রায়পুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ই ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগীতা আলোচনা সভাও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছফি উল্যা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার, শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান, কামরুল হাসান, এলএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কান্তি মজুমদার, আদর্শ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.