নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ মহড়া
মোঃ বদিউজ্জামান তুহিন, প্রতিনিধি নোয়াখালী : ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’—এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও অগ্নিনির্বাপনসহ বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়েছে। (১৬ নভেম্বর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা ছাড়াও, রেডক্রিসেন্ট, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ:
