রায়পুরে এলএম স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরে এলএম স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিুল ইসলাম বাঙ্গালী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোরশেদুল ইসলাম, ইকরাম হোসেন মুকুল পাটওয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও অভিভাবকরা। এসময় বক্তরা বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীর নৈতিক উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়ণপত্র অভিাবকদের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন
রামগঞ্জে চোখে মরিচের গুড়ো ও ছুরির আঘাত করে অটো রিক্সা ছিনতাই

রামগঞ্জে চোখে মরিচের গুড়ো ও ছুরির আঘাত করে অটো রিক্সা ছিনতাই

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে রিপন হোসেন নামের এক রিক্সা চালকের চোখে মুখে মরিচের গুড়ো ছিটিয়ে এবং ছুরি আঘাত করে অটোরিক্সা ছিনতাই ও সাথে থাকা মোবাইল, নগদ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর স্থনীয়রা রিপনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার আমির ফয়সাল প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি বৃহস্পতিবার, (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টার পৌরসভার দক্ষিণ আঙ্গারপাড়া চেরাগ আলী রোডে এঘটনা ঘটে। অটোচালক রিপন পৌর কাজেরখীল ওয়ার্ডের মনির উদ্দিন ব্যাপারী বাড়ির আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা যাত্রী সেজে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সা ভাড়া নিয়ে দক্ষিন:
আরও পড়ুন
 সোনাইমুড়ীতে  আলহাজ্ব জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

 সোনাইমুড়ীতে  আলহাজ্ব জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্চাচনকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল সোনাইমুড়ীর প্রত্যন্ত অন্ঞলে নৌকার পক্ষে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারি নোয়াখালীর কৃতি সন্তান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বার বার দরকার শেখ হাসিনার সরকার। নিজ নির্বাচনী এলাকা চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ এবং জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে স্ত্রী ও শশুরকে কুপিয়ে হত্যা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নিজের স্ত্রীকে অন্য জাগায় বিয়ে দেওয়ায় স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর মো. বাদশা মিয়াকে (৫০) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তালাক প্রাপ্ত স্বামী মো. জাকির হোসেন সুমনের বিরুদ্ধে। এসময় শ্বাশুড়ি আঙ্কুরী বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে মুমূর্ষু অবস্থা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা জেলার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নে (৯নং ওয়ার্ড) চরকলা কোপা গ্রামে এ নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। নিহত বাদশা মিয়া চরকলা কোপা গ্রামের মৃত তোবারক আলীর ছেলে পেশায় ইট ভাটার শ্রমিক ও ৪ ছেলে ১ কন্যা সন্তানের বাবা ছিলেন। ঘাতক সুমন লক্ষ্মীপুর সদর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে কারাবন্দীদের মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ

লক্ষ্মীপুরে কারাবন্দীদের মুক্তি চেয়ে বিএনপির বিক্ষোভ

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: কেন্দ্রীয় নেতা এ্যানি সহ নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা বিএনপি। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের গোডাউন রোড থেকে শুরু করে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরস্থ বাস ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, এড. হাফিজুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী, সদর (পশ্চিম) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এড. ফেরদৌস আহমেদ মানিক, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম:
আরও পড়ুন
রায়পুরে নিজ অর্থায়নে ইউনিফর্ম ও স্কুল ব্যাগ বিতরণ

রায়পুরে নিজ অর্থায়নে ইউনিফর্ম ও স্কুল ব্যাগ বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে ইউএনও’র কাছ থেকে ইউনিফর্ম ও স্কুল উপহার পেয়ে উচ্ছসিত কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলার রাখালিয়া আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন করে শিক্ষার্থীকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অন্জন দাশের নিজ উদ্যোগ ও অর্থায়নে ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। সোমবার স্কুলের ক্লাস রুমে গিয়ে এই ইউনিফর্ম বিতরণ করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ। এর আগে ৩ সেপ্টেম্বর বিতরণ করেন পূর্ব প্রতিশ্রুতির স্কুল ব্যাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম, প্রধান শিক্ষকসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ইউনিফর্ম পাওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ইউএনও স্যারের কাছে আমরা:
আরও পড়ুন
সোনাইমুড়ী নাটেশ্বরকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চায় চেয়ারম্যান কবির হোসেন 

সোনাইমুড়ী নাটেশ্বরকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চায় চেয়ারম্যান কবির হোসেন 

মোঃ বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউপি চেয়ারম্যান কবির হোসেন ( খোকন) জানান, তিনি তার এলাকা মাদক,ইভটিজিং,সন্ত্রা­সমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ২ বারের নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান। তিনি নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ী ( আংশিক) আসনের এমপি দেশের খ্যাতনামা শিল্পপতি মোর্শেদ আলমের ভাতিজা। তিনি কখনো অন্যায় অবিচার এর সাথে আপোষ করননি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের একজন রাজনীতিবিদ। ও জননেত্রী শেখ হাসিনার আস্হাভাজন কর্মী। তিনি তার এলাকা স্কুল, মসজিদ, মন্দির, পোল, ব্রিজ কার্লভার্ট সহ রাস্তাঘাটের যথেষ্ঠ উন্নয়ন কাজ করেছেন। তিনি ইউনিয়ন পরিষদে সালিশ বাণিজ্য মুক্ত রেখেছেন।তিনি আদর্শ মডেল:
আরও পড়ুন
রামগতিতে ইয়াবা সম্রাট শাহাজাহান মাঝি আটক

রামগতিতে ইয়াবা সম্রাট শাহাজাহান মাঝি আটক

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর আলগী ইউনিয়নের ইয়াবা সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী শাহাজাহান মাঝিকে তিন হাজার ছয়শত পিচ ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর মেহের গ্রামের আজহার মাষ্টার বাড়ীর শাহাজাহানের ঘর থেকে এ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারের তত্ত্বাবধানে এসআই তাজ উদ্দিন বাহারের নেতৃত্বে এএসআই আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক-ভগ্নিপতির ও  পানিতে ডুবে ১শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্যালক-ভগ্নিপতির ও  পানিতে ডুবে ১শিশুর মৃত্যু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মঞ্জু ও বিপ্লব হোসেন নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জানা যায়নি। অপর নিহত বিপ্লব একই ইউনিয়নের শহর কসবা গ্রামের নেছার আহম্মদের ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত:
আরও পড়ুন
রামগঞ্জে শ্রমিকলীগের কমিটি গঠন

রামগঞ্জে শ্রমিকলীগের কমিটি গঠন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে মোঃ সাইফুল ইসলামকে আহবায়ক ও মোঃ ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট করপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলে যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর মোল্লা,সুমন হোসেন,আরিফ হোসেন, সদস্য মোঃ তাজুল ইসলাম,সোহাগ হোসেন,রাজন হোসেন,আলমগীর হোসেন,রবিন পাটোয়ারী,রাজু আহম্মেদ,মামুন হোসেন,আলী হোসেন, মোঃ মহিন,কামাল হোসেন,ইসমাইল হোসেন,মোজাম্মেল হোসেন,মারুফ হোসেন,সোহাগ হোসেন, নুরের রহমান,মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগের ১নং যুগ্ন আহবায়ক মারুফ হোসেন তারেক,যুগ্ন আহবায়ক নাজমুল হাসান,নেওয়াজ শরীফ ইমন,রবিন ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে ওই কমিটি ঘোষনা করা হয়।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.