মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: ” নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩শে জুলাই) সকালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) আঞ্জুমান আরা বেগম মৎস্য উৎপাদন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, সরকারের কার্যকরী পদক্ষেপের কারণে ২০২০-২১ অর্থ বছরে ৪৩ লাখ ৮১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয়েছে ৪৬ লাখ ২১ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন:
আরও পড়ুন
নরসিংদীতে স্বামীকে খুন করে স্ত্রীর আত্মসমর্পণ

নরসিংদীতে স্বামীকে খুন করে স্ত্রীর আত্মসমর্পণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে স্বামীকে খুন করে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন নিহতের স্ত্রী ঝুনু বেগম (৩২)। বৃহস্পতিবার (২১ জুলাই) সাড়ে ১১টার সময় নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এই হত্যা কান্ডের ঘটনাটি ঘটে। শুক্রবার (২২শে জুলাই) সকাল ১০টার দিকে থানায় গিয়ে ডিউটি অফিসারকে হত্যার ঘটনাটি জানিয়ে আত্মসমর্পণ করেন ঘাতক স্ত্রী। নিহত মোফাজ্জল প্রধান (৩৭) নরসিংদী জেলার শিবপুর  উপজেলার খড়িয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। স্ত্রী ঝুনু বেগম (৩১) একই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে। তাদের ২০ বছরের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান রয়েছে। প্রায় ২০ বছর আগে প্রেম করে তারা বিয়ে করেছিলেন:
আরও পড়ুন
নরসিংদীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

নরসিংদীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর

 মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি: " আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার।"এবং "দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না।" এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারা দেশের ন্যায় নরসিংদী জেলায়ও ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১শে জুলাই) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশব্যাপী ২৬,২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নরসিংদী জেলায় মোট ২৫৬টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান:
আরও পড়ুন
নরসিংদীতে সাংবাদিকদের সাথে  প্রেস ব্রিফিং

নরসিংদীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে " বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না"- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দৃঢ় প্রত্যয়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে দেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বুধবার (২০শে জুলাই) সকাল ১০টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন। আগামী ২১শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে একযোগে দেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে সেই বিষয়টি সাংবাদিকদের অবগত করেন তিনি।:
আরও পড়ুন
নরসিংদীতে ইয়াবা ও বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ইয়াবা ও বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৩

 মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে ইয়াবা ও একটি বিদেশী পিস্তল, গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (১৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর নাগরিয়াকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি দল নরসিংদী মডেল থানাধীন উত্তর নাগরিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে গ্রেফতার ও তাদের কাছে থাকা ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী সদর থানার বাউলপাড়া এলাকার মৃতঃ:
আরও পড়ুন
ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু। আজ শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশে টাঙ্গাইলমুখী লেনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। এ ঘটনায় আহত হয়েছে নিহত রাজুর মেয়ে রাইসা (আড়াই বছর)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে:
আরও পড়ুন
নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটি, জেলা টাস্কফোর্স (চোরাচালান নিরোধ) কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি ও জেলা আইন-শৃঙ্খলা রিভিউ কমিটির জুলাই ২০২২ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ ( মনোহরদী-বেলাব) আসনের মাননীয়:
আরও পড়ুন
পদ্মা সেতু যেন পর্যটনকেন্দ্র

পদ্মা সেতু যেন পর্যটনকেন্দ্র

পদ্মা সেতু দেখতে ঈদের তৃতীয় দিনে মাওয়া টোলপ্লাজায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর থেকে ব্যক্তিগত যানবাহন, গণপরিবহনসহ ট্রাক-পিকআপে চড়ে প্রচুর সংখ্যক দর্শনার্থীকে টোলপ্লাজায় আসতে দেখা যায়। বিকেল ৫টার দিকে প্রাইভেটকারে আসা দর্শনার্থীদের সংখ্যা বেশী দেখা যায়। সরেজমিন দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার মোড় থেকে টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। এসব যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। গাড়ির চাপে টোলপ্লাজার অভিমুখে গাড়ি এগোচ্ছে ধীরগতিতে। স্বজন, বন্ধুদের দল আর সপরিবার নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন স্বপ্ন ও সক্ষমতার পদ্মা সেতু দেখতে। কিছু মানুষ ট্রাক, পিকআপ ভাড়া করে শামিয়ানা টাঙিয়ে ছুটে চলেছেন সেতুর পথে। বহরে:
আরও পড়ুন
নরসিংদীতে নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন

নরসিংদীতে নব-নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নবম ধাপে অনুষ্ঠিত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ই জুলাই) সকাল ১০টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া এই তিনটি ইউনিয়নের নব-নির্বাচিত ৩জন চেয়ারম্যানগণকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। শপথ বাক্য শেষে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে অভিনন্দন জানিয়ে এবং তাঁদের দায়িত্ব, প্রয়োজনীয় আইন বিধি ও নিয়মিত দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, কোনরূপ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার:
আরও পড়ুন
৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

৩ ঘণ্টা পর গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার (৫ জুলাই) রাত ১২টার পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৯ টায় ওই আগুনের সূত্রপাত হয়। ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, রাত ৯টার সময় প্রথমে খায়রুল ইসলামের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে মামুন ও রাসেলের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে শোক্ষোম হয়। এখন ডাম্পিং এর কাজ চলছে। আগুনে চারটি গোডাউন পুরে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা যায়নি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.