রাজশাহীতে বাসে আগুন, চালকসহ ৫ যাত্রী আহত

রাজশাহীতে বাসে আগুন, চালকসহ ৫ যাত্রী আহত

রাজশাহী: রাজশাহীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার মাগরিব নামাজের সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর নামক স্থানে দুর্বৃত্তদের বোমা হামলায় যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গাড়িচালক তৌহিদুল ইসলাম বাবু (৩৮) আহত হয়েছেন। তবে জানালার কাচ ভেঙে দ্রুত নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আহত যাত্রীদের তাৎক্ষণিকভাবে নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও গাড়িচালক বাবু জানান, সিমু নুরতাজ নামের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ:
আরও পড়ুন
ইবির সাথে জাপানি প্রতিষ্ঠান জেনমিরাই’র সমোঝতা স্মারক 

ইবির সাথে জাপানি প্রতিষ্ঠান জেনমিরাই’র সমোঝতা স্মারক 

ইবি সংবাদদাতা: জাপানে উচ্চশিক্ষা, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং কাজের সুযোগ তৈরির জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান জেনমিরাই’র সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালকের অফিস কক্ষে এটি স্বাক্ষরিত হয়। এসময় চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান। এদিকে, জেনমিরাই প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। এতে ইবির শিক্ষার্থীদের ছয় মাস মেয়াদী একটি জাপানী ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়। যা আগামী বছরের ফেব্রুয়ারি মাস কার্যকর হবে। সমোঝতা স্মারক অনুষ্ঠানে আইআইইআরের:
আরও পড়ুন
রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের 

রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের 

প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীতে একটি নির্দিষ্ট স্হানে স্হায়ী ফল মার্কেটের দাবি জানিয়েছেন রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থা। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় নগীর শিরোইল দোশড় মন্ডল মোড়ে অবস্থিত এক কমিউনিটি সেন্টারে আয়োজিত বাৎসরিক সভায় এমন দাবির উত্থাপন করে সংস্থাটির সদস্যরা। সভায় রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থানের সভাপতি ইলিয়াছ ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন হোসেন কালু। এ সময় সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা মো. গোলাম কিবরিয়া নান্নু, উপদেষ্টা মো. মাসুদ রানা ও উপদেষ্টা আজিবর রহমান। সভায় উপস্থিত ছিলেন- সংগঠনটির কোষাধ্যক্ষ মো. সুমন, মো. আলী আকবর সহ প্রমুখ। সভায় বক্তারা জানান, রাজশাহী হচ্ছে সবুজ, সুন্দর:
আরও পড়ুন
শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন: আনোয়ার খান এমপি 

শান্তি ও উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন: আনোয়ার খান এমপি 

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দেশে শান্তি ও উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করেন। আনোয়ার খান এমপি বলেন, বিগত ১৫ বছরে সরকার দেশের যে উন্নয়ন করেছে তা নবীন প্রজন্মের অনেকেই বুঝবে না, কারণ তারা দেখেনি, কোন দুরবস্থা থেকে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। আজকে বাংলাদেশ বদলে যাওয়া এক দেশ। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তিনি বিলেন, ২০০৮ সালের নির্বাচনের পরে শেখ হাসিনা সরকার রামগঞ্জের:
আরও পড়ুন
রামগঞ্জে অতিরিক্ত টাকা ছাড়া মিলেনা শিক্ষার্থীদের ফরম পূরণ

রামগঞ্জে অতিরিক্ত টাকা ছাড়া মিলেনা শিক্ষার্থীদের ফরম পূরণ

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ  ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরমপূরন নীতিমালা অনুযায়ী, বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ৪র্থ বিষয়সহ বোর্ড ফি ১৬২৫ টাকা ব্যাবহারিক ফি সহ কেন্দ্র ফি ৫১৫ টাকা আর ব্যাবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের ৪র্থ বিষয়সহ বোর্ড ফি ১৫৩৫ টাকা ব্যাবহারিক ফি সহ কেন্দ্র ফি ৪৮৫ টাকা নির্ধারন করেছে সরকার। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে লক্ষ¥ীপুরের রামগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। নির্বাচনী পরিক্ষায় সব বিষয়ে কৃতকার্য হয়েও বোর্ড নির্ধারিত ফি, কোচিং ফি সহ ৫০০০/৫৫০০ টাকা নি”েছ প্রতিষ্ঠানগুলো। অকৃতকার্যদের বিষয় প্রতি অতিরিক্ত আরো ১০০০ টাকা করে দিতে হয়। এতে বিপাকে পড়েছেন অস”ছল:
আরও পড়ুন
রামগঞ্জে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ 

