খুলনায় মোংলা-ঘসিয়াখালী খাল উন্নীতকরণ প্রকল্প-ধারণাগত বিষয়ক কর্মশালা
মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি মোংলা-ঘসিয়াখালী খাল উন্নীতকরণ প্রকল্প-ধারণাগত বিষয়ক কর্মশালা আজ (মঙ্গলবার) সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মোংলা-ঘসিয়াখালী খাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সাথে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। যা ভারত-বাংলাদেশ প্রটোকল রুটের অংশ। মোংলা বন্দর থেকে ঘসিয়াখালী ২৬ কিলোমিটার বি¯ৃÍত এই খাল মোংলা নদী, কুমারখালি নদী এবং একটি খননকৃত খাল নিয়ে গঠিত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ১৯৭০ সালে খালটি খনন করা হয়েছিলো। ২০০১ সাল থেকে খালটি আবার নৌচলাচল সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় এবং ২০১০ সালে শুকিয়ে যায় এবং জাহাজ চলাচল ব্যাহত:
