ভিজিএফ’র চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব

ভিজিএফ’র চাল বিক্রি করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ থেকে রাতের আঁধারে অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ভিজিএফ-এর চাল চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছেন ইউপি পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, রোববার রাতে কলমা ইউনিয়ন পরিষদে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক উত্তেজনা। সেই সাথে উঠেছে সচিব মোস্তাফিজুর রহমানের কঠোর শাস্তির দাবিও। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কলমা ইউনিয়ন বাসীর জন্য ভিজিএফ-এর চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু সেই চাল গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ না করে রাতের আঁধারে ৮০বস্তা চাল চুরি করে বিক্রি করেন ইউপি পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান। এসময় রাতের আঁধারে ইউপি পরিষদ:
আরও পড়ুন
রাজশাহীতে পুলিশের এএসআই সহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রাজশাহীতে পুলিশের এএসআই সহ ৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

রাজশাহী প্রতিনিধি: ভাড়াটে ক্যাডার বাহিনী নিয়ে আপন খালার জমি দখল ও হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের সেই বিতর্কিত এএসআই আশরাফুল ইসলাম সহ ৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এজাহার নামীয় আসামীরা ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের সিংগা গ্রামের ব্যবসায়ী বকুল ইসলাম বাদী হয়ে গত ১৭ জুন দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ৯/৭৫। এজাহার নামীয় আসামীরা হলেন, পুলিশের এএসআই আশরাফুল ইসলাম, তাঁর ছেলে আকাশ ও ভাড়াটে ক্যাডার শরিফুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুন বিকেলে দুর্গাপুর পৌর সদরের পূর্ব সিংগা গ্রামের মৃত আবু হানিফের স্ত্রী রাবেয়া বেগমের জমি দখল:
আরও পড়ুন
রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় হাতের কব্জি বিছিন্ন: আহত ৩

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় হাতের কব্জি বিছিন্ন: আহত ৩

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সংঘর্ষে এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরের দিকে রাজশাহী মহানগরের খুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনর করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরীর খুলিপাড়া এলাকর শুকুর আলীর ছেলে মুকুল (৪৫), বদর আলীর ছেলে আলতাব (৪৫), আনসার আলীর ছেলে মনা (২৬) ও মনিরুল ইসলামের ছেলে সজল(২৩)। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন থেকেই আহত ও অভিযুক্ত আজিজ বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর কোনো সুরহা বা মীমাংসা হয়নি। এরই:
আরও পড়ুন
চলছে রাজশাহী-সিলেটের ভোট গণনা, কে এগিয়ে?

চলছে রাজশাহী-সিলেটের ভোট গণনা, কে এগিয়ে?

নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে শুরু হওয়ার পর একটানা ৮ ঘণ্টা চলে এই ভোটগ্রহণ। এখন চলছে গণনা। ইতোমধ্যে দুই সিটি করপোরেশনেই বেসরকারিভাবে কয়েকেটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দুই সিটিতে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। ঘোষিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে ১৫৫ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পেয়েছেন ৫ হাজার ২২ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২২৩ ভোট। এদিকে সিলেট সিটি করপোরেশনে এখন:
আরও পড়ুন
রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহীতে ট্রাকের চাপায় ভূমি সার্ভেয়ার নিহত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় আব্দুল্লাহ আল কাফি (৫৮) নামের এক ভূমি সার্ভেয়ার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যক্তি। আজ সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো পালশা কেয়াতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।  নিহত সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফির বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, ‘ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ বাজার থেকে সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি ও তাঁর সঙ্গে এক ব্যক্তি কানপাড়া বাজারের দিকে:
আরও পড়ুন
স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে অভিমান, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

প্রতিবেদক,রাজশাহী: স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মতিউর রহমান (২২)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার ঝিনা রেলগেট গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে। খবর পেয়ে রেলওয়ে জিআরপি থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে তার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, দুই বছর আগে মতিউর রহমান বিয়ে করেন। তাদের সংসারে দুই মাসের একটি সন্তান রয়েছে। কিছুদিন আগে স্বামীর সঙ্গে রাগ করে স্ত্রী আজমিরা খাতুন বাবার বাড়িতে:
আরও পড়ুন
নিখোঁজ হওয়া দুই বন্ধুর লাশ ভেসে উঠল পদ্মায়

নিখোঁজ হওয়া দুই বন্ধুর লাশ ভেসে উঠল পদ্মায়

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী মহানগরীর ডিসি বাংলো সংলগ্ন শ্রীরামপুর টি-বাঁধের অদূরে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই বন্ধুর লাশ একে একে ভেসে উঠেছে। আইনগত প্রক্রিয়া শেষে দুই লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে ঘটনাস্থলের পাশেই রিফাত খন্দকার গলিবের (১৭) লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ভোর সাড়ে ৬টার দিকে সারোয়ার সাইমের (১৭) লাশ উদ্ধার করা হয়। সাইমের লাশ বেলা সাড়ে ৯টায় নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকায় তার বাসায় নেওয়া হয়। আর গালিবের লাশ দুপুর ১টার দিকে বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকায় বাসায় নিয়ে যান নিকটাত্মীয়রা। তারুণ্যের দুরন্তপনা নিয়ে:
আরও পড়ুন
দুর্গাপুরে গোপনে গাছ কেটে বিক্রি করলেন দাওকান্দি কলেজ অধ্যক্ষ

দুর্গাপুরে গোপনে গাছ কেটে বিক্রি করলেন দাওকান্দি কলেজ অধ্যক্ষ

প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ ও এক প্রভাষকের বিরুদ্ধে গোপনে কলেজের চারটি আমগাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই এলাকায় সচেতন মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। দিনভর চলেছে নানা গুঞ্জন। জানা গেছে, শনিবার ভোররাত থেকে কলেজ ভবনের প্রধান ফটকের পাশে থাকা চারটি আমগাছ কাটা শুরু হয়। সকাল ১০টার আগেই গাছ গুলো কেটে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়। কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল মতিন যোগসাজশ করে কাউকে কিছু না জানিয়ে গাছ গুলো বিক্রি করে দিয়েছেন। স্থানীয়দের ধারণা চারটি আমগাছের আনুমানিক মূল্য প্রায় অর্ধলাখ টাকা। দাওকান্দি কলেজের একজন শিক্ষক এবং ওই কলেজের এক:
আরও পড়ুন
স্কুলছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেফতার

স্কুলছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা, যুবক গ্রেফতার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীর গায়ে পেট্রল ছিটিয়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামির নাম রিফাত রহমান হৃদয় (২২)। তিনি রাজশাহীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে গ্রেফতারের পর দুপুরে তিনি রাজশাহীর একটি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া উইং শুক্রবার সকালে বিস্তারিত জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর পবা থানার বরইকুড়ি গ্রামের এক স্কুলছাত্রীকে আসামি হৃদয়সহ তার দুই বন্ধু স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই বিরক্ত করত। গত ১ জুন দুপুরে ছাত্রীটি পরীক্ষা শেষে নওহাটা স্কুলের সামনে দিয়ে:
আরও পড়ুন
রাজশাহীতে হিরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে হিরোইনসহ মা ও ছেলে গ্রেপ্তার

প্রতিবেদক রাজশাহী: রাজশাহীর মোহনপুরে হিরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জুন) রাতে আসামী মা ও ছেলেকে গ্রেপ্তারের পর সোমবার (৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার এলাকার বিদ্রিকা গ্রামের এন্তাজ আলীর স্ত্রী নুরনাহার বেগম (৫১), ও তার ছেলে নুর জামান আলী (২৮) কে ৫৫ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, হিরোইনসহ গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.