রাজশাহীতে অভিনব কায়দায় নারীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলায় একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে অভিনব ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। বেসরকারি সংস্থাটির কর্মী পরিচয় দিয়ে মাঝপথে ওই নারীর ভ্যান থামিয়ে পুনরায় গণনার কথা বলে ঋণের ৮০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন এক ছিনতাইকারী। তবে তাঁর তিন সহযোগীকে আটক করেন স্থানীয় জনতা। সোমবার দুপুরে উপজেলার হাটগাঙ্গোপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ দুই দফা চেষ্টা চালিয়ে গতকাল রাতে ওই তিন ছিনতাইকারীকে স্থানীয় মানুষের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই মামলা দায়েরের পর মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার তিন ছিনতাইকারী হলেন, হাফিজুর রহমান (৩৮), রেজাউল ইসলাম (৩৫):
