লক্ষ্মীপুরের মিম’র সংগীতে জাতীয় অর্জন
কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর; জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ সংগীত ক্যাটাগরিতে লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজ এর শিক্ষার্থী হুমায়রা মিম জেলা এবং বিভাগ (চট্টগ্রাম) শেষে জাতীয় পর্যায়ে গিয়ে সারা দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় দেশাত্মবোধক এবং লোকসংগীত বিভাগে ক্রমান্বয়ে ২য় স্থান অর্জন করেছে। সোম ও মঙ্গলবার (২০ ও ২১ মে) ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়, এতে দেশের প্রতিটি বিভাগসমূহ থেকে ১জন করে অংশ নেয়। আর এতে দেশাত্মবোধক এবং লোকসংগীত উভয় ক্যাটাগরিতে মিম ২য় স্থান অর্জন করেন। মিম রায়পুর সরকারি কলেজের ২০২২-২৩ সেশনের বিবিএস (ডিগ্রি পাস কোর্স) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, মিম লক্ষ্মীপুর:
