রামগঞ্জ সরকারি কলেজ বিসিএস ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

রামগঞ্জ সরকারি কলেজ বিসিএস ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ পদোন্নতি, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ অক্টোবর) দিনব্যাপী লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ কর্মবিরতি পালন করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন সহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণ:
আরও পড়ুন
শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাবুল খান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে কর্নপুর গজারি বনের ভেতর থেকে গতকাল রবিবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পচেগলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা গভীর গজারি বনের ভেতর শিয়ালে খাওয়া মরদেহটি দেখতে পায়। অপহৃত স্কুলছাত্র রামিমুল হাসান বিজয় (১৪) শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের রুমান ব্যাপারীর ছেলে। সে স্থানীয় শতদল কিন্ডারগার্টেন স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। স্থানীয় বাসিন্দা রিকশাচালক ফালান মিয়া বলেন, ‘শ্রীপুর গোসিঙ্গা পাকা সড়ক দিয়ে যাতায়াত করার সময় পচা দুর্গন্ধ পাওয়া যেত। আমরা কয়েকজন বিষয়টি স্থানীয় আরও কয়েকজনকে জানাই। স্থানীয়রা তখন গভীর জঙ্গলে গিয়ে শিশুর গলাকাটা মৃতদেহ দেখতে:
আরও পড়ুন
জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই মো. সাইফুল আলম মৃধা (৬০) নিহত হয়েছেন। উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট সংলগ্ন মৃধা বাড়িতে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাড়ির মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন। রোববার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদি হয়ে ৯ জনের নামে রায়পুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০), দেলোয়ার হোসেন মৃধা (৪৫), আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেন (৩০)। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।:
আরও পড়ুন
রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা শেখানো হবে। রোববার (১ অক্টোবর) দুপুরে পৌর শহরের নতুন বাজারে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়। এদিকে রোববার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়। ওইসময় কয়েকজন প্রতিবন্ধীকে ‘লাঠি’ উপহার দেওয়া হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্্জন দাশ। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম। সঞ্চালনা করেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৩০ সেপ্টেম্বর) ছয়টা থেকে রোববার (১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ২৫ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ১২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানী ঢাকার বাংলাদেশ মহিলা সমিতির আনন্দ অঙ্গন চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ইমিটেশন জুয়েলারি প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিকেএসএফ থেকে সহযোগিতা করবেন। পিকেএসএফের সহায়তায় বিশ ব্যাংকের সাসটেনেইবল এন্টারপ্রাইজ প্রজেক্টের অর্থায়নে সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এ মেলার আয়োজন করে। সাস এর কার্যনির্বাহী:
আরও পড়ুন
রাজশাহীতে গরুচোর সন্দেহে দুই যুবক আটক

রাজশাহীতে গরুচোর সন্দেহে দুই যুবক আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গরুচোর সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পুঠিয়ার কানাইপাড়া এলাকার অবিন উদ্দিনের ছেলে রনি (২৫) এবং ধোপাপাড়া এলাকায় আব্দুস ছামাদের ছেলে সোহাগ আলী (২৪)। শনিবার রাত পৌণে তিনটার দিকে পুঠিয়া পৌর সদরের বিলপাড়া এলাকা থেকে একটি নম্বরবিহীন পিকআপসহ জনতার হাতে আটক হয় তারা। প্রত্যক্ষদর্শী আকবর আলী জানান, কিছুদিন ধরে গরু চুরির হিড়িক পড়েছে এলাকায়। একারণে রাত জেগে পাহারা দেওয়া হয়। শনিবার রাত পৌণে তিনটার দিকে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল যাওয়ার শব্দে এলাকাবাসী নম্বরবিহীন পিকআপ সহ দুইজনকে আটক করে এবং অপরজন মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনি ও:
আরও পড়ুন
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হলো সংসদ সদস্য শাহজাহান কামালের জানাযা

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ হলো সংসদ সদস্য শাহজাহান কামালের জানাযা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম একেএম শাহজাহান কামালের দ্বিতীয় নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়৷ বাদ মাগরিব লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকার বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। জানাযায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নোমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী,:
আরও পড়ুন
নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প

নোয়াখালীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে শনিবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক যুবশান্তি ক্যাম্প। ভারতের ৬২ সাইক্লিস্টসহ ক্যাম্পে ১২ টি দেশের ৩৫০ জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করবেন । জেলার সোনাইমুড়ী উপজেলাস্হ গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টা নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অবঃ) জীবন কানাই দাস।উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা ইউএনও ইসমাইল হোসেন। ভারতের স্নেহালয়া সংগের আহবায়ক ডঃ গিরিশ কুলকার্নি গান্ধী:
আরও পড়ুন
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত, রামগঞ্জে বসতঘরের সামনে দেওয়াল দিয়ে ব্যারিকেট

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষিত, রামগঞ্জে বসতঘরের সামনে দেওয়াল দিয়ে ব্যারিকেট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে রফিকুল ইসলাম নামের এক ভূমিদস্যু জোরপুর্বক বাউন্ডারি ওয়াল নির্মান করে বসতঘরের সানে ব্যারিকেট দিয়ে দিনমুজুর পরিবারকে উচ্ছেদের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।   ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর (শনিবার) সকালে রামগঞ্জ পৌরসভার সোনাপুর বাজার হরিসভা ব্রীজ বেড়ীবাঁধ সংলগ্ন মৃত দুলাল মিয়ার ছেলে জসিম ও মামুন হোসেনের বসতঘরে সামনে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানা পুলিশের এসআই মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে আদালতে নির্দেশ অনুযায়ী নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন। ভূমিদস্যু রফিকুল ইসলাম পৌর রতনপুর ওয়ার্ডের বেপারী বাড়ির মৃত আলী আকবরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার সোনাপুর মৌজার আর,এস ১০৭৭ও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.