সৌদিতে বাস দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

সৌদিতে বাস দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ওমরাহ যাত্রী সবুজ হোসাইনের লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার সকালে জেলার রায়পুর উপজেলার চর মোহনা গ্রামে নিহতের বাড়ীতে গিয়ে দেখা গেছে শোকে কাতর পরিবার ও তার স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজন ও এলাকাবাসী। সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩ সৌদিতে বাস দুর্ঘটনা: নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে । লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু নিহতের চাচা বাচ্চুসহ স্থানীয়রা জানায়, প্রায় ৩বছর আগে সংসারের স্বচ্ছলতা ফেরাতে ঋণ করে হোটেল শ্রমিক:
আরও পড়ুন
রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. ফরহাদ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে রামগঞ্জ-পানপাড়া সড়কের হাজী পাটোয়ারী বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ফরহাদ রামগঞ্জ পৌরসভার অভিরামপুর গ্রামের সামসুল হক মৌলভী বাড়ির খোরশেদ আলমের ছেলে ও রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের ছোট ভাই। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ফরহাদ।:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পৌরসভার  ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের মিথ্যা মামলার জামিনে মুক্তি

লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের মিথ্যা মামলার জামিনে মুক্তি

সোলাইমান ইসলাম নিশান: সোমবার (২৭ মার্চ) লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ পাটওয়ারী রাজু মিথ্যা মামলার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি জামিনে মুক্তি পেয়ে আব্বাস আলী পাটোয়ারী বাড়ির মুরুব্বী মরহুম আবুল কালাম মিয়ার জন্য দোয়া ও মোনাজাতের অংশ গ্রহণ করেন। মরহুমের শোকাহত পরিবারের পাশে দাঁড়ান এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। এরপরে তিনি স্থানীয় মানুষদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন, আযানের সাথে সাথে ইফতার করে সবার সাথে তিনি মত বিনিময় করে আয়োজন সমাপ্তি করেন।
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পেলো লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পেলো লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে এক হাজার ২৬ মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। রোববার (২৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক গৌতম কৃষ্ণ পাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম প্রমুখ। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল জানান, ২০২২ সালে ডিজিটাল জনশুমারিতে সারাদেশে প্রায় তিন লাখ ৯০:
আরও পড়ুন
রায়পুরে খাদ্য সামগ্রী পেলেন ৩০০ পরিবার

রায়পুরে খাদ্য সামগ্রী পেলেন ৩০০ পরিবার

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে ইফতার খাদ্য সামগ্রী পেয়েছেন ৩০০ পরিবার। শনিবার সকালে (২৫ মার্চ) উপজেলার বাসাবাড়ি বাজারে এগুলো বিতরণ করা হয়। স্থানীয় আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, দুই লিটার সয়াবিন তৈল, দুই কেজি ছোলা বুট, এক কেজি করে খেসারী ডাল, লবন, চিনি, মুড়ি, এক প্যাকেট গুড়া দুধ ও সেমাই দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত, বাচ্চু চৌধুরী, মাহবুবুজ্জামান চৌধুরী, নবী মাহেনুর করিম মান্নু চৌধুরী, আইনজীবী তারেক চৌধুরী, ইঞ্জিনিয়ার আলি:
আরও পড়ুন
রায়পুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

রায়পুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : ‘দশ থেকে ঊনিশে, আমরা আছি তোমার পাশে’- এমন শ্লোগানে লক্ষ্মীপুরের রায়পুরে কৈশোরবান্ধব কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কেন্দ্রটি চালু করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম শুরু করেন। কিশোর-কিশোরীরা এ কর্নারে এসে বিভিন্ন স্বাস্থ্যসেবা, পুষ্টি, আয়রন ট্যাবলেট খাবার নিয়ম, পিরিয়ডকালীন পরিচর্যা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বাল্যবিয়ের কুফলসহ নানা বিষয়ে সেবা পাবে বলে তিনি জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ, চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) এমরান হোসেন মঞ্জু, সঙ্গীতা বৈরাগী, মাহির হোসেন ও কর্নারের দায়িত্বপ্রাপ্ত সেবিকা রত্না বেগম। উপজেলা:
আরও পড়ুন
রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার  কাজের উদ্ভোধন করলেন পুলিশ সুপার

রামগঞ্জে পুলিশ বক্সের সংস্কার কাজের উদ্ভোধন করলেন পুলিশ সুপার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গত ২৪ মার্চ বাদ আছর লক্ষ্মীপুরের রামগঞ্জে ট্রাফিক পুলিশ বক্সের সার্বিক সংস্কার উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এই সময়ে রামগঞ্জ ট্রাফিক পুলিশ বক্সের উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। ট্রাফিক পুলিশ বক্স রামগঞ্জ থানা সার্বিক সংস্কার এর পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মাহফ্জ্জুামান আশরাফ। সার্বিক সহযোগিতায় ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এবং রামগঞ্জ শহর ও যান পুলিশ পরিদর্শক মোঃ আশরাফুল আলম। এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী সেলিনা মাহফুজ, অতিরিক্ত পুলিশ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুরে চিকিৎসক স্ত্রীকে নির্যাতন-হয়রানির অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে জয়নাব পিয়ালকে নির্যাতন করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এতে তামিম মুনতাসিরকে তালাক দেওয়ার জন্য লক্ষ্মীপুর আদালতে আবেদন করেন পিয়াল। এ খবরে তামিম ক্ষিপ্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদালতে একটি হয়রানিমূলক মামলাও করেছেন। শুক্রবার (২৪ মার্চ) ভূক্তভোগী পিয়াল সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। অভিযুক্ত তামিম মুনতাসির লক্ষ্মীপুর সদরের চরশাহী ইউনিয়নের রূপাচরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের সাইফ উল্যার ছেলে। ভূক্তভোগী পিয়াল লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার (সদর হাসপাতাল সংলগ্ন) ঠিকাদার আবুল কালাম মো. সালেহের মেয়ে। পিয়াল ও তার বাবা আবুল কালাম মো. সালেহ জানান, ২০১৯ সালে বিসিএসে:
আরও পড়ুন
রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এস কে টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ২৩ শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা দেশের অন্যতম ফ্যাশান গ্যালারীর স্বপ্নপুরীর ২০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়। এই স্বপ্নপুরী উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যাশন হাউজটির শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট নাট্যঅভিনেতা ব্যাচালার পয়েন্ট খ্যাতিবিশেষ জিয়াউল হক পলাশ প্রকাশ কাবিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র বেলাল আহম্মেদ,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সাংবাদিক আবু তাহের,মোঃ কাউছার হোসেন, শাখাওয়াত হোসেন,নজরুল ইসলাম,সহ হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসময় স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের:
আরও পড়ুন
রামগতি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফশিল ঘোষণা

রামগতি মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফশিল ঘোষণা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ এর রিটার্নিং অফিসার এস এম শান্তুনু চৌধুরী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ১৪ মার্চ তারিখে গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সময়সূচী ঘোষনা করে। সে মোতাবেক ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চ খসড়া ভোটার তালিকার উপর দাবী, আপত্তি, সংশোধনী। ২৮ মার্চ দাবী, আপত্তি, সংশোধনী নিষ্পত্তির শেষ তারিখ, ২এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র গ্রহন শুরু ২এপ্রিল, ৪ এপ্রিল মনোনয়ন পত্র দাখিল,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.