কমলনগরে মীর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে মীর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলার চর ফলকন জাজিরায় মীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর ফিরোজ রায়হানের নিজ বাড়িতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক পিন্সিপাল মাওলানা জায়েদ হোসাইন ফারুকী সাহেব। সাইফুল্লাহ'র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম - আহবায়ক এম দিদার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন, ইসলামি ব্যাংক কর্মকর্তা সানা উল্ল্যাহ, এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম নাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু সায়েদ:
