শ্রীপুরে লাকড়ি কুড়াতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে নারীর মৃত্যু
বাবুল খান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে গাছের নিচে চাপা পড়ে সাহিদা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী। নিহতের মেয়ে মাহফুজা বলেন, ‘সৃজিত বনভূমিতে উপকারভোগীদের বরাদ্দ করা প্লট থেকে গত দুদিন ধরে আকাশমণিগাছ কাটা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ছাড়া এলোপাতাড়িভাবে গাছ কাটা হচ্ছে। আমার মা ওই স্থানে শুকনো লাকড়ি কুড়াতে যায়। এ সময় কাঠুরিয়ারা একটি গাছের গোড়া কেটে নিচে ফেলার সময় মা এর নিচে চাপা পড়ে। এতে আমার মায়ের মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে উদ্ধার:
