রামগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রামগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুররে রামগঞ্জে সালমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেেছ থানা পুলিশ। ঘটনাটি ঘটেেছ বৃহস্পতিবার, (১৪ ডিসেম্বর) উপজলোর ভোলাকোট ইউনিয়নের ৪নং মধ্যপাড়া গ্রামের মোল্লা বাড়িতে। সৃষ্টি ঘটনায় রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যপাড়া গ্রামরে মোল্লা বাড়ির বাদশা মিয়ার ছেলে ডুবাই প্রবাসী মাসুদ আলমের সাথে র্পাশ্ববর্তী দরবেশপুর ইউনিয়নের মধ্য দরবেশপুর গ্রামের হামিদ আলী শেখের বাড়ির (হৈদের বাড়ী) বেল্লাল হোসেনের মেয়ে সালমা আক্তার এর সাথে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বেশ কয়েকদিন ধরে সালমা ডিপ্্েরশনে থাকায় বাবার বাড়ি সহ পরিবারের সকল লোকজনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়:
আরও পড়ুন
রায়পুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রায়পুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ই ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগীতা আলোচনা সভাও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছফি উল্যা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার, শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, কামরুল হাসান, এলএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কান্তি মজুমদার, আদর্শ শিশু নিকেতনের প্রধান:
আরও পড়ুন
রামগঞ্জে সৎ ভাইয়ের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট

রামগঞ্জে সৎ ভাইয়ের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সৎ ভাই মনির আটিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি হামলা চালিয়ে মাসুদ আটিয়ার তানিয়া স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের সোনাপুর কলা বাজারে। সৃষ্টি ঘটনায় সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌর সভার সোনাপুর ওয়ার্ডের সেলিম আটিয়া বাড়ির মৃত কলিম উল্লাহ ছেলে মনির আটিয়ার সাথে তার ওপর সৎ ভাই মাসুদ আটিয়া, মাকসুদ আটিয়া ও সাদ্দাম আটিয়ার সাথে দীর্ঘদিন থেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকায় মনির আটিয়ার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী মানিক, শান্ত, হেনজু মিয়া, সজিমসহ ১৫-২০:
আরও পড়ুন
রামগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

রামগঞ্জে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

আবু তাহরে,রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাক্তারের ভুল চিকিৎসায় রহিমা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার, দিবাগত রাত ৯টায় রামগঞ্জ পৌর শহরের বায়োপ্যাথ জেনারেল হাসপাতালে। নিহত ৩সন্তানের জননী রহিমা বেগম উপজেলার ৬নং লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ির মোঃ ইব্রাহিমের স্ত্রী। এই ঘটনায় নিহত রহিমার বড় ছেলে মাজহারুল ইসলাম বাদী হয়ে রমগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ডাক্তারের ভুল চিকিৎসায় রহিমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ সহ ডাক্তার ও নার্স স্থান ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ থানার এস আই কাউসারুজ্জামান:
আরও পড়ুন
রায়পুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত

রায়পুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত

বিশেষ প্রতিনিধি: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবন্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। এর আগে সকাল সাড়ে ১০টায় মার্চেন্ট একাডেমি স্কুলের সামনে থেকে র‌্যালি বের করে উপজেলা পরিষদের সম্মুখে সমাপ্তি ঘটে। রায়পুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ময়লার স্তুপে ফুলের বাগান করলো বিডি ক্লিন

লক্ষ্মীপুরে ময়লার স্তুপে ফুলের বাগান করলো বিডি ক্লিন

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: 'পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে' এ প্রতিপাদ্যকে লালন করে ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ও শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে একটি ময়লার স্তুপ পরিষ্কার করে ফুলের বাগানে পরিনত করেছে লক্ষ্মীপুর জেলার বিডি ক্লিনের কর্মীরা। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টা হতে শুরু করে বিকেল ৩ টা পর্যন্ত বিডি ক্লিন এর লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক মাহমুদুল নবী রাসেলের নেতৃত্ব কয়েকজন তরুন কর্মী লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-রায়পুর মহাসড়কের পাশে থাকা একটি ময়লার স্তুপ পরিষ্কার করে এতে ফুলের বাগান করে। এতে সাধুবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের সচেতন নাগরিকরা। জেলা সমন্বয়ক বলেন, একটি ময়লার স্তুপকে পরিষ্কার:
আরও পড়ুন
রায়পুরে সর্বস্তরের মানুষের সংবর্ধনা পেলেন ইউএনও

