বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে : আইজিপি

বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে : আইজিপি

প্রতিবেদক,রাজশাহী : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালনের জন্য ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের (এসআই) প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বৃহস্পতিবার (১২ অক্টোবর ) সকালে রাজশাহীর সারদায় পুলিশের প্রশিক্ষণের পাদপীঠ শতবর্ষের ঐতিহ্যবাহী ‘হোম অব পুলিশ’ খ্যাত বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২১ ব্যাচের এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমীর:
আরও পড়ুন
রাজশাহীতে কোটি টাকা মুক্তিপন না পেয়ে যুবককে হত্যা

রাজশাহীতে কোটি টাকা মুক্তিপন না পেয়ে যুবককে হত্যা

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীতে নিখোঁজের ১০ দিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নগরীর শাহমখদুম থানার সন্তোষপুরের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ আরিফুল হক চৌধুরী রিপন (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। নিহত যুবকের নাম মাহফুজুর হোসেন সুজন (৩৮)। তার বাড়ি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায়। নিহত সুজনের বাবার নাম মোহাম্মদ মর্তুজা হোসেন। গ্রেপ্তার ব্যক্তির আরিফুল হক চৌধুরী ওরফে রিপন নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর গ্রামের মৃত হামিদুল হকের ছেলে। তিনি নগরীর শাহমখদুম থানার সন্তোষপুর মহল্লার একটি বাসায় ভাড়া থাকতেন। রিপন সুজনের বন্ধু। কৌশলে অপহরণ করার পর:
আরও পড়ুন
রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভিকটিম শিশুর চাচা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ফজলুর রহমান। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে। অভিযুক্ত ফজলুর রহমান (৫০) ওই গ্রামের মৃত জিয়ারত আলী। সম্পর্কে ভিকটিম শিশুর দাদা হন ফজলুর রহমান। ভিকটিম শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যার পর ভিকটিম শিশু নিখোঁজ হয়। খোঁজাখুঁজির সময় রাত ৯টার দিকে গোপালপুর ঈদগাহ মাঠ সংলগ্ন পানবরজের ভিতরে ভিকটিম শিশুর চিৎকার শুনতে পেয়ে লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ফজলুর রহমান পালিয়ে যায়। পরে ভিকটিম:
আরও পড়ুন
রাজশাহীতে মা-ছেলের আত্মহত্যা

রাজশাহীতে মা-ছেলের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় গলায় রশি ঝুলিয়ে মা ও ছেলে আত্মহত্যা করেছে। তারা হলেন বানেশ্বর নয়াপাড়ার দিনমজুর জয় হোসেনের স্ত্রী শান্তনা খাতুন(২৩) ও ছেলে জিহাদ(৫)। রোববার (৮ অক্টোবর) পুঠিয়ার নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। জয় হোসেন জানায়, সে পেশায় একজন দিনমজুর। অভাবের সংসার তাদের। প্রতিদিনের মত সে রোববার সকালে মানুষের কাজে যায়। দুপুর দুইটার দিকে বাড়িতে ফিরে ঘরে ঢুকলে তার স্ত্রী ও ছেলেকে ছাপড়া ঘরের আড়ায় গলায় রশি ঝুলিয়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে। প্রতিবেশি বানেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছামাদ বলেন, ওরা গরীব:
আরও পড়ুন
কাজির মৃত্যুর চার মাস পর বিয়ে রেজিষ্ট্রেশন

কাজির মৃত্যুর চার মাস পর বিয়ে রেজিষ্ট্রেশন

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিবাহ রেজিস্ট্রারের মৃত্যুর পরেও বিয়ের কাজ থেমে নেই। পুঠিয়া ইউনিয়নে এরকম একটি নিকাহনামার খোঁজ পাওয়া গেছে। তাতে কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকায়। এক কাজি মৃত্যুর পর পৃথিবীতে ফিরে এসে নিকাহনামা রেজিষ্ট্রি করালেন। কাজি মেহেদী হাসান মৃত্যুবরন করেন গত ১৪ মার্চ। কর্তৃপক্ষ বহি জব্দ না করায় মৃত কাজির সহকারীরা অবৈধ ভাবে গোপনে সিল স্বাক্ষর ব্যবহার করে বিবাহ রেজিষ্ট্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে রাজস্ব হারানো সহ পরবর্তীতে আইনি জটিলতায় পড়বে সাধারণ জনগণ। বারইপাড়া গ্রামের (মন্ডলপাড়া) জামে মসজিদের ইমাম মাওলানা রুবেল হোসেন বলেন,আমি আগে বিবাহ রেজিস্ট্রি করতাম কিন্তু ইউনিয়ন কাজি মেহেদী হাসান ১৪ই মার্চ আত্মহত্যা করে মৃত্যু বরন করলে রেজিষ্ট্রি কাজ:
আরও পড়ুন
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস থেকে নথি পাচার: ভিডিও ফাঁস

পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিস থেকে নথি পাচার: ভিডিও ফাঁস

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার ইউনিয়ন ভূমি অফিস গুলো যেনো ঘুষ-দুর্নীতির আখঁড়ায় পরিনত হয়েছে। ঘুষ ছাড়া কোন কাজই হয় না এসব অফিসে। টাকায় কথা বলে। টাকায় ফাইল খুলে। ঘুষ না দিলে হয়রানির শিকার হতে হয় এ উপজেলার ভুমি সেবাগ্রহিতাদের। এ উপজেলায় ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তাদের ঘুষ লেনদেন আবার কখনো সরকারি নথিপত্র পাচারের ঘটনায় ভিডিও ভাইরাল হচ্ছে তবুও তারা বহাল তবিয়তে রয়ে গেছেন। তবে সচেতন মহল মনে করছেন সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজশ সেই সাথে জবাবদিহিতার অভাবে ভুমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তারা পার পেয়ে যাচ্ছে বারবার। সম্প্রতি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন ভুমি অফিসের আওতাধীন সরকারি খাস পুকুর ব্যাক্তি মালিকানায় খাজনা আদায়ের অভিযোগ উঠে সহকারী কর্মকর্তা খাদেমুল:
আরও পড়ুন
রাজশাহীতে বাড়ি ভাড়া নিতে গিয়ে চুরি আটক-৩

রাজশাহীতে বাড়ি ভাড়া নিতে গিয়ে চুরি আটক-৩

রাজশাহী প্রতিবেদক  : রাজশাহী মহানগরীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঘরে ঢুকে চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করছে মতিহার থানা পুলিশ। ভাড়াটিয়া সেজে চুরি করাই ছিল তাদের পেশা। গতকাল শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি রহুল আমিন। গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার দৌলতপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে আলোকা বেগম (৪৩), তার মেয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মীম খাতুন (২২) ও মীমের স্বামী মিজানুর রহমান (২৫)। ওসি রহুল আমিন জানান, চৌদ্দপাই এলাকার সাথী খাতুন (২৯) একজন গৃহিণী। তার স্বামী মাসুদ রানা নান্টু (৩৪):
আরও পড়ুন
বাংলাদেশ নিয়ে যা বললেন পুতিন

বাংলাদেশ নিয়ে যা বললেন পুতিন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান পুতিন। নিজের বক্তব্যের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুতর ধাপ উপলক্ষ্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। পুতিন বলেন, রূপপূর প্রকল্পের সাথে দুই দেশের স্বার্থ রয়েছে, যা আমাদের পরস্পরের সম্পর্ককে আরও গভীর করেছে। এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতি ও শক্তির নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলেও আমি আশাবাদী। বাংলাদেশকে রাশিয়ার পরীক্ষিত বন্ধু উল্লেখ করে ভ্লাদিমির পুতিন বলেন, বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক সমতার, পরস্পরের:
আরও পড়ুন
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে ভাসছে নগরী

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, পানিতে ভাসছে নগরী

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে রাজশাহীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সেপ্টেম্বর মাসে বৃষ্টি হয়েছে ২৫৪ দশমিক ৬ মিলিমিটার। চলতি মাসের পাঁচদিনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩৬ দশমিক ৯ মিলিমিটার। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। শুধু বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৮ মিলিমিটার। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এর আগে ২৪ সেপ্টেম্বর ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।:
আরও পড়ুন
ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থীর মৃত্যু

ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিবেদক: ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের  শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। নিশাদ আকরাম রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। গত ১৭ সেপ্টেম্বর ভোরে রামেক হাসপাতালে তার অসুস্থ্য বান্ধবিকে রাতভর দেখাশোনার পর মেসে ফেরার পথে নেসকো অফিসের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন নিশাদ। ছিনতাইকারীরা তাকে উপযুক্তপুরি মাথায় আঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.