়া সাওদাগরের বাড়ির মোজাম্মেল হক এর ছেলে। নিহত সাকিব বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতক্ষ্যদর্শীরা জানান, বন্ধুদের নিয়ে দুষ্টুমি করে টমটম গাড়িতে উঠে তারা ৪ থেকে ৫ জন। টমটম নিয়ে ঘোরাঘুরিতে একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এতে মো. সাকিব নামে ওই শিক্ষার্থী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জনগনের সেবক হিসেবে কাজ করছেন পুলিশ সুপার

লক্ষ্মীপুরে জনগনের সেবক হিসেবে কাজ করছেন পুলিশ সুপার

ব্যতিক্রমধর্মী সুনিপুণ দক্ষতার মাধ্যমে শহরের দীর্ঘদিনের যানযট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করে আলোচনায় এসেছেন লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও পুলিশ সুপার সে ধারণা সম্পূর্ণ বদলে দিচ্ছেন। যোগদানের একমাসের ভিতর জনগণের আস্থার অর্জণ করতে পেরেছেন। এ ছাড়াও বাজারের দোকানপাট, শপিংমল, খাবার রেস্টুরেন্ট পরিদর্শনকালে যত্রতত্র মোটরসাইকেল পাকিং সহ চালকদের হেলমেট বিহীন চলাচল ও তিনজন আরোহী বহন না করার নিদের্শ প্রদান করেন পুলিশ সুপার। এরআগে তিনি পুলিশ লাইন্স মেস পরিদর্শন ও সকল পুলিশ সদস্যের সাথে বসে খাবারের মান যাচাই করেন এই নবাগত পুলিশ সুপার। এছাড়াও তিনি হাসপাতালে ভর্তি থাকা আরআই (পুলিশ লাইন্স) মোঃ আব্দুস সামাদ’কে:
আরও পড়ুন
রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের জগতপুর মাহমুমুদুর রহমানের বাসভবনে জাতীয় পার্টির ওই সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদুর রহমান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাঃ হারেছ মিয়া,সাংগঠনিক সম্পাদক নুরুন নবী সোহাগ,রামগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল পাটোয়ারী, ১০নং ভাটরা ইউনিয়ন সভাপতি মোঃ মতিন শেখ,৯নং ভোলাকোট ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, ২নং নোয়াগাঁও ইউনিয়নের সেক্রেটারী আবুল বাশার,মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ভাবলু মিয়া প্রমুখ।:
আরও পড়ুন
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা পত্র দাখিল করলেন ভিপি হেলাল

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা পত্র দাখিল করলেন ভিপি হেলাল

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়ে প্রার্থীতা পত্র দাখিল করেছেন রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল। গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ প্রার্থীতা পত্র দাখিল করেন তিনি৷ জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পত্র দাখিল শেষে আগামি ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ সেপ্টেম্বর আপীল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্তের কথা জানান সাবেক ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি, বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক মেজবাহ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.