রামগঞ্জে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ 

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ  ঘূর্ণিঝড় মিধিলির তীব্রতায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় শুক্রবার বিকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় রামগঞ্জ বাজার এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ চালু করলেও উপজেলার বেশিরভাগ এলাকা রয়েছে অন্ধকারে। এছাড়া গাছ চাপায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। টানা বৃষ্টির কারনে শীতকালীন শাক-সবজির খেত পানিতে নিমজ্জিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি চলে বর্ষন। বিকাল ৪টায় শুরু হয় ঝড়ের তান্ডব। সন্ধা সাড়ে ৫টা পর্যন্ত চলে ঘূর্ণিঝড় মিধিলির তান্ডব। রাস্তাঘাটের উপর আছড়ে পড়ে বড় বড় গাছপালা। বিশেষ করে পৌর এলাকার মধুপুর-রতনপুর, নন্দনপুর, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাটাখালি, চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর, চন্ডিপুর, ইছাপুর ইউনিয়নের নয়নপুর-নুনিয়াপাড়া, শ্রীরামপুর:
আরও পড়ুন
ইবিতে আবৃত্তি আবৃত্তি’র কু্য়াশা ও কবিতার পিঠা পার্বণ অনুষ্ঠিত 

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র কু্য়াশা ও কবিতার পিঠা পার্বণ অনুষ্ঠিত 

ইবি সংবাদদাতা: শীতের আগমন উপলক্ষে কুয়াশা ও কবিতার পিঠা পার্বণের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডরে এর আয়োজন করে সংগঠনটি। এসময় সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে সংগঠনটির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী, নাঈমা পারভীন নীলা, সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সহ-সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ও দপ্তর সম্পাদক আবদিম মুনিব উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনটির সাহিত্য সম্পাদক আব্দুল মাজেদ, অর্থ সম্পাদক সুইটি পাল, অনুষ্ঠান সম্পাদক দীপের রায়, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পর্ণিনী সুম্মা এবং কার্যনির্বাহী সদস্য তাসফিয়া সাফফাত, ফারহানা:
আরও পড়ুন
তফসিল ঘোষণায় লক্ষ্মীপুরে আ.লীগের আনন্দ মিছিল 

তফসিল ঘোষণায় লক্ষ্মীপুরে আ.লীগের আনন্দ মিছিল 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ জাতির উদ্দেশ্য দেওয়া ভাষনে নির্বাচনের তফসিল ঘোষণার পর আতশবাজি ফুটিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ালীমী লীগ। মিছিলটি শহরের মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে শহরে টহল দিচ্ছে বিজেবি। মিছিলে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ূন কবির পাটোয়ারী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন বাবর, জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের:
আরও পড়ুন
ইবির ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির নেতৃত্বে ওয়ালিউল্লাহ-তামান্না

ইবির ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির নেতৃত্বে ওয়ালিউল্লাহ-তামান্না

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির ২০২৩- ২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে এস এ এইচ ওয়ালিউল্লাহ সভাপতি এবং তামান্না ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. রেবা মন্ডল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফয়সাল মাহমুদ নয়ন ও মোঃ আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জোহা উল আলম সিয়াম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আরিফ, অর্থ সম্পাদক নাজনীন হক, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সুমন, প্রচার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক:
আরও পড়ুন
তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

তেলাপোকা মারার ওষুধ খেয়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তেলাপোকা মেরে ফেলার ওষুধ পান করে এক শিশুর মৃত্যু ঘটেছে। শিশুটির নাম নিশান (৩)। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যের আগে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে। নিহত শিশু নিশান ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর বাড়িতে তার বাবা তেলাপোকা মারার জন্য বাজার থেকে ওষুধ কিনে ঘরে রাখে। শিশুটি খেলার ফাঁকে সবার অজান্তে মঙ্গলবার সন্ধ্যের আগে ওই বিষাক্ত ওষুধ শিশুটি পান করে। এর কিছুক্ষণ পর ওই শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বাড়ি থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.