নরসিংদীর মনোহরদীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মোছলিমা বেগম (৩৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মোছলিমা কালিয়াকুড়ি গ্রামের মিয়া হোসেনের ছেলে সৌদি প্রবাসী অলিউল্লার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশ বছর আগে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি এলাকার মিয়া হোসেনের ছেলে অলিউল্লার সাথে গোতাশিয়া ইউনিয়নের তেলিকান্দি গ্রামের সোনা মিয়ার মেয়ে মোছলিমার পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে সন্তান আছে এবং তার বিয়ে দেয়া হয়েছে। স্বামী প্রবাসে এবং বাড়িতে আর কেউ না থাকার কারণে মোছলিমা বাপের বাড়ি তেলিকান্দি মার সাথে থাকতেন।:
