চরভদ্রাসনে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা

চরভদ্রাসনে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে অভিযান চালিয়ে এক করাতকলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরের ইউনিয়নের পূর্ব,বি,এস,ডাঙ্গী গ্রামে মোল্যা ‘স’ মিলস্ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা। এসময় ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা আইন-২০১২’ আইনে ভ্রাম্যমাণ আদালতে উক্ত করাতমালিক মোঃ আব্দুর রশীদ মোল্যাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে অন্যদের মধ্যে উপজেলা বন কর্মকর্তা মো. মোতালেব হোসেন মিয়া, চরভদ্রাসন থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান। বিএসএমএমইউর ‘বি’ ব্লকের শহীদ ডা. মিল্টন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি খাতে হাসপাতাল ও মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে জানিয়ে সরকারপ্রধান বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর তাগিদ দেন।
আরও পড়ুন
আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন। গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ:
আরও পড়ুন
নরসিংদীতে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীতে শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আলমারির ভেতর থেকে শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের আখড়া মন্দিরের পাশে আজিম উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া হানিফ মিয়া নামে এক ব্যক্তির ঘরের আলমারির ভেতর থেকে শিশু সায়মা (৮) এর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত শিশু সায়মা জাহান (৮) নরসিংদী জেলার শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর গ্রামের মুন্সিবাড়ি এলাকার সারোয়ার জাহানের মেয়ে এবং চর মরজাল মডেল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় ভাড়াটিয়া হানিফা ও তার স্ত্রী শেলী বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে:
আরও পড়ুন
‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহমেদ

‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহমেদ

সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১২ জন ব্যক্তির হাতে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তাদের হাতে সম্মাননা তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত ১২ জনের প্রত্যেককে ১ লাখ টাকা এবং সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এরমধ্যেদেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন, রাঙ্গামাটির বাসিন্দা এন কে এম মুন্না তালুকদার এবং লক্ষ্মীপুর জেলা জনপ্রিয় সামাজিক সংগঠন নন্দন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা রাজু আহমেদ। যুব উন্নয়ন ও কর্মসংস্থান:
আরও পড়ুন
বুধবার  ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বুধবার ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তার ভারত সফর পরবর্তী প্রেস কনফারেন্স (সরাসরি) করবেন। উল্লেখ, গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর:
আরও পড়ুন
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফারুক হোসেন

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ফারুক হোসেন

ফরিদপুর প্রতিনিধি - ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ১৪ জন। তাদের মধ্যে শনিবার চূড়ান্ত প্রার্থী মনোনয়ন করা হয়। দলীয় সূত্র জানায়, ১৪ জনের মধ্যে ফরিদপুরের জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফারুক হোসেন। যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ:
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিব উদ্দিন রসি

হাসিব উদ্দিন রসির বাবা ১৯৯৬ সালে খালেদাজিয়ার ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী তুমুল আন্দোলন চলাকালে ৮ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শাহাদাতবরণ করেন আব্দুল আলিম তখন তিনি লালবাগের ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন।  তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাসায় গিয়ে শিশু হাসিব রসিকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। হাসিব উদ্দিন রসি তৃণমূল থেকে রাজনীতি করে, সে কলাবাগান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও সর্বশেষ সহ সভাপতির দায়িত্ব পালন করেছে সততা ও নিষ্ঠার সাথে। তাকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় লালবাগ এলাকাবাসী ও আওয়ামীলীগ এর:
আরও পড়ুন
জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ

জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ

জাতীয় প্রেস ক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। কর্মসূচিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ অংশ নিয়েছেন। আজ রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের গ্রিন জোনে তিনি একটি ডালিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। বৃক্ষরোপণ শুরু করার আগে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরপরই ১৯৮৩ সাল কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করেন, তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায়। তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বনভূমিও বৃদ্ধি পেয়েছে। এটির কারণ হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি:
আরও পড়ুন
চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

চরভদ্রাসনে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুর্তজা আহসানের সঞ্চালনায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে দলের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে টাইব্রেকারে আদর্শ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.