বিএনপি নেতাদের মুক্তির দাবীতে রামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি নেতাদের মুক্তির দাবীতে রামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতাদের কারামুক্তির দাবীতে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রামগঞ্জ পৌর শহরের মৌলভীবাজার এলাকায় এ বিক্ষোভ করে দলটি। উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মিছিলটি পৌর মৌলভীবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নন্দনপুর চৌরাস্তায় এসে শেষ হয়। এসময় দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে স্লোগান দেয় নেতাকর্মীরা। সূত্রে জানা যায়, পুলিশের করা পৃথক দুই মামলায় লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। পরে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দীন চৌধুরী এ্যানীসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এসময় উপস্থিত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী ৩ দিনে উদ্ধার, গ্রেফতারের বাহিরে আসামিরা

লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী ৩ দিনে উদ্ধার, গ্রেফতারের বাহিরে আসামিরা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে দুইদিন পর অপহৃত স্কুলছাত্রী তাসমিয়া ইয়াসমিনকে উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে ৬ আসামি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন। অপহরনকৃত মুনিয়া স্থানীয় জনতা মডেল একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী ও চরআলগী ইউনিয়নের চরনেয়ামত এলাকার বাসিন্দা মনির হাওলাদারের মেয়ে। আজ ১২ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী ছাত্রী মুনিয়ার সন্ধান চেয়ে ‘সুফির হাট’ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই বাজারে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করে ওসি অপহৃত স্কুলছাত্রীর সন্ধানের এই বার্তা দেন।:
আরও পড়ুন
রায়পুরে  ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক ও সুধী সমাবেশ

রায়পুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক ও সুধী সমাবেশ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর ইসলামী ব্যাংক জোনাল শাখার অধীনে পরিচালিত এজেন্ট আউটলেট গাজিনগর বাজার এজেন্ট শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গাজীনগর বাজারে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার গাজিনগর বাজারস্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী ও ইনচার্জ মো: আনোয়ার হোসেন নাবিনের সভাপতিত্বে ও মো: আদনান এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর জোনাল শাখার এফ.এ.ভিপি মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিদার হোসেন দেলু, এজেন্ট ইনচার্জ মো: ইমরান উদ্দিন,মাওলানা মাসুদুর রহমান। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলন সদর উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: শিক্ষার্থী ভাবনা জরিপ এবং ২০২৩ সালে এসএসসি/দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা উদ্যোগে আজ সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সদর সভাপতি মোঃ তামজিদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল-নোমানের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানভীর হোসাইন, এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন:
আরও পড়ুন
রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন

রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ‘মিড ডে মিল’ উদ্বোধন করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ। গ্রামীণ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরেপড়া রোধে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করলেন তিনি। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ৫নং চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রায়পুর উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরেপড়া রোধে এ কর্যক্রম চালু হয়েছে। ইউএনও অন্‌জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম। ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ। ইউএনও অন্‌জন দাশ জানান, তার পরিকল্পনায় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় এ ‘মিড:
আরও পড়ুন
দেশের প্রথম স্মার্ট বিদ্যালয়ে উদ্বোধন রায়পুরে 

দেশের প্রথম স্মার্ট বিদ্যালয়ে উদ্বোধন রায়পুরে 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: কোমলমতী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের মেধা বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ৬ টি প্রাথমিক বিদ্যালয়ে সাইন্স জোন, স্মার্ট লাইব্রেরি অ্যাপস ও মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ৩ টি বিদ্যালয়ে শেখ রাসেল সাইন্স জোন ও ৩ টি বিদ্যালয়ে শেখ রাসেল মিউজিয়াম স্থাপনার মধ্য দিয়ে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে এমন সংযোজন ব্যতিক্রম এবং দেশে প্রথম উদ্যেগ বলে জানা যায়। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরপাতা এসএইচএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল সাইন্স জোন ও উত্তর চর আবাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথক আয়োজনে শেখ রাসেল মিউজিয়াম আনুষ্ঠানিক উদ্বোধন করা:
আরও পড়ুন
নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে এমপি কিরণের অনুদান এর চেক প্রদান

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে এমপি কিরণের অনুদান এর চেক প্রদান

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এর ২০২২-২৩ অর্থ বছরের অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে ১১সেপ্টেম্বর অনুদান এর চেক প্রদান করেন বেগমগঞ্জ উপজেলা ( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত সহ প্রমুখ ।
আরও পড়ুন
শিশুর বিশেষ অঙ্গ পুড়ে চাই, রামগঞ্জে চিকিৎসক ও সহযোগী সহ ২জন কারাগারে

শিশুর বিশেষ অঙ্গ পুড়ে চাই, রামগঞ্জে চিকিৎসক ও সহযোগী সহ ২জন কারাগারে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মাহাদি নামে তিন বছরের এক শিশুকে সুন্নতে খতনা করাতে গিয়ে বিশেষ অঙ্গ (পুরুষাঙ্গ) পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলায় চিকিৎসক ও তার সহযোগীসহ ২জনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন চিকিৎসক ডা: সরোয়ার হোসেন ও তার সহকারী আব্দুল্যাহ আল মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সরোয়ার রামগঞ্জ ইসলামিয়া হাসপাতালের ডিএমএফ চিকিৎসক। তিনি উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী মো. জাকির হোসেন। তিনি বলেন, মামলার চার আসামী উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে নিয়েছেন। তাদের জামিনের মেয়াদ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর দুর্নীতি নিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে ক্ষোভ

লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর দুর্নীতি নিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি'র) নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ এর দুর্নীতি ও অনিয়ম নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ক্ষোভ প্রকাশ করেন সচেতন নাগরিকরা। প্রেসক্লাবের সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য হোসাইন আহমেদ হেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলার বড় বড় বিল্ডিংয়ে মিটার সংযোগ দিতে এই প্রকৌশলী ২ লাখ টাকা করে হাতিয়ে নেন। এছাড়াও প্রতিটি মিটার সংযোগ নিতে নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদকে ৪ হাজার টাকা দিতে হয়। মিটারের কিলোমিটার বাড়াতে সরকারি খরচ ১শ' ৫০:
আরও পড়ুন
লেখক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া সোনাইমুড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক

লেখক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া সোনাইমুড়ীতে মুক্তিযুদ্ধের সংগঠক

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়ার লেখা সাহিত্যানুরাগী সুহৃদ মহলের আয়োজনে"আমার স্মৃতি আমার কথা" বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। শনিবার( ৯ সেপ্টেম্বর ) বিকেলে সোনাইমুড়ী অন্ধকল্যাণ আই হসফিটালের মিলনায়তনে এক উৎস বমুখর মনোরম পরিবেশে বইটির মোড়ক উম্মোচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ আল কোরান ও গীতা থেকে পাঠ শেষে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা পর্বে অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সন্মাননা উত্তরীয় পরিধান এবং লেখককে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। নোয়াখালী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযুদ্ধের সংগঠক কাজী মোহাম্মদ রফিক উল্যাহর সভাপতিত্বে ও বজরা ছনগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.