কমলনগরে মাংস ব্যবসায়ীকে জরিমানা

কমলনগরে মাংস ব্যবসায়ীকে জরিমানা

এ আই তারেক: লক্ষ্মীপুর কমলনগর হাজির হাট বাজারে যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ট্রেডলাইসেন্স ও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পশুজাত পণ্য বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী সুমন (৩৫), ফরহাদ (২৩), জয়নাল আবদীন (৪৫) ও মোঃ সেলিম-কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী ০৪টি মামলায় মোট ১৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে সোমবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় কমলনগর হাজির হাট বাজারের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় তাদের অর্থদণ্ডাদেশ দেন। এসময় কমলনগর:
আরও পড়ুন
কমলনগরে উপজেলায় প্রার্থী হতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

কমলনগরে উপজেলায় প্রার্থী হতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপরের কমলনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ করেছেন চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ । সোমবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদত্যাগপত্র জমা দেন তিনি। খালেদ সাইফুল্লাহ উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা পদে রয়েছেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমি চর কাদিরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন সম্ভব নয়। আমি এ পদে অব্যাহতি চাই। তবে তথ্য বলছে, মূলত আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে:
আরও পড়ুন
কমলনগরে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলনগরে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শোরাফ উদ্দিন: অদ্য রোজ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার সভাপতি এইচএম হোসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. মেহেদী হাসান জাবের এর সঞ্চালনায় আইএবি উপজেলা কার্য়ালয়ে "ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আবদুজ জাহের আরেফী৷ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছরে এসেও দেশ আজ ক্লান্তিকাল অতিক্রম করছে ৷ ভূলন্ঠিত হয়েছে স্বাধীনতার মূল প্রতিপাদ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার৷ ফলে মানুষ ভাত ও ভোটের অধিকার হারিয়েছে৷ এদেশে:
আরও পড়ুন
কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল: লক্ষ্মীপুরের কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কমলনগরের ব্যানারে শুক্রবার উপজেলার হাজির হাটের নবাব হোটেলে এন্ড রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কমলনগর শাখার সহ সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতি কমলনগর উপজেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদ সদস্য এ আর হাফিজ উল্লাহ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশনের অন্যতম নেতা সাবেক কমলনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবির, শিক্ষাবিদ মাওলানা নূর উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগর প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে সার্বজনীন মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার বিকেল ৫ টা থেকে কমলনগর প্রেসক্লাব হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কাউন্সিল কমান্ডার মো সফিক উদ্দিন, পল্লি নিউজ সম্পাদক ও সাবেক কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য প্রতিনিধি ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাওলানা মো: রায়হান, উপজেলা জাতীয়:
আরও পড়ুন
কমলনগরে সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠিত

কমলনগরে সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা শাখা আয়োজনে উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল (বুধবার) বাদ আসর হাজির হাট নবাব চাইনিজ রেস্টুরেন্টে এ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা আমির ডা' নুর উদ্দিন মাহমুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্ল্যা। এসময় আরো বক্তব্য রাখেন,সাবেক কমলনগর আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, দৈনিক লক্ষ্মীপুর প্রতিদিন সম্পাদক হাবিবুর রহমান সবুজ,পল্লী নিউজ সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েল,সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান,মো: ফয়েজ মাহমুদ, সাইফুল্লাহ হেলাল,কাজী ইউনুছ,মো: নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজ উল্ল্যাহ বলেন, আমরা:
আরও পড়ুন
কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা

কমলনগর কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা

রিমন আহমেদ রাজু:  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কৃষি অফিসে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল্লাহ মুরাদ এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার মোঃ শাহিন রানার সভাপতিত্বে ২ জন অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মোঃ জাহাঙ্গীর হোসেন কৃষি সম্প্রসারণ অফিসার তার বদলি রায়পুর উপজেলা কৃষি অফিসে।অফিসার কামরুল হাসান তার বদলি হয় পটিয়া উপজেলা কৃষি অফিস চট্টগ্রাম। উক্ত অনুষ্ঠানে তাদের দীর্ঘদিনের কর্মফল আলোচনা করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা,জামশেদ,আব্দুর রহমান, সাইফুল ইসলাম,আরিফুল ইসলাম,আব্দুল মালেক প্রমুখ।
আরও পড়ুন
কমলনগরে ভোক্তা আইনে মুদি দোকানিকে অর্থ দন্ড

কমলনগরে ভোক্তা আইনে মুদি দোকানিকে অর্থ দন্ড

রিমন আহমেদ রাজু:  লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও বাজার অবস্থা মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (০২ এপ্রিল) আনুমানিক দুপুর ২.৩০ ঘটিকার সময় কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার কয়েকটি মুদি ও ফলের দোকান এবং কাচাবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান কার্যক্রম সম্পন্ন করা হয়। যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা,ট্রেডলাইসেন্স না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসায়ী মিজানুর রহমান (৩৮)-কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ০১টি মামলায় মোট ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন,অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা:
আরও পড়ুন
কমলনগরে মরহুম শফিউল বারী বাবুর স্মরণে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কমলনগরে মরহুম শফিউল বারী বাবুর স্মরণে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মরহুম শফিউল বারী বাবুর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ই মার্চ (শনিবার) বিকাল ৪টার দিকে চর লরেন্স বাজার পরিচালনা কমিটির অফিস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় যুবদল নেতা রেদোয়ান হোসেনের সঞ্চালনায়ঃ তুখোড় রাজনীতিবিদ কমলনগর যুবদলের অন্যতম নেতা আবদুর রহমান পাটোওয়ারীর সভাপতিত্বেঃ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,আলেম সমাজের শিরোমণি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ জায়েদ হোসাইন ফারুকী,সাবেক অধ্যক্ষ হাজির হাট হামিদিয়া কামিল:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অসহায় ও দুস্থদের ঈদবস্ত্র বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা রাফসান

লক্ষ্মীপুরে অসহায় ও দুস্থদের ঈদবস্ত্র বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা রাফসান

রিমন আহমেদ রাজু: লক্ষ্মীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সামির ইয়াছার রাফসান। ৩০ ই মার্চ শনিবার উপজেলার কমলনগর চর লরেন্স ইউনিয়নে দেড় শতাধিক অসহায় ও দুস্থ নারী পুরুষের মাঝে তিনি এই ঈদবস্ত্র বিতরণ করেন। ছাত্রলীগ নেতা সামির ইয়াছার রাফসান বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে আমরা সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছি। আগামী দিনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই। এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.