রাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু ১৮ আগস্ট

রাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার শুরু ১৮ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮-২০ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। আজ রোববার (৩০ জুলাই) দুপুরে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মুক্তিযোদ্ধা কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির সাক্ষাৎকার আগামী ১৮-২০ আগস্ট সকাল সাড়ে ৯টা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। এবারের সাক্ষাৎকারে প্রথম দিন ১৮ আগস্ট ক্রমিক নম্বর ১- ৪০৪, দ্বিতীয় দিন ১৯ আগস্ট ক্রমিক নম্বর ৪০৫-৮০৮:
আরও পড়ুন
শতভাগ শিক্ষার্থী ফেল, তাহেরপুর হাই স্কুলে!

শতভাগ শিক্ষার্থী ফেল, তাহেরপুর হাই স্কুলে!

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজশাহী পুঠিয়া উপজেলার তাহেরপুর হাই স্কুল। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন তাহেরপুর হাই স্কুল থেকে এ বছর ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা কেউ পাস করতে পারেনি। সবাই ফেল করেছে। এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, পুঠিয়া উপজেলার তাহেরপুর হাই স্কুলে কেউ পাস করেনি। এ বছর এই স্কুল থেকে ৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। কেউ পাস না করার কারণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে জানা হবে। এছাড়া ওই স্কুলে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন
কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও

কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও

ফরিদ আহমে আবির,রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে মৃতদেহ দাফনের এক বছর পর কবর থেকে স্কুল শিক্ষকের মৃতদেহ উধাও এর ঘটনা ঘটেছে। এমন এক অদ্ভুত ঘটনায় পুরো এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা কবর থেকে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের সদস্যরা এ ধরনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের রয়েছে বলে অভিযোগ করেছেন।উক্ত ঘটনায় তদন্ত করে রহস্য উদঘাটন সহ মৃতদেহটির সন্ধান চেয়েছেন তার পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, উধাওকৃত মৃতদেহটি উপজেলার আমগ্রাম মাঝিপাড়া গ্রামের স্কুল শিক্ষক আলহাজ্ব আব্দুল গনি:
আরও পড়ুন
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো, মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)। মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, দুপুরে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে যায়। রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে। বিকেল পর্যন্ত তাদের উদ্ধার করা:
আরও পড়ুন
রাজশাহীতে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

রাজশাহীতে পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলা চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের এরশাদ আলীর মেয়ে হিরা খাতুন (২৪) ও তার ভাতিজি মেঘা খাতুন (৮)। স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ জুন) সকালে মেঘা পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। তাকে বাঁচাতে গেলে তার ফুফু হিরা খাতুনও পড়ে যান। এতে পুকুরের পানিতে ডুবে দুইজনেরই মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ:
আরও পড়ুন
ভূয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরীসহ জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ভূয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরীসহ জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীতে জাল দলিল, ভূয়া মুক্তিযোদ্ধার সনদ ও ভূয়া সিলমোহরসহ ২ প্রতারণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিছুর রহমান করিম (৬৬) ও বুলনপুর এলকার রাজীব হোসেন রহমানের ছেলে শেখ রেজওয়ানুল করিম। মঙ্গলবার দুপুরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তাদের বাসায় তল্লাসী চালিয়ে ১৪টি স্বাধীনতা সংগ্রামের ভূয়া সনদপত্র, ১৫টি জয় বাংলা লেখা সম্বলিত ফাঁকা সনদ, স্ট্যাম্প ২৫৪৮টি, পাকিস্তানী বিভিন্ন ৮৩৩টি স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন:
আরও পড়ুন
রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মনিরুল ইসলাম গান্দুর (৪৫) মৃত্যু হয়। জানা গেছে, মনিরুল ইসলাম গান্দু উপজেলার পাকড়ীর গোরিসার বাসিন্দা। সূত্র জানায়, ১০ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মোশড়াপাড়া ইয়াজপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) নিহত হন। আর আহত ৭ জনকে:
আরও পড়ুন
রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত

 প্রতিবদেক,রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে জমির বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। যাদের মধ্যে ১০ জন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৪৫), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের:
আরও পড়ুন
দুর্গাপুরে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

দুর্গাপুরে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে টিসিবির কার্ডধারীদের পরিচয় গোপন করে ভূয়া নামে টিসিবির কার্ড তৈরি ও বিতরণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন ও চেয়ারম্যান শফিকুল আলমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রোববার ৯ ( জুন) উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন সুবিধাভোগীরা। অনিয়মের কথা অস্বীকার করে ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, কার্ডগুলো আমি নিজে বিতরণ করছি এখানে অনিয়মের সুযোগ নেই। তবে আমি বাইরে আছি বিষয়টি নিয়ে বাড়িতে গিয়ে দেখবো। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের টিসিবির কার্ডধারী চায়না বেগম নামের সাথে মিল রেখে অন্য চায়না বেগমের নামে কার্ড বিতরণ করা হয়েছে। এরকম অনেক সুবিধাভোগীদের:
আরও পড়ুন
রাজশাহীতে ফেন্সিডিলের চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক ২

রাজশাহীতে ফেন্সিডিলের চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক ২

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর গোয়েন্দা শাখার অভিযানে বড় ফেন্সিডিলের চালান আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে থেকে ৭৪৩ বোতল ফেন্সিডিল আটক করা হয়। এ সময় ভারতী নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে চপল আলী (৩৫) এবং ভারত সুর্শিতাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল গত রাতে ফেন্সিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেন্সিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.