রায়পুরে সর্বস্তরের মানুষের সংবর্ধনা পেলেন ইউএনও

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশে এর বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১২ ডিসেম্বর) রায়পুর উপজেলা পরিষদ হলরুমে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান, উপজেলার আটত্রিশটি সংঘ-সমিতিসহ সর্বস্তরের মানুষ এসময় ফুল দিয়ে বিদায়ী অতিথিকে সংবর্ধিত করেন। সহকারি কমিশনার (ভুমি) মনিরা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী ইসমাইল খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরুফ বিন জাকারিয়া, উপলো মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন পাঠান, প্রেসক্লাব সভাপতি আনোয়ার ঢালী প্রমুখ। উল্লেখ্য-প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ইউএনও অনজন দাশ চলতি:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পৌর ২ নং ওয়ার্ডে যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

লক্ষ্মীপুর পৌর ২ নং ওয়ার্ডে যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার ০২ ওয়ার্ডে কালিবাজার রোড থেকে মেঘনা রোডের সংযোগ সড়কের একটি স্থান দীর্ঘদিন থেকে বেহাল দশায় এবং দূর্ঘটনা কবল অবস্থায় ছিলো। এখানে প্রতিনিয়ত দূর্ঘটনায় মানুষ আহত হতো বলে জানান তারা। তা দেখে এলাকার স্থানীয় যুবকেরা এগিয়ে আসে এবং নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করে। রাস্তার সংস্কারকাজ করতে আসা ইহ্সানুল হক পাবেল (২২) জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। বৃষ্টি হলে রাস্তায় কাদা-পানি জমে যায়, রাস্তা দিয়ে যানবাহন চলতে অসুবিধা হয়। রাস্তাটি বেশ পুরোনো, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়েছে, আমাদের যতটুকু সামার্থ ছিল তা আমরা করেছি বাকিটা স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আর্কষণ করছি,:
আরও পড়ুন
ইউএনওকে বিদায় দিতে গিয়ে কাঁদলেন শিক্ষকরা,অশ্রুশিক্ত ছিলেন হলভর্তি সবাই

ইউএনওকে বিদায় দিতে গিয়ে কাঁদলেন শিক্ষকরা,অশ্রুশিক্ত ছিলেন হলভর্তি সবাই

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশের বিদায় অনুষ্ঠানে স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন প্রাথমিক শিক্ষা বিভাগের অধিকাংশ বক্তা। এসময় অবেগঘন পরিবেশ তৈরী হয় অনুষ্ঠানস্থলসহ আশপাশে। গতকাল বৃহস্পতিবার রায়পুর উপজেলা পরিষদ হল রুমে ঘটে এ ঘটনা। জানাযায়, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ এর হঠাৎ বদলীর আদেশ পেয়ে পদায়িত হন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়। ইউএনওর নিষেধ অমান্য করে বিদায় অনুষ্ঠনের আয়োজন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। এসময় উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীসহ ন্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-প্রাথমিক শিক্ষায়:
আরও পড়ুন
রায়পুরের সুপরিচিত ব্যাবসায়ী সন্তোষ দাস আর নেই

রায়পুরের সুপরিচিত ব্যাবসায়ী সন্তোষ দাস আর নেই

প্রদীপ কুমার রায়, রিশেষ প্রতিনিধি: রায়পুর পৌর শহরের মার্চ্চেন্টস একাডেমী মার্কেটের সুপরিচিত ব্যবসায়ী সন্তোষ দাস (৬৮) বুধবার গভীর রাতে স্ট্রোক জনিত কারনে নিজ বাসায় মৃত্যূ বরণ করেন (ওঁ দিব্যান লোকান্ স্ব গচ্ছতু:। মৃত্যূকালে তিনি স্ত্রী, তিন পুত্র নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার দুপুরে পৌর মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যূতে কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ প্রাঞ্জলানন্দ পুরী গুরু মহারাজ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.