রায়পুরে পহেলা বৈশাখ উদযাপন

রায়পুরে পহেলা বৈশাখ উদযাপন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষে দেশ, জাতির মঙ্গল কামনা ও অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান এর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, হাজী মাজেদা, রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াসিন ফারুক মজুমদার, পিআইও আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম, ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও স্কুল–কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা:
আরও পড়ুন
কমলনগর সায়েন্স ক্লাবের বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ সম্পন্ন

কমলনগর সায়েন্স ক্লাবের বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ সম্পন্ন

রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার একমাত্র বিজ্ঞান ভিত্তিক সংগঠন কমলনগর সায়েন্স ক্লাবের "বার্ষিক পুনর্মিলনী এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) উপজেলার উপকূল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুচিত্র রঞ্জন দাস। ক্লাব সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় কমলনগরের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্প্রতি কমলনগর সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত "বিজ্ঞান ভাবনা" প্রতিযোগিতায় বিজয়ী ১০জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন সুচিত্র রঞ্জন দাস।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। এ উপলক্ষে (১৪ এপ্রিল) রবিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ শেষ হয়। এইসময় লার্ঠি খেলা ও পালকি প্রদর্শনের মতো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ২ দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারতারেক বিন রশিদ, লক্ষ্মীপুর -৩ আসনের সংসদ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধ,প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে দূর্বৃত্তদের হামলায় ৪ ছাত্রলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধ,প্রতিবাদে বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দূর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা এম সজিবসহ ৪জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে মধ্যরাতে পাঁচপাড়া এলাকার যৈদের পুকুর পাড়ে মটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে দূর্বত্তরা। এতে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এম সজিব, সাঈফুল ইসলাম, জয় ও রাফি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত আহত হন। এ ঘটনায় স্থানীয় চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী বাবলু ও তার বাহিনীর সদস্যদের দায়ী করে অবিলম্বে হামলা কারীদের গ্রেফতারের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পথশিশুদের মুখে হাসি ফোটালেন ছাত্রলীগ নেতা রাফসান

লক্ষ্মীপুরে পথশিশুদের মুখে হাসি ফোটালেন ছাত্রলীগ নেতা রাফসান

রিমন আহমেদ রাজু, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সামির ইয়াছার রাফসান পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন। ৯এপ্রিল(মঙ্গলবার)বিকাল ৪ঘটিকার সময় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মেঘনা নদীর পাড়ের ভাসমান শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন তিনি ঈদ বস্ত্র পাওয়া শিশুরা জানায়,এবার ঈদে তারা কোন জামাকাপড় কিনতে পারেনি।তারা নতুন জামাকাপড় পেয়ে খুবই খুশি। এই সময় ছাত্রলীগ নেতা রাফসান বলেন,আমি বরাবরই নিজের সামর্থ্যের মধ্যে মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি।ইনশাআল্লাহ্ আগামীতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। এই সময় উপস্থিত ছিলেন,কমলনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম অনিক,লরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগের ১ম যুগ্ম আহবায়ক আশিকুর রহমান সাগর,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ নেতা রাজন হাওলাদার প্রমুখ।
আরও পড়ুন
কমলনগরে বিথীকা বিনতে হুসাইনের পক্ষ থেকে ইফতার বিতরণ

কমলনগরে বিথীকা বিনতে হুসাইনের পক্ষ থেকে ইফতার বিতরণ

রিমন আহমেদ রাজু:  লক্ষ্মীপুরের কমলনগরে দুস্ত অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে। ০৮ এপ্রিল সোমবার বিকাল ৪ঘটিকার সময় সাবেক ছাত্রদল নেত্রী,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও অপর্ণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাবা বীথিকা বিনতে হোসাইনের পক্ষ থেকে এ ইফতার বিতরন করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং রামগতি-কমলনগরের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্নার মাগফিরাত কামনায় এ ইফতার আয়োজন করা হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন:কমলনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিন:
আরও পড়ুন
কমলনগরে ইকরা হাফিজিয়া এতিমখানায় ঈদ উপহার সামগ্রী বিতরণ

কমলনগরে ইকরা হাফিজিয়া এতিমখানায় ঈদ উপহার সামগ্রী বিতরণ

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইকরা হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়। সোমবার (৮এপ্রিল) বেলা ১২টার সময় ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা। এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক,স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবদুল গনি,মাওলানা আরিফ হোসাইন,মাওলানা ফজলে রাব্বি রেদোয়ান,হাফেজ মাহবুবুর রহমান প্রমুখ।  পরে এতিম শিশু শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
ঈদের আমেজ নেই লক্ষ্মীপুরের জেলে পরিবারে

ঈদের আমেজ নেই লক্ষ্মীপুরের জেলে পরিবারে

মোখলেছুর রহমান ধনু: মেঘনায় দুই মাসের নিষেধাজ্ঞা ও অন্য কাজকর্ম না থাকায় অলস সময় পার করছে লক্ষ্মীপুরের জেলেরা। নদীর পাড় ও ঘাটগুলোতে ঘুরেফিরে সময় পার করছে তারা। নিষেধাজ্ঞার সময় বরাদ্দের চালও পায়নি অনেক জেলে। আবার যারা পেয়েছে, সেখানেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। ফলে জেলে পরিবারগুলোতে নেই ঈদের আমেজ। জেলা মৎস্য বিভাগ ও স্থানীয়রা জানায়, মেঘনা নদী থেকে মাছ ধরে লক্ষ্মীপুরের বেশিরভাগ জেলে জীবিকানির্বাহ করে। বিশেষ করে সদর উপজেলার মজু চৌধুরীরহাট, কমলনগর উপজেলার লুধুয়া, রায়পুর উপজেলার চরবংশীসহ প্রায় ২০টি জেলেপল্লিতে বসবাস করে এসব জেলে। জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরে আলেকজান্ডার থেকে চাঁপুরের ষাটনল:
আরও পড়ুন
কমলনগরে সানরাইজ ক্লাবের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ

কমলনগরে সানরাইজ ক্লাবের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সানরাইজ ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্ত অসহায় অসুস্থ মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সোমবার (৮এপ্রিল) দুপুর ২টায় উপজেলার চর লরেন্স বাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ন অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সানরাইজ ক্লাবের পরিচালক মোঃ বিপ্লব হোসাইন,যুব রেড ক্রিসেন্ট কমলনগর উপজেলা ইউনিটের ডেপুটি লিডার রিমন আহমেদ রাজু,কমলনগর থানার সম্মানিত খতিব ও চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলে রাব্বি রেদোয়ান। তরুন সমাজসেবক মোঃ মামুন হোসেন,সমাজসেবক ও সংবাদকর্মী মোঃ আরমান হোসাইন,দৈনিক গণকন্ঠ লক্ষ্মীপুর সদর উপজেলা প্রতিনিধি কামরুল হাসান হৃদয়,আব্দুল মান্নান,মোঃ রাশেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পরিচালক মোঃবিপ্লব হোসাইন:
আরও পড়ুন
কমলনগরে মাংস ব্যবসায়ীকে জরিমানা

কমলনগরে মাংস ব্যবসায়ীকে জরিমানা

এ আই তারেক: লক্ষ্মীপুর কমলনগর হাজির হাট বাজারে যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেডলাইসেন্স ও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পশুজাত পণ্য বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী সুমন (৩৫), ফরহাদ (২৩), জয়নাল আবদীন (৪৫) ও মোঃ সেলিম-কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী ০৪টি মামলায় মোট ১৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে সোমবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় কমলনগর হাজির হাট বাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় তাদের অর্থদণ্ডাদেশ দেন। এসময় কমলনগর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.