ইবিতে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত
ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনাজপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ইমানুল সোহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া ও ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা উপস্থিত:
