Smart Bangladesh in Smart Bangladesh, Smart Teacher Promotion - Minister of Industries
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ছাত্র,স্মার্ট শিক্ষকদের প্রয়োজন। শিক্ষকদের শিক্ষা পদ্ধতিতে আধুনিকতার ছোয়াঁ লাগাতে হবে। তাদের শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতে হবে। যাতে শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। রবিবার (২৯ জানুয়ারি ) দুপুরে মনোহরদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাকে আধুনিক ও ডিজিটাইলেশন করেছে। প্রতিটি স্কুল কলেজে মাল্টিমিডিয়াম ক্লাস রুম ও আধুনিক ল্যাব…
