স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র, স্মার্ট শিক্ষক প্রয়োজন -শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র,স্মার্ট শিক্ষকদের প্রয়োজন। শিক্ষকদের শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোয়াঁ লাগাতে হবে। তাদের শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। রবিবার (২৯ জানুয়ারি ) দুপুরে মনোহরদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাকে আধুনিক ও ডিজিটাইলেশন করেছে। প্রতিটি স্কুল কলেজে মাল্টিমিডিয়াম ক্লাস রুম ও আধুনিক ল্যাব:
আরও পড়ুন
নরসিংদীতে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও সংবর্ধনা

নরসিংদীতে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও সংবর্ধনা

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রেনেসাঁ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোল্লা তারেকুজ্জামান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু, শুভ উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। রেনেসাঁ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফারুক আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনাসাঁ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য:
আরও পড়ুন
গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা  নিতে হবে; ডিসিদের তথ্যমন্ত্রী

গুজব প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে; ডিসিদের তথ্যমন্ত্রী

অনিবন্ধিত পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তথ্য ও সম্প্রচার সচিব মো. মো. হুমায়ুন কবীর খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, ‌‌'‘এ পর্যন্ত ১৬২টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৬৯টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল, ১৫টি টেলিভিশনের অনলাইন পোর্টাল ও ১৪টি আইপিটিভিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, সেটি জেলা প্রশাসকদের জানানো হয়েছে। বাকি সবগুলো রেজিস্ট্রেশনবিহীন।''’ '‘জেলা পর্যায়ে অনেক অনলাইন পোর্টাল, আইপি টিভি ও ইউটিউব:
আরও পড়ুন
১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। সেদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে চলবে ভোটগ্রহণ। ঘোষিত তফসিল অনুয়ায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল আগামী ১২ ফেব্রুয়ারি (রোববার)। ওইদিন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্তার কক্ষে মনোনয়ন জমা দেওয়া যাবে। সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বাড়ানোর প্রয়োজন পড়বে না। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ ফেব্রুয়ারিই শেষ হবে এই অধিবেশন। আর এই অধিবেশনেই নির্বাচিত হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুরে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুরে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার (২২ জানুয়ারি)। দুপুর ১২টার দিকে শেষ ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী ও নিজামুদ্দীন অনুসারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বাদ ফজর হিন্দিতে বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফুল। এরপর সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতের বয়ান শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী। ইজতেমা শেষে মুসল্লিরা বাড়ি ফিরে কিভাবে আমল করবেন, তাদের কাজ কি এসব বিষয়ে তিনি হেদায়েতের বয়ান করছেন। হেদায়েতের বয়ান শেষেই:
আরও পড়ুন
নরসিংদীতে কাঠ বাগান থেকে  অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে কাঠ বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে একটি নির্জন কাঠ বাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব গ্ৰামের হারুন মিয়ার নির্জন কাঠ বাগান থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বাগান মালিক হারুন মিয়া গাছের লতাপাতা কাটার জন্য বাগানে গিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির খান কে জানান। পরে মনির খান ঘটনাটি থানা পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি:
আরও পড়ুন
ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুর দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুমার নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। এতে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। দেশের বৃহত্তম এই জামাতে জুমা আদায় করতে রাত থেকেই ভিড় করতে থাকেন মুসল্লিরা। গতরাতে যারা আসতে পারেননি তারা সকাল থেকে আসতে থাকেন তুরাগ তীরে।
আরও পড়ুন
রাজধানীতে সকাল থেকে তীব্র যানজট, ভোগান্তি

রাজধানীতে সকাল থেকে তীব্র যানজট, ভোগান্তি

দেশে মুসলমান ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ আয়োজন বিশ্ব ইজতেমায়কে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন। ফলে ওই এলাকায় যান চলাচল বিঘ্ন ঘটেছে। যার বেশি প্রভাব পড়েছে ঢাকার উত্তরের দিকের সড়কে। তবে এর রেশ দেখা গেছে ঢাকার ভেতরেও। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, কাকরাইল এলাকায় দেখা গেছে তীব্র যানজট৷ দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়েছে এক জায়গায়। ফলে অফিসগামী মানুষদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।
আরও পড়ুন
নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ইসমাইল (২৫) নামে এক যুবকের , পা,মুখ বাধা ও কপালের এক পার্শ্ব থেতলে দেওয়া রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বিলপাড় গ্রামের ইব্রাহিমের ছেলে বলে জানিয়েছেন পুলিশ। সে পেশায় একজন অটোরিকশা চালক বলে জানা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচর ঈদগাঁ মাঠের দক্ষিণ পার্শ্বের একটি কলাবাগান থেকে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে:
আরও পড়ুন
ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫১

ঢাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫১

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রোববার (৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৬৩২ ইয়াবা, ৬০.০২ গ্রাম ৫৬ পুরিয়া হেরোইন এবং ৬ কেজি ৮৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.