লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সাংবাদিকদের নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোরশেদ আলম হিরু। এ সময় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, জেলা তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যেন্দ্র চন্দ্র পাল। কর্মশালায় জানানো হয়, আগামী ০১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ১ হাজার ৪৮০টি কেন্দ্রে ভিটামিন  ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩৫:
আরও পড়ুন
রামগতিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেড়িবাঁধে ধস! শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত

রামগতিতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বেড়িবাঁধে ধস! শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত

রামগতি- কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষীপুরের রামগতিতে ঘর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত কাঙ্খিত বেড়িবাঁধের কয়েকটি স্পটে ধস দেখা দিয়েছে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মেঘনানদী ঘেঁষা ৭টি ইউনিয়নের কয়েকশ কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, সোমবার রাতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট পানি বৃদ্ধিতে বিশেষ করে চরগাজী, বড়খেরী, চররমিজ, চর আবদুল্লাহ ও আলেকজান্ডার ইউনিয়সহ শতাধিক বেশি কাঁচা রাস্তা নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পানির তীব্রতা বেড়ে লোকালয়ে প্রবেশ করে ফসলের প্রস্তুতকরা শত শত হেক্টর ক্ষেত বিনষ্ট হয়েছে। ফসলাদিসহ বাড়িঘর নষ্ট হয়েছে। মাইনউদ্দিন সমাজ রোড, সানুরোড, টিসিরোডসহ ১২টি কাঁচাসড়ক বিধ্বস্ত হয়। চররমিজ:
আরও পড়ুন
রায়পুরে ঘূর্ণিঝড়ে পান বরজের ব্যাপক ক্ষতি, কৃষি বিভাগ উদাসীন!

রায়পুরে ঘূর্ণিঝড়ে পান বরজের ব্যাপক ক্ষতি, কৃষি বিভাগ উদাসীন!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার রাতে ঘূর্ণিঝড় রিমালের আঘাত এবং জলাবদ্ধতায় কয়েকশত চাষির ৩৫০ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসানের শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন পানচাষিরা। উপজেলার প্রায় ১৩'শ পানচাষির পানের বরজ প্লাবিত হয়েছে বলে জানায় কৃষি সম্প্রারণ অধিদপ্তর। বরজে পানি ঢুকে পান নষ্ট হয়ে যাওয়ায় পুরো জেলায় পান সরবরাহ ও বাজারের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা সংশ্লিষ্ট স্থানীয় পান ব্যবসায়ীদের। উদমারা ও ক্যাম্পেরহাটসহ কয়েকটি এলাকার পান চাষিদের অভিযোগ কৃষি অফিসের কোন কর্তাই দূর্যোগে মাঠে সরেজমিন আসেননা ও আমাদেরকে কোন সহযোগিতা করেন না। পরপর দুইবার পানচাষিরা ক্ষতিগ্রস্ত হলেও উপজেলার কৃষি কর্মকর্তারা এখনো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেননি ফলে:
আরও পড়ুন
রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ১ জন নিহত

রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ১ জন নিহত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুর রহিম(৫০)নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮মে) রাত সাড়ে ৮টায় উপজেলার দরবেশপুর ইউনিয়নের হামিদ আলী শেখের বাড়িতে। আবদুর রহিম উপজেলার দক্ষিন দরবেশপুর হামিদ আলী শেখের বাড়ির মৃত ইদ্রিছ শেখের ছেলে। নিহত আবদুর রহিমের মেঝো ভাই মোঃ সেলিম শেখ জানান, একই বাড়ির জয়নাল আবেদীনের দুই ছেলে আবুল কালাম ও কামাল হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আবদুল মান্নান ভুট্টা, আনা মিয়ার ছেলে সাবেক মেম্বার মোঃ মোস্তফার সাথে তাদের পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। এ বিষয়ে লক্ষ্মীপুর আদালতে একটি দেওয়ানী মামলা চলমান(২৮মে)মঙ্গলবার সকালে আবদুর রহিমের:
আরও পড়ুন
রায়পুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

রায়পুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ঘূর্নিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ মে) তিনি গাইয়ারচর, চর আবাবিল, ঝাইডগি, মিয়ার হাট, চরবংশী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়ে তাদের শান্তনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে দ্বিতীয় ধাপের ২১ মে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয় লাভ করায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল কলেজসহ সাধারণ মানুষ অবিরত ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। গত শনিবার ২১ মে উপজেলা নির্বাচনের দিন ফলাফল ঘোষনার পর থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে সংক্ষিপ্ত সময় নিয়ে নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছেন। হাড্ডহাড্ডি:
আরও পড়ুন
কমলনগরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমলনগরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলার কমলনগর উপজেলায় ঘরের পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আলিফা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। আলিফা ওই এলাকার শহিদের একমাত্র মেয়ে। পরিবারের সদস্যরা জানান, আলিফা বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন সবাই। পরে বাড়ির পেছনে থাকা জোয়ার ও বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে তাকে ভাসতে দেখতে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে বসতঘর চাপা পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে বসতঘর চাপা পড়ে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ চাঙ্গিরগাও গ্রামে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতঘর চাপা পড়ে নিস্পা নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গুরুতর আহত হয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে শিশুটির নানি হোসনেয়ারা বেগম (৬৩)। সোমবার (২৭ মে) দুপুর তিনটায় উপজেলার ৫ নাম্বর চন্ডিপুর ইউনিয়নে দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামের দেবুর বাড়ির পাশে গরুর ব্যাপারি ছাকায়েত উল্যার বাড়ির লুৎফর রহমানের বসতঘরটি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভেঙ্গে পড়ে। এসময় ঘরের ভিতরে থাকা হোসনেয়ারা বেগম (৬৩) ও নাতনি নিস্পু (৮) ভেঙে যাওয়া ঘরের নিচে চাপা পড়ে। প্রতিবেশীরা ঘরের নিচে চাপা পড়া হোসনেয়ারা ও নিস্পুকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার নিস্পুকে:
আরও পড়ুন
উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

প্রবল ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যা ৬টার পর থেকে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর আগে বিকেল থেকেই রেমালের অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করে। বিষয়টি নিশ্চিত করে রোববার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, ঘূর্ণিঝড়ের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। পুরোপুরি অতিক্রম হতে রাত ৯ থেকে ১০টা বাজতে পারে। তিনি আরও বলেন, মূল অংশের পর এর পেছনের অংশ অতিক্রম করবে। এর প্রভাবে তীব্র বাতাস, জলোচ্ছ্বাস, ঝোড়ো হাওয়াসহ ভারী ও অতিভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে অগ্রসর হয়ে রাত ১০ টার মধ্যে উপকূল অতিক্রম করবে।:
আরও পড়ুন
রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে এক মাসের মাথায় লাশ হলো ৪ যুবক

রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে এক মাসের মাথায় লাশ হলো ৪ যুবক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ মে) বিকেলে রায়পুর পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে নিহত হয় তারা। নিহত দুই যুবকের নাম কাদের হোসেন (২১), রবিন হোসেন (২৮)। নিহত কাদেরের বাবার নাম খোরশেদ আলম। রবিনের বাবা জাকির হোসেন পেশায় রিকশা চালক। নিহত দুজন ছাড়াও ঘটনাস্থল থেকে সাকিব হোসেন (২৩) নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এর আগে গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টায় উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়িতে একই ধরনের মর্মান্তিক ঘটনায় আরো:
আরও পড়ুন
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৯ টি সাইক্লোন সেল্টার

ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত ১৮৯ টি সাইক্লোন সেল্টার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:  ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৮৯ টি সাইক্লোন সেল্টার। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করার হচ্ছে। দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ১৯ লাখ ২০ হাজার টাকা ও ৪৫০ মেট্টিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে। শনিবার (২৫ মে) রাত ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান দুর্যোগ ব্যবস্থাপনা কমটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানান। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে আমাদের রামগতি-কমলনগর উপজেলায়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.