ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুমানিক ১২ বছরের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ওই শিশুটিকে থানায় রেখে যায় এলাকাবাসী। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোকজন শিশুটিকে বিষণ্নভাবে ঘোরাঘুরি করতে দেখে। পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারেনি। পরবর্তীকালে স্থানীয়রা তাকে থানায় রেখে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত:
আরও পড়ুন
রানি এলিজাবেথ স্মরণে আ.লীগের বোর্ড সভায় এক মিনিট নীরবতা

রানি এলিজাবেথ স্মরণে আ.লীগের বোর্ড সভায় এক মিনিট নীরবতা

সদ্য প্রয়াত যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশে রাত) শারীরিক অসুস্থতা ক্রমেই জটিল হতে থাকলে রানির স্বাস্থ্য নিয়ে ব্রিটেনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদি রানি ছিলেন তিনি। মৃত্যুকালে তার:
আরও পড়ুন
নরসিংদীতে মাদক ও ট্রাকসহ দুই মাদক কারবারি আটক

নরসিংদীতে মাদক ও ট্রাকসহ দুই মাদক কারবারি আটক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধ: নরসিংদীর ভেলানগর এলাকা থেকে র‍্যাব-১১ সিপিএসসি এর অভিযানে ১০৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ও ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার ( ৭সেপ্টেম্বর) দিবাগত রাত ০০.২৫ মিনিটে নরসিংদীর ভেলানগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব-১১ এ তথ্য জানায়। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ- চাঁদপুর সদরের শহীদ মফিজ উদ্দিন সড়কের ৯ নং ওয়ার্ডের বেপারী বাড়ি বিষ্ণুন্দী এলাকার মোঃ জয়নাল বেপারীর ছেলে মোঃ ফারুক হোসেন বেপারী (৩০) ও চাঁদপুরের কচুয়া থানার আটমোর হাজী বাড়ি এলাকার মোঃ হারুন অর রশীদের ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৮)। র‍্যাব-১১ এ তথ্য জানায়, ৭ সেপ্টেম্বর রাত ১২টা ২৫:
আরও পড়ুন
মৃত ভেবে ফেলে গেল,বাড়ি থেকে তুলে নিয়ে হামলা

মৃত ভেবে ফেলে গেল,বাড়ি থেকে তুলে নিয়ে হামলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম কলাতলা গ্রামে জমি সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে বশির হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে মৃত ভেবে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারিরা। মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে মৃত ভেবে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় হামলাকারীরা। আহত বশির হাওলাদারের স্ত্রী রাশেদা বেগম বলেন, রাতে আমার স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাত থেকেই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোন:
আরও পড়ুন
ইভিএমে নির্বাচন করলে হবে না ডিজিটাল কারচুপি: সিইসি

ইভিএমে নির্বাচন করলে হবে না ডিজিটাল কারচুপি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএমের কারণে রাজনৈতিক সংকট হওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা রাজনৈতিক দলগুলোকে সমাধান করতে হবে। ইভিএম কোনো দুর্বল যন্ত্র নয়। যন্ত্র দুর্বল নাকি সবল, তা বিবেচনার বিষয় নয়, যন্ত্র কাজ করছে কিনা সেটি মূল বিষয়। বুধবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইভিএমে আগামী নির্বাচন করলে কোনো ডিজিটাল কারচুপি হবে না উল্লেখ করে তিনি বলেছেন, কোনো নির্বাচনে কোথাও ম্যালফ্যাংশনের ঘটনা ঘটেনি। ডিজিটাল জালিয়াতি নিরসনে প্রচুর সময় নেওয়া হয়েছে, যাচাই-বাছাই করে দেখা হয়েছে। সিইসি আরো বলেন, জাফর ইকবাল বলেছিলেন এটা খুব জটিল মেশিন নয়। ওই হিসেবে:
আরও পড়ুন
চরভদ্রাসনে পদ্মানদীতে অভিযান চালিয়ে জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট

চরভদ্রাসনে পদ্মানদীতে অভিযান চালিয়ে জাল জব্দ ও পুড়িয়ে বিনষ্ট

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মানদীর নমোরশ্যাম কোলে অভিযান চালিয়ে ১ টি বেড় জাল (আনুমানিক ২ লক্ষ টাকা মূল্যমানের) জব্দ ও বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা হয়, ০৫ সেপ্টেম্বর,  দুপুর ১২.৩০ হতে ২.০০ ঘটিকা পর্যন্ত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানজিলা কবির ত্রপা, আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, পুলিশ এ এস আই ইকবাল সাহেব এবং আনসার ও পুলিশ সদস্য।
আরও পড়ুন
নরসিংদীতে সুজিত হত্যা মামলায় চেয়ারম্যান কারাগারে

নরসিংদীতে সুজিত হত্যা মামলায় চেয়ারম্যান কারাগারে

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি- নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্কাশ্যে সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার সুজিত সূত্রধর (৫৩) কে কুপিয়ে হত্যা ঘটনায় জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত ইউসুফ খান পিন্টু হাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তাক আহমেদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাইয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, নিহত সুজিত ইউপি সদস্য থাকার সময়ের পরিষদের চাল:
আরও পড়ুন
গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হব; তথ্যমন্ত্রী

গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হব; তথ্যমন্ত্রী

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এফডিসিতে প্রয়াত এই গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে। সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।’ মন্ত্রী আরো বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।’ সোমবার সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল গাজী মাজহারুল আনোয়ারের:
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত  মাউশিকে জানানোর নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত মাউশিকে জানানোর নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঘটলে সে বিষয়ে ব্যবস্থা নিতে করতে দ্রুত জানানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত নির্দেশনা মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। সোমবার (৫ জুলাই) মাউশির নিজস্ব ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, অধিদফতরের আওতাধীন কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে। এগুলো কোনোভাবেই কাম্য নয়। লক্ষ্য করা যাচ্ছে, এসব ঘটনা সম্পর্কে অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদফতরকে অবহিত করছে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থাগ্রহণ করা অধিদফতরের পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কোনো বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিস্তারিত ও দ্রুত:
আরও পড়ুন
ভারতের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

ভারতের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী

ভারতের মাধ্যমে তৃতীয় কোনো দেশের তেল কেনার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ভারত থেকে তেল কিনতে পারে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে জ্বালানি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীশ ধনকড়ের সঙ্গেও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখা করবেন। দুই দেশের প্রতিনিধি পর্যায়ে আলোচনা শেষে সাতটি চুক্তি ও সমঝোতা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.