রাজশাহীতে গরুচোর সন্দেহে দুই যুবক আটক

রাজশাহীতে গরুচোর সন্দেহে দুই যুবক আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গরুচোর সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পুঠিয়ার কানাইপাড়া এলাকার অবিন উদ্দিনের ছেলে রনি (২৫) এবং ধোপাপাড়া এলাকায় আব্দুস ছামাদের ছেলে সোহাগ আলী (২৪)। শনিবার রাত পৌণে তিনটার দিকে পুঠিয়া পৌর সদরের বিলপাড়া এলাকা থেকে একটি নম্বরবিহীন পিকআপসহ জনতার হাতে আটক হয় তারা। প্রত্যক্ষদর্শী আকবর আলী জানান, কিছুদিন ধরে গরু চুরির হিড়িক পড়েছে এলাকায়। একারণে রাত জেগে পাহারা দেওয়া হয়। শনিবার রাত পৌণে তিনটার দিকে একটি পিকআপ ও একটি মোটরসাইকেল যাওয়ার শব্দে এলাকাবাসী নম্বরবিহীন পিকআপ সহ দুইজনকে আটক করে এবং অপরজন মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনি ও:
আরও পড়ুন
নেশার টাকার জন্য স্ত্রী হত্যাকারী মুরাদ পুলিশের হাতে আটক,ফের কারাগারে

নেশার টাকার জন্য স্ত্রী হত্যাকারী মুরাদ পুলিশের হাতে আটক,ফের কারাগারে

রাজশাহী প্রতিবেদক: বাবাকে হত্যার মামলায় প্রায় ২০ মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মুরাদ আলী কারিগর (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন ভোরে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মুরাদ রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক। গত মঙ্গলবার থেকে থেকে তিনি পলাতক ছিলেন। জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাবা সাদেক আলীকে পিটিয়ে হত্যার অভিযোগে গত বছরের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন মুরাদ। মাসখানেক আগে তিনি জামিনে মুক্তি পান। জামিনে আসার:
আরও পড়ুন
রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহীতে নেশার টাকার জন্য বাবার পরে স্ত্রীকে খুন 

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে তুচ্ছ ঘটনায় বাবাকে খুন করার পর এবার নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন করেছে এক পাষণ্ড মাদকাশক্ত স্বামী। মুরাদ হোসেন (৩৩) নামে যুবক বাবাকে খুনের মামলায় কারাগার থেকে সদ্য জামিনে বেরিয়ে এসে এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে গলায় বেল্ট পেঁচিয়ে স্ত্রীকেও খুন করেছে । বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম শিলা খাতুন (২৮)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের মুরাদ হোসেনের (৩৩) স্ত্রী। ঘটনার পর মুরাদ হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে সকালে চারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুপুরে মরদেহ উদ্ধার করে:
আরও পড়ুন
রাজশাহীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক,রাজশাহী: আয়বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে নাটোরের এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। এই অধ্যক্ষের নাম মো. আবদুর রাজ্জাক। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ। দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করেছেন এই অধ্যক্ষ। এই টাকার পরিমাণ ১ কোটি ১০ লাখ ২৯ হাজার ৭৯০। এ টাকা বাড়ি নির্মাণে বিনিয়োগ দেখিয়েছেন তিনি। এই টাকা বাদ দিলেও তার আরও ৪০ লাখ ২৫ হাজার ৯৫৮ টাকার:
আরও পড়ুন
গণমাধ্যমের ওপর ভিসানীতি কেন, রাজশাহীতে যুবলীগের সম্মেলনে তথ্যমন্ত্রী

গণমাধ্যমের ওপর ভিসানীতি কেন, রাজশাহীতে যুবলীগের সম্মেলনে তথ্যমন্ত্রী

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে যুবলীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যমের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগের কারণ জানতে চেয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এই প্রশ্ন রাখেন। তিনি আশা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এর ব্যাখ্যা দেবে। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ম্যালা কথা মার্কিন ভিসানীতি নিয়ে। এটি নিয়ে আমরা মাথা ঘামাই না। তারা কারে ভিসা দেবে, কারে দেবে না। কারে পাঁচ বছর দেবে, কারে এক বছর দেবে বা কারে দেবে না—এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দেখলেন:
আরও পড়ুন
রাজশাহীর পুঠিয়ায় ভুয়া হোল্ডিং বসিয়ে সরকারি খাস পুকুর ব্যক্তি মালিকানায়

