বাংলাদেশ নিয়ে যা বললেন পুতিন

বাংলাদেশ নিয়ে যা বললেন পুতিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান পুতিন। নিজের বক্তব্যের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুতর ধাপ উপলক্ষ্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। পুতিন বলেন, রূপপূর প্রকল্পের সাথে দুই দেশের স্বার্থ রয়েছে, যা আমাদের পরস্পরের সম্পর্ককে আরও গভীর করেছে। এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতি ও শক্তির নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলেও আমি আশাবাদী। বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সমতার, পরস্পরের:
আরও পড়ুন
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে ভাসছে নগরী

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে ভাসছে নগরী

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে রাজশাহীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে ২৫৪ দশমিক ৬ মিলিমিটার। চলতি মাসের পাঁচদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩৬ দশমিক ৯ মিলিমিটার। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। শুধু বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৮ মিলিমিটার। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এর আগে ২৪ সেপ্টেম্বর ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।:
আরও পড়ুন
ইবিতে নোফেল ছাত্র কল্যাণের মিলনমেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ইবিতে নোফেল ছাত্র কল্যাণের মিলনমেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নোফেল’ ছাত্র কল্যাণ ফোরামের মিলনমেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের চতুর্থ তলায় হলরুমে সংগঠনের প্রবীণদের বিদায় ও নবীনদের সংবর্ধনা দিতে এটি অনুষ্ঠিত হয়। এসময় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী স্মারক প্রদান করা হয়। এবং ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের আগত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা স্মারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দাওয়াহ এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রহিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা:
আরও পড়ুন
অধ্যক্ষ ম্যানেজিং কমিটি ছাড়াই চলছে রামগঞ্জের শাহ্ মিরান আলিম মাদ্রাসা

অধ্যক্ষ ম্যানেজিং কমিটি ছাড়াই চলছে রামগঞ্জের শাহ্ মিরান আলিম মাদ্রাসা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে হযরত শাহ্ মিরান আলিম মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতিতে ভেঙ্গে পড়েছে শিক্ষাকার্যক্রম। ২০১৯ইং সাল থেকে প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কে›ন্দ্র করে দুই প্রুপের পৃথক পৃথক মামলা দায়েরের পর থেকে কোন ম্যানেজিং কমটি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধাান করে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। ২০২২ইং সনে অধ্যক্ষ এটিএম আবদুল্লা ভূইয়ার মৃত্যুর পর তড়িগড়ি করে দায়িত্ব বুঝে নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ গাফপার। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গত ১৫ বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিতে কোন পরিদর্শন না করায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ গাফপার ভূঁইয়া একক সেচ্ছাচারিতা,স্বজনপ্­রীতি, তার পছন্দ মোতাবেক শিক্ষক প্রতিনিধি জাসিম উদ্দিন, বিএসি মাসুদ:
আরও পড়ুন
শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি আত্মমর্যাদাশীল দেশ- হানিফ

শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি আত্মমর্যাদাশীল দেশ- হানিফ

ইবি সংবাদদাতা: শেখ হাসিনা আছেন বলেই এই বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি আত্মমর্যাদাশীল দেশ। আমরা যদি এদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই তাহলে শেখ হাসিনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনা আমাদের মুকুটমণি। আজকে তিনি বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছেন। বিশ্বে কোনো রাজনৈতিক সামিট বা কনফারেন্স যদি হয়,:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্র সহ গ্রেফতার -১

লক্ষ্মীপুরে অস্ত্র সহ গ্রেফতার -১

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী মো: জসিম(৪০) নামের একজন কে একটি দেশিয় রিভলবার সহ আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার (৪ অক্টোবর) দুপুর ৩ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিপিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো: তারেক বিন রশিদ। মো: জসিম রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব পানপাড়া গ্রামের মুসলিম ভাটের বাড়ির তোফায়েল আহমেদের ছেলে। তাকে ডিএমপি'র কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি জানান,সে সহ ঢাকা/রায়পুর/­ফরিদগঞ্জ থেকে এসে একটি দল রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে ছিনতাই করে এবং তার বসতঘরের কাঠের রুয়ার মধ্যে একটি রিভলবার লুকিয়ে রাখে। উক্ত:
আরও পড়ুন
তজুমদ্দিনে সরকারি সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত

তজুমদ্দিনে সরকারি সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী প্রদত্ত নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও সুবিধাভোগীদের অংশ গ্রহণে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে যে ইশতেহার ঘোষনা করেছিলেন তা প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ণ করেছেন। ক্ষমতায় গ্রহণের পর থেকেই তিনি পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। ডেঙ্গু, করোনাসহ সকল প্রাকৃতিক দূর্যোগে সাধারণ মানুষকে:
আরও পড়ুন
ফার্মাসিস্টের মৃত্যু, তদন্তের দাবিতে মানববন্ধন

ফার্মাসিস্টের মৃত্যু, তদন্তের দাবিতে মানববন্ধন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: নেত্রকোনায় ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উম্মোচনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা। আজ বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার সময় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা। ঘটনাটি হত্যাকাণ্ড হলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন— ফার্মাসিস্ট জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, দেবাসীস দাস, কামরুজ্জান টিপু, বিপ্লব হোসেন, অলিউল্যাহ মানিক ও জাহিদুর রহমান অপু প্রমুখ। জসিম উদ্দিন বলেন, গত ৯ আগস্ট নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিজয় ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ পান। এরমধ্যে ওষুধ বিতরণ নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই:
আরও পড়ুন
ইবিতে র‍্যাগিং ও মেডিকেলে ভাংচুরের ঘটনায় ৬ শিক্ষার্থী বহিষ্কার

ইবিতে র‍্যাগিং ও মেডিকেলে ভাংচুরের ঘটনায় ৬ শিক্ষার্থী বহিষ্কার

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীকে র‍্যাগিং ও মধ্যরাতে মেডিকেলে ভাংচুরের ঘটনায় অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে তিন শিক্ষার্থীকে স্থায়ী এবং অপর তিনজনকে ১ বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এন্টি র‌্যাগিং ভিজিল্যন্স অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেলে ভাংচুর ও র‍্যাগিং এর ঘটনায় অভিযুক্তদের উপর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর অধ্যায়-২ এর ২ এবং ৪ ধারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, গত ১০ জুলাই মাদকাসক্ত:
আরও পড়ুন
ইবিতে সিওয়াইবি’র সভাপতি রব্বানী, সম্পাদক রাকিব

ইবিতে সিওয়াইবি’র সভাপতি রব্বানী, সম্পাদক রাকিব

ইবি সংবাদদাতা: ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৩-২৪ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম রব্বানী সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রিফাত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অনুষ্ঠিত সংগঠনটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আতিকুর রহমান, আসাদুজ্জামান নূর ও গোলাম আজম শোভন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হাসান, শামিম আহমেদ শুভ, এইচ এম রয়েল ও কুলছুম আক্তার, সাংগঠনিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.