রামগঞ্জে সম্পত্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত

রামগঞ্জে সম্পত্তি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে রামগঞ্জ-পানিয়ালা সড়কের পশ্চিম ভাদুর সামার দোকানের সামনে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থানায় পৃথক পৃথক ২টি অভিযোগ দায়ের করেছে ভূক্তভূগীরা। সংঘর্ষের পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায, দীর্ঘদিন থেকে নেকবর ও বিল্লাল হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার বিল্লাল ওই বির্তকিত জায়গায় দোকান ঘর নির্মান করতে গেলে নেকবর গয়রা এসে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ শুরু হয়। এসময় দুই গ্রুপের:
আরও পড়ুন
কবি ডা. জসিম তালুকদারের টাকা ও প্রেমের কথাকলি

কবি ডা. জসিম তালুকদারের টাকা ও প্রেমের কথাকলি

মানুষ টাকা চায়। কিন্তু টাকার জন্য টাকা চায় না। মানুষ টাকা চায় প্রেমের জন্য। সে মনে করে, তার টাকা নাই, তাই ভালোবাসার যোগ্য সে নয়। টাকা ছাড়া প্রেম প্রকাশের আর কোনো যোগ্যতা সে অর্জন করতে পারেনি। একটি জিনিসই সে অর্জন করতে পারে, তা হলো টাকা। তার একটি জিনিসই তার দেওয়ার আছে, তা হলো টাকা। তাকিয়ে দেখো তোমার অন্তঃপুরে। অর্থ-বিত্ত, নাম-যশ যাই তুমি চাও না কেন, প্রেমের জন্যই চাও। এই পৃথিবীতে শুধু প্রেমই আছে। আর কিছু নাই। শিশুর হামাগুড়িতে প্রেম। কুকুরটি লেজ নাড়িয়ে বলছে- ‘আমি তোমাকে ভালেবাসি’। বিড়ালটি মিউ মিউ করে বলছে,‘আমাকে প্রেম দাও’। মানুষ যত বিত্তশালীই হোক না কেন, তার:
আরও পড়ুন
এ্যানি সহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা, ৯ জন কারাগারে

এ্যানি সহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা, ৯ জন কারাগারে

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১২টার সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতদের কারাগারে নেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীরা লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত জনতা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,দুই মামলায়:
আরও পড়ুন
সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসন থেকে এমপি প্রার্থী ঘোষণা দিলেন লায়ন মানিক

সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসন থেকে এমপি প্রার্থী ঘোষণা দিলেন লায়ন মানিক

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর গর্ব,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম'পি সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনবাগ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সানজি গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান। মেঘনা ব্যাংক ও এফবিসিসিআই এর পরিচালক। দেশের খ্যাতনামা শিল্পপতি সেনবাগ লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা। সেনবাগের কৃতি সন্তান ও বীর বিক্রম শহীদ তরিক উল্যাহর সুযোগ্য সন্তান। নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসন থেকে এমপি পদপ্রার্থী। লায়ন জাহাঙ্গীর আলম মানিক ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ছমিরমুন্সি হাট লায়ন জাহাঙ্গীর আলম কমপ্লেক্সের সামনে থেকে এক বিশাল শোডাউন বের করেন।এ আসন থেকে ৩ শিল্পপতির জম্পেস লড়াই:
আরও পড়ুন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে, সদস্য সচিব এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চুর সঞ্চালনায় পৌর নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাম্মেল হক মজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি ইমাম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ:
আরও পড়ুন
রামগঞ্জে অসুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রামগঞ্জে অসুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে ২০জন অসুস্থ্য ও শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৯সেপ্টেম্বর শনিবার দুপুরে রামগঞ্জ পৌর ভূমি অফিস প্রাঙ্গণে খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও রামগঞ্জ ব্লাড ডোনার’স যৌথ উদ্যোগে এবং জমজম চ্যারিটিবল ট্রাস্টের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করেন খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ গোলাম রহমান । রামগঞ্জ প্রেস ক্লাব ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান সুমন, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম কাউছার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি নজরুল ইসলাম ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সাংগঠনিক:
আরও পড়ুন
কবি ডা. জসিম তালুকদারের প্রেমাস্পদের ভিতর-বাহির 

কবি ডা. জসিম তালুকদারের প্রেমাস্পদের ভিতর-বাহির 

ভালো হলো ভালোবাসা। যাকে ভালোবাসি তার মন্দ আমরা চাই না। সুতরাং ভালো, মন্দের তালিকা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো ভালোবাসার পরিধি ও প্রগাঢ়তা। মানুষ মন্দ করে প্রেমের অভাবে। ভালো করে প্রেমের ভাবে। জগতের সমস্ত ভালো উৎপন্ন হয়েছে প্রেম থেকে। জগতের সমস্ত মন্দ উৎপন্ন হয়েছে প্রেমের অভাব থেকে। প্রেমের স্পর্শে মন্দও ভালো হয়ে যায়। প্রেমহীনতায় ভালোও মন্দ ফল প্রদান করে। স্বর্গ নরকের পার্থক্য কি? স্বর্গ প্রেমে পরিপূর্ণ। নরক ঘৃণায় পরিপূর্ণ। “মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন”- স্বর্গযাত্রা। “মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন”- নরকযাত্রা। যে জীবনে প্রেমের স্বাদ পেলো না, মরণের পরও সে প্রেমের স্বাদ পাবে না। যার ইহকাল কেটেছে হিংসায়, তার পরকালও কাটবে:
আরও পড়ুন
কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

কমলনগরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলার নবাগত জেলা প্রশাসক সুরাইয়া জাহান স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন। ১০ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ কমলনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান উপস্থিত সকলের বক্তব্য শুনে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, উপজেলা সহকারী (ভূমি)কমিশনার ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনর্চাজ মো: সোলাইমান,উপজেলা আওয়ামী লীগের:
আরও পড়ুন
নেইমারের ছেলে হলে নাম রাখবেন ‘মেসি’

নেইমারের ছেলে হলে নাম রাখবেন ‘মেসি’

মাঠের খেলায় আর্জেন্টিনা-ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বীর দুই দেশ হিসেবেই পরিচিত। তবে লাতিন আমেরিকার এ দুই দেশের বর্তমান প্রজন্মের সবথেকে বড় দুই তারকার মধ্যে রয়েছে অসাধারণ বন্ধুত্ব। লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কের রসায়ন নিয়ে কম বেশি জানা আছে সবারই। আর সম্প্রতি নেইমারের করা মন্তব্য তাদের দুজনের সম্পর্ককে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। কোপা আমেরিকা ফাইনালে হারের পর মেসিকে জড়িয়ে ধরে নেইমারের সেই কান্নার কথা মনে দাগ কেটেছিল সবার। এরপর ড্রেসিং রুমে বসে শিরোপাজয়ী বন্ধুর সঙ্গে ব্রাজিলিয়ান তারকার আড্ডাও কম আলোচনার জন্ম দেয়নি। এমনকি বার্সেলোনা ছেড়ে এলএমটেনের পিএসজিতে যোগদানেও সেলেসাও স্ট্রাইকারের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সম্প্রতি ব্রাজিলিয়ান একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নেইমারের করা:
আরও পড়ুন
বাঁশখালীতে প্রধানমন্ত্রী ও শেখ রেহেনাকে নিয়ে কটূক্তি: ১ ঘন্টার মধ্য যুবক গ্রেপ্তার

বাঁশখালীতে প্রধানমন্ত্রী ও শেখ রেহেনাকে নিয়ে কটূক্তি: ১ ঘন্টার মধ্য যুবক গ্রেপ্তার

জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনাকে নিয়ে কটূক্তি ও গালাগালের অভিযোগে আরিফ উদ্দীন (২২) নামে এক যুবককে ১ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। রোববার (২ জুলাই) রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিমতলা এলাকা থেকে আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফ উদ্দীন শেখেরখীল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র। জানা যায়, রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনাকে নিয়ে আরিফ উদ্দীনের কটূক্তির একটি ভিডিও ভাইরাল হয়। এতে ভিডিওটি বাঁশখালী থানার (ওসি) কামাল উদ্দীনের দৃষ্টিগোচর হলে সাথে সাথে উপজেলার শেখেরখীলে অভিযান চালিয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.