রাজশাহীর পুঠিয়ায় ভুয়া হোল্ডিং বসিয়ে সরকারি খাস পুকুর ব্যক্তি মালিকানায়

প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে সরকারি খাস পুকুরকে ব্যক্তি মালিকানায় বন্দোবস্তের অভিযোগ উঠেছে। পুঠিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা খাদেমুল ইসলাম, কম্পিউটার অপারেটর সজিব ও বাপ্পি জালিয়াতির মাধ্যমে এই জালিয়াতি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় এলাকায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এলাকায়। এমন জালিয়াতির ঘটনায় স্থানীয়রা বেশ ক্ষুব্ধ। অভিযোগ উঠেছে, নায়েব খাদেমুল ইসলাম শিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে একটানা প্রায় ৫ বছর যাবত কর্মরত আছেন। তিনি কম্পিউটার অপারেটিং কোন কাজ জানেন না। তার পছন্দের কম্পিউটার অপারেটর সজিবকে পাশে বসিয়ে জমিসংক্রান্ত সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে মনগড়া সিদ্ধান্ত চাপিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন ভুক্তভোগীদের কাছ থেকে। খাজনা:
আরও পড়ুন
দুদকের মামলায় আরডিএর সেই প্রকৌশলী বরখাস্ত

দুদকের মামলায় আরডিএর সেই প্রকৌশলী বরখাস্ত

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিট দাখিলের পর গত ১০ সেপ্টেম্বর শেখ কামরুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। সেই সঙ্গে আরেকটি অবৈধ সম্পদ অর্জনের মামলায় কামরুজ্জামানের স্ত্রী নিশাত তামান্নাকেও কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি অফিসিয়ালি অবগত হয়ে গত ১৭ সেপ্টেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এবং তার স্ত্রী নিশাত তামান্নার বিরুদ্ধে গত ২৯ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হওয়া দুই মামলার চার্জশিট প্রদান করে:
আরও পড়ুন
সাত লাখ টাকা চাঁদা দাবি”র অভিযোগে থানার ওসিকে প্রত্যাহার

সাত লাখ টাকা চাঁদা দাবি”র অভিযোগে থানার ওসিকে প্রত্যাহার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নামে এক গৃহবধূর কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবির অডিও ফাঁস হয়েছে। ৫ লাখ টাকা দিয়ে ওই গৃহবধূকে মাদক ব্যবসা করার পরামর্শ দেন ওসি। এছাড়াও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিকে বদলি করতে আরও দুই লাখ টাকা দাবি করেন ওসি মাহবুবুল। আর টাকা না দিলে বড় বিপদে পড়ে যাবেন বলে ওই গৃহবধূকে হুমকিও দেন এই ওসি। এসব অভিযোগের কারণে ওসিকে শনিবার রাতে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া সেলের মুখপাত্র রফিকুল আলম বলেন, ঘুষ চাওয়ার ঘটনা যদি সত্য হয় তবে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া:
আরও পড়ুন
বগুড়া-রাজশাহী তারুণ্যের রোডমার্চ রোববার, থাকবেন মির্জা ফখরুল

বগুড়া-রাজশাহী তারুণ্যের রোডমার্চ রোববার, থাকবেন মির্জা ফখরুল

ফরিদ আহমেদ আবির,রাজশাহী: সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল রোববার বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত ‘তারুণ্যের রোডমার্চ’ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোডমার্চটি রাজশাহী এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে। এই রোডমার্চে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণের আশা করছেন বিএনপি নেতারা। রোডমার্চ উপলক্ষে শনিবার দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম নয়ন। সংবাদ সম্মেলনে বলা হয়, এখন যাঁদের বয়স ৩৩ বছর তাঁরাও জাতীয় নির্বাচনে ভোট দিয়ে একবারের জন্যও নিজেদের মতামত:
আরও পড়ুন
জমির মালিককে হয়রানি,মামলা ছাড়াই ৪ জনকে আটক করল পুলিশ 

জমির মালিককে হয়রানি,মামলা ছাড়াই ৪ জনকে আটক করল পুলিশ 

প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের তালাইকুন্দুলিয়া গ্রামে মামলা ছাড়াই কৃষি জমি থেকে কামলাসহ চারজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী জমির মালিক মো. বুলবুলের অভিযোগ, স্থানীয় দুই দালালের উস্কানিতে প্রভাবিত হয়ে কাকনহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম তাদেরকে তুলে নিয়ে যান। ছেড়ে দেওয়ার শর্তে অর্থ দাবি করেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ দিকে তালাইকুন্দুলিয়া গ্রামে বসতভিটার পাশের জমিতে কাজ করার সময় তাদের আটক করে নিয়ে যাওয়া হয়। আটকৃতরা হলেন- তালাইকুন্দলিয়া গ্রামের ভুক্তভোগী মো. বুলবুলের ছেলে মো. রনি (১৮), একই গ্রামের কামরুল হোসেনের ছেলে মো. ইউসুফ (২৫), পার্শ্ববর্তী জয়রামপুর গ্রামের মো. ফরিদুল ইসলাম (৪৫) ও কাশিমপুর গ্রামের মো. হাবিব (২০)। এ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.