তজুমদ্দিনে সরকারি সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত

তজুমদ্দিনে সরকারি সুবিধাভোগীদের সাথে প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে প্রধানমন্ত্রী প্রদত্ত নিরাপত্তা বেস্টনী ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মিলনমেলা অনুষ্ঠিত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করেও সুবিধাভোগীদের অংশ গ্রহণে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে যে ইশতেহার ঘোষনা করেছিলেন তা প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ণ করেছেন। ক্ষমতায় গ্রহণের পর থেকেই তিনি পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। ডেঙ্গু, করোনাসহ সকল প্রাকৃতিক দূর্যোগে সাধারণ মানুষকে:
আরও পড়ুন
বরগুনায় হৃদয় হত্যা মামলায় রায় ঘোষণা

বরগুনায় হৃদয় হত্যা মামলায় রায় ঘোষণা

মইনুল আবেদিন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৯ জন আসামীদের মধ্যে ১৬ জন আসমীকে বিভিন্ন মেয়াদে আটক আদেশ এবং ৩ জনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার ) বরগুনা শিশু ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষনা করেন। শিশু আদালতে রায় অনুযায়ী ইউনুছ কাজী, রানা আকন, ইমন হাওলাদার, জুয়েল কাজী,সজীব, নাজমুল সিকদার,অন্তর, সিফাত, সাইফুল মৃধা ও রাব্বি কে ১০ বছরের আটকাদেশ, সাগর গাজী, সাইফুল কাজী, সোহাগ কাজী ও ফাইজুল ইসলামকে ৭ বছরের আটকাদেশ প্রদান করা হয়। এই মামলায় শফিকুল ইসলাম, নাঈম কাজী ও রবিউল ইসলামকে মামলা থেকে:
আরও পড়ুন
স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না-এমপি শাওন

স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না-এমপি শাওন

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলাধীন ২নং সোনাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উপজেলার সোনাপুরের আনন্দবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিশু হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিএনপি জোট সরকারের আমলে লালমোহন তজুমদ্দিন ছিল সবচেয়ে অবহেলিত, শিক্ষার মান ছিল অত্যান্ত খারাপ গত তিন মেয়াদে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা রাষ্ট্র:
আরও পড়ুন
দ্বিতীয় বার ভোলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তজুমদ্দিন থানার মাকসুদুর রহমান মুরাদ

দ্বিতীয় বার ভোলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তজুমদ্দিন থানার মাকসুদুর রহমান মুরাদ

রুবেল চক্রবর্তী, ভোলা সংবাদদাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সর্বোচ্চ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভোলা জেলায় দ্বিতীয় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম- সেবা মহোদয় সহ শ্রেষ্ঠ ওসি হিসেবে মাকসুদুর রহমান মুরাদকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাকসুদুর রহমান মুরাদ। তিনি বলেন, এই স্বীকৃতির মাধ্যমে কাজে আরো উৎসাহ বাড়বে। সামনের দিকে আরো সুন্দরভাবে কাজ করবো ইনশাআল্লাহ।:
আরও পড়ুন
নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে- এম পি শাওন

নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে- এম পি শাওন

রুবেল চক্রবর্তী, ভোলা সংবাদদাতা: ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেই নতুন নতুন প্রার্থীর আবির্ভাব ঘটে। আগমন হয় অতিথি পাখিদের। যাদের সাথে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণের সাথে কোন সম্পর্ক নেই। কারো সুখ দুঃখ ও উন্নয়নের সাথে নেই সম্পৃক্ততা। জনবিচ্ছিন্ন এসব নেতারা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করতে পারেনি। আপনারা কোন ভাবেই বিভ্রান্ত হবেন না। দলীয় মনোনয়ন নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের নেত্রী শেখ হাসিনা সময় মতো সঠিক সিদ্ধান্ত দিবেন। অতএব আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন। মঙ্গলবার বিকালে চাচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে এমপি শাওন:
আরও পড়ুন
শহরের আদলেই তৈরি হচ্ছে গ্রাম- এমপি শাওন

শহরের আদলেই তৈরি হচ্ছে গ্রাম- এমপি শাওন

রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: "সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে আদলেই তৈরি করছেন। তারই ধারাবাহিকতায় বিচ্ছিন্ন চরাঞ্চলে আজ বিদ্যুতের আলো জ্বলছে। গ্রামীণ জনপদে পাকা রাস্তা করে শহরের ভাবমূর্তি ফিরিয়ে এনেছেন। এক সময়ের অতি দরিদ্রের বাংলাদেশকে:
আরও পড়ুন
নেশার টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল স্বামী 

নেশার টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল স্বামী 

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ার কহিনুর বেগম (২৬) নামের এক গৃহবধূর স্বামীর দেওয়া আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। তিনি শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী। ১৫ জুলাই শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কহিনুর বেগম। তার দু’টি সন্তান রয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে স্বামী আমজাদ আলী। প্রতিবেশি রফিকুল ইসলাম জানান, আমজাদ হোসেন একজন নেশাখোর। নেশার টাকা না পেয়ে প্রায়ই সে তার স্ত্রীকে নির্যাতন করে। অনেক কষ্ট করে তার স্ত্রী সংসারের খরচ জোগাড় করত। উপজেলার শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, বৃহস্পতিবার রাতে আমজাদ তার স্ত্রীর কাছে নেশা করার জন্য টাকা:
আরও পড়ুন
তজুমদ্দিনে সম্পত্তি নিয়ে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত

তজুমদ্দিনে সম্পত্তি নিয়ে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় পিতা-মাতার উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এঘটনায় পিতা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহতদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাচড়া ইউনয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালাম (৭০)। তার ছেলে রিয়াজ উদ্দিন (৩৭) তার পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। সে সময় ঢাকায় ব্যবসা করার জন্য পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা হওলাত নেয়। পরবর্তীতে পিতা তার টাকা ফেরত চাইলে ছেলে রিয়াজ বিভিন্ন তালবাহানা শুরু করেন। পাওনা টাকা ও জমিজমা নিয়ে পিতা-পুত্রের মধ্যে বিরোধ চলছিলো:
আরও পড়ুন
মাসোয়ারা না দেয়ায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

মাসোয়ারা না দেয়ায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি:  মাসোয়ারার টাকা না দিয়ে পালানোর সময় বলেশ্বর নদ সংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় স্মার্ট বাহিনীর গুলিতে জয়নাল মাঝি (৩০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিন জোনের পাথরঘাটা ষ্টেশনের পক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ জয়নালকে কচিখালী ষ্টেশনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তার বাবার নাম আ. রশিদ। জয়নালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে:
আরও পড়ুন
রাজশাহীতে পাকিস্তানি রিভলবারসহ গ্রেপ্তার-১

রাজশাহীতে পাকিস্তানি রিভলবারসহ গ্রেপ্তার-১

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ সাগরকে (৪০) গ্রেপ্তার করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ চালিয়ে একটি প্রাইভেট কারে তল্লাশী করা হয়। এ সময় ওই কার থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। পরে কারের মালিক মজনু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাইভেট কারও জব্দ করা হয়েছে। মজনু একটি কোচিং সেন্টারের পরিচালক বলে র‌্যাব জানায়। গ্রেপ্তার মজনু আহমেদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামে। তিনি মোকসেদ আলীর ছেলে। গ্রেপ্তার মজনু আহমেদ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.