রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক : রাজশাহীর বাঘায় জেলা ডিবির অভিযানে ১৬০ পিচ ইয়াবাসহ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার বিকেলে মহদীপুর মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম। তিনি জানান, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশে জেলা ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪ টার দিকে বাঘা মহদীপুর মন্ডলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বাঘা হরিরামপুর গ্রামের আসকান আলীর:
আরও পড়ুন
ইউএনও’র বদলির খবরে মিষ্টি বিতরণ

ইউএনও’র বদলির খবরে মিষ্টি বিতরণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:সোহেল রানার বদলির খবর শুনে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। বদলির খবরে এলাকায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানার বদলির খবর ছড়িয়ে পড়লে এলাকায় সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করতেও দেখা গেছে । উপজেলার কয়েকটি স্থানে মিষ্টি বিতরণের তথ্য-চিত্র এ প্রতিবেদক এর কাছে সংরক্ষিত । অফিসসুত্রে জানাগেছে, গত মঙ্গলবার (২৪ আগস্ট) জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে দুর্গাপুর উপজেলার (ইউএনও)সোহেল রানাকে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বদলি ও যোগাদান করছে। তার পরিবর্তে এ উপজেলায় (ইউএনও) হিসেবে আব্দুল করিমকে পদায়ন করা হয়েছে। একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদসুত্রে জানাযায় , অর্থের বিনিময়ে:
আরও পড়ুন
জাবি শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের­ মানববন্ধন

জাবি শিক্ষার্থী খাদিজার মুক্তির দাবিতে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের­ মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি চত্বরে নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এসময় সাইবার নিরাপত্তা আইনও বাতিলের দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ মানুষের মুখ বন্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এটি একটি কালো আইন এবং এর মাধ্যমে জবি শিক্ষার্থী খাদিজা, লেখক মুশতাকসহ অনেকে ধরাশায়ী হয়েছে। এসময় তারা সাইবার নিরাপত্তা আইন বাতিলসহ অবিলম্বে খাদিজার মুক্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ:
আরও পড়ুন
রাজশাহীতে নববধুর হাতে স্বামী খুন

রাজশাহীতে নববধুর হাতে স্বামী খুন

রাজশাহী প্রতিনিধি: বিয়ের মাত্র চারদিনের মাথায় নববধুর হাতে খুন হয়েছেন স্বামী। রাজশাহীর বাগমারা উপজেলার সাইপাড়া গ্রামে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত আব্দুর রাজ্জাকের (৩১) স্ত্রী শাপলা খাতুনকে গ্রেপ্তার করেছে। আবদুর রাজ্জাকের বাবার নাম রফিকুল ইসলাম। রাজ্জাক একজন নির্মাণ শ্রমিক। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গত শুক্রবার পাশ্ববর্তী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে শাপলা খাতুনের (১৮) সঙ্গে তার বিয়ে হয়েছিল। শাপলা খাতুনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা। সকালে পরিবারের সদস্যরা হত্যাকান্ডের:
আরও পড়ুন
রাজশাহীতে কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় কোটি টাকার হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার র‍্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্ত এলাকার দিয়াড় মানিকচক গ্রামের ওই বাড়ি থেকে এ হেরোইন উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক তহুরুল ইসলামকে (২৩) আটক করা হয়। র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তহুরুলের বসতবাড়ির প্রায় তিন ফুট নিচে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় বাড়ি থেকে কৌশলে একজন পালিয়ে যায়। তিনি আরও বলেন, ভারত থেকে হেরোইন পাচার করে এনে বাড়িতে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আর হেরোইনসহ তহুরুলকে আটক:
আরও পড়ুন
রাজশাহীতে এমটিএফই অ্যাপের মাধ্যামে প্রতারণার গ্রেপ্তার ২

রাজশাহীতে এমটিএফই অ্যাপের মাধ্যামে প্রতারণার গ্রেপ্তার ২

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে এমটিএফই অনলাইনভিত্তিক অ্যাপের প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির সিইওসহ দুজনকে গ্রেফতার করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন এমটিএফইর সিইও দিপেন্দ্রনাথ সাহা (৪৩)। তিনি মোহনপুরের বিষহরা গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে। (পিবিআই)। বুধবার বিকালে রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন এমটিএফইর সিইও দিপেন্দ্রনাথ সাহা (৪৩)। তিনি মোহনপুরের বিষহরা গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে। দিপেন্দ্রনাথ পার্শ্ববর্তী বাগমারা উপজেলা খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ধর্ম (হিন্দু) বিষয়ের সহকারী শিক্ষক। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে লোকজনকে এমটিএফই সম্পর্কে ধারণা দিতেন এবং:
আরও পড়ুন
ইউএনও সেজে প্রতারণা, যুবকের ৩ বছর কারাদন্ড

ইউএনও সেজে প্রতারণা, যুবকের ৩ বছর কারাদন্ড

ফরিদ আহমেদ আবির, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা করায় এক যুবককে দুটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাকিবুল ইসলাম (২২)। সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামের বাসিন্দা। আদালতের আইনজীবী ইসমত আরা জানান, গত বছরের জুলাই মাসে মামলার বাদী সামছুল ইসলামকে ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে ফোন করেন রাকিবুল। এরপর তিনি বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে ইউএনও সেজে ২৮ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে:
আরও পড়ুন
রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে গাঁজার বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে নগরীর দামকুড়া থানার আলমগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ­্জ মহাসড়কে একটি কার্গো ট্রাকে তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার গোপিমাথপুর গ্রামের আসলাম কাজীর ছেলে মোস্তাইন কাজী (২৭), এই মাঝিগাতী গ্রামের সাফায়েত মোল্লার ছেলে রিপন মোল্লা (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে ওমর ফারুক শেখ (২২)। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ­্জ মহাসড়কে আলমগঞ্জে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশী চালানো হয়। এ সময় একটি কার্গো:
আরও পড়ুন
আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক রাজশাহী: জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে রাজশাহীর এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগের এই নেতার নাম আতিকুর রহমান কালু। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। নগরীর রানীবাজার মুন্সিপাড়ায় তার বাড়ি। তার বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে এ মামলা করেছেন। মামলার আসামি আতিকুর রহমান কালু রাজশাহীর একজন ঠিকাদার ও ব্যবসায়ী বলে এজাহারে উল্লেখ:
আরও পড়ুন
প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে এক যুবককে পৃথক দুটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুটি ধারায় দেয়া কারাদণ্ড একসাথে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়। একইসাথে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড। সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মিজানুর রহমান ওরফে বাবু। তিনি নাটোর জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজার এলাকার বাসিন্দা। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে বলা হয়, মূল সাজা এ মামলায় আসামির:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.