রায়পুরে রাস্তা বন্ধ ও কাটা নিয়ে উত্তেজনা
বিশেষ প্রতিনিধি, রায়পুর থেকেঃ লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যালয় ও জনসাধারণের চলাচলের ৩টি রাস্তা বন্ধ করার চেষ্টা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট এলাকার এলকেএইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয় ও উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের দেওয়ান বাড়ি এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গত কয়েকদিনে বিবাদমান পক্ষগুলোর মধ্যে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আবারো যেকোন মুহুর্তে পক্ষগুলোর মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এলকেএইচ উকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বিদ্যালয়ের চলাচলের রাস্তার জমিটি নিজের দাবি করায় স্থানীয় রাসেল খলিফার সঙ্গে বিরোধের সূত্রপাত। তিনি আদালতে মামলা করলে তা খারিজ হয়ে যায়। এরপরও গত শুক্রবার রাস্তাটি ইটের দেওয়াল দিয়ে বন্ধের:
