শীর্ষ নিউজ

বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সিসেবা চালু হচ্ছে আবুধাবিতে

বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সিসেবা চালু হচ্ছে আবুধাবিতে

বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সিসেবা চালু করতে চলেছে আবুধাবি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্চার এভিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে ২০২৫ সালের শেষ নাগাদ এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগে ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ-অ্যান্ড-ল্যান্ডিং (ইভিটিওএল)  বিমানের একটি বহর তৈরি করা হবে, যা আবুধাবিতে তৈরি হবে।  এই পরিকল্পনার আওতায় আর্চারের উড়ন্ত ট্যাক্সি ‘মিডনাইট ক্রাফট’ আবুধাবির বিভিন্ন স্থানে তৈরি ‘ভার্টিপোর্ট’গুলোর মধ্যে যাত্রী পরিবহন করবে। এই যান প্রতি ফ্লাইটে চারজন পর্যন্ত যাত্রী পরিবহন করতে পারবে। ভার্টিপোর্ট এমন একটি স্থান বা টার্মিনাল, যেখানে বিমান বা আকাশযান খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এর মাধ্যমে যাত্রার সময় ৮০ শতাংশ পর্যন্ত কমে আসবে। আর্চারের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে জানান, ‘আর্চারের:
আরও পড়ুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন আজ বৃহস্পতবিার (২ জানুয়ারি) শুরু হচ্ছে। অনলাইনে এদিন বেলা আড়াইটা থেকে ২১ জানুয়ারি রাত ১২টার মধ্যে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org -এ প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে (শুক্রবার ও শনিবার ব্যতীত) অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে:
আরও পড়ুন
ডিসেম্বরে এল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

ডিসেম্বরে এল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

বিদায়ী বছরের ডিসেম্বরে রেমিট্যান্স বা প্রবাসী আয় রেকর্ড গড়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। এর আগে, এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে। ওই মাসে দেশে আসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের:
আরও পড়ুন
আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ৬ বছর জেলে থাকতে হয়েছে, এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে’। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা (অন্তর্বতী সরকার) ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার, একটা নির্বাচন অনুষ্ঠিত করা ক্ষেত্রে, যেখানে সবার অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে। যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে,:
আরও পড়ুন
২০২৫ সাল হবে অপরাধীদের বিচারের বছর: তাজুল ইসলাম

২০২৫ সাল হবে অপরাধীদের বিচারের বছর: তাজুল ইসলাম

২০২৫ সাল ঘৃণ্য অপরাধীদের বিচারের বছর হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটি আশাবাদ হচ্ছে, ২০২৫ সাল হবে যারা ঘৃণ্য অপরাধ করেছে সেসব অপরাধীদের বিচারের বছর। সে  আকাঙ্ক্ষাকে সামনে রেখে কাজ করে চলছি। আমরা চেষ্টা করব ২০২৫ সাল যেন দেশের সুবর্ণ ইতিহাসের বছর হয়। আমরা আশাবাদ ব্যক্ত করছি, ২০২৫ সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে।’ বুধবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং ২০২৫ সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসন মুক্ত পরিবেশে। ২০২৫:
আরও পড়ুন
বই ছাপাতে প্রতিবন্ধকতাকারীদের চিহ্নিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

বই ছাপাতে প্রতিবন্ধকতাকারীদের চিহ্নিত করা হবে: শিক্ষা উপদেষ্টা

নতুন বই ছাপানোতে কারা কারা প্রতিবন্ধকতা তৈরি করেছে তাদের মূল্যায়ন (চিহ্নিত করা) করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ও অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ, অবসর ও কল্যান সুবিধা অনলাইনে এএফটি পদ্ধতিতে প্রেরণ এবং এনসিটিবির ওয়েবসাইটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বই ছাপানো দেরি হওয়ার কারণ সম্পরর্কে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সবার হাতে সব বই পৌঁছে দেওয়া এখন যুদ্ধের মতো অবস্থা। প্রথম সমস্যা হল আমরা বিদেশে বই ছা্পাব না। নতুন শিক্ষাক্রমে কারণে বইয়ের সংখ্যা বেড়েছে। বই ছাপানোর জন্য সময় কম ছিল।:
আরও পড়ুন
বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা উঠছে আজ। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। ইপিবি সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে হবে জুলাই চত্বর, ছত্রিশ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশ পথে রয়েছে ভিন্ন ব্যবস্থা। প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক:
আরও পড়ুন
এবার ঠাণ্ডায় মারা যাচ্ছে গাজার শিশুরা

এবার ঠাণ্ডায় মারা যাচ্ছে গাজার শিশুরা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার পাশাপাশি শীতের প্রকোপে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ঠাণ্ডা আবহাওয়ার কারণে গত রবিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গাজায় ছয় শিশু এবং এক নার্স মারা গেছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল থাওয়াবতেহ জানিয়েছেন, মানবিক বিপর্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চলমান যুদ্ধের কারণে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে তীব্র শীত। দুই সপ্তাহ ধরে ধারাবাহিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গাজার শিশু ও বৃদ্ধদের জন্য সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। পর্যাপ্ত পোশাক ও কম্বলের অভাবে নবজাতকসহ শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। গত রবিবার থেকে:
আরও পড়ুন
দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।   বুধবার (১ জানুয়ারি ২০২৫) খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে আজ মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহিদের রক্ত ও গত জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা সমুন্নত রাখার অঙ্গীকার করছে। আমরা দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ:
আরও পড়ুন
স্বাগত ২০২৫

স্বাগত ২০২৫

ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হল নতুন আরেকটি বছর। এরই মধ্যে মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল পুরনো বছরটি। নতুন সম্ভাবনা, নতুন স্পন্দন, নতুন আশাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। স্বাগত ইংরেজি নববর্ষ ২০২৫। অনেক প্রাপ্তি, নানা ঘটনা-দুর্ঘটনায় শেষ হলো ২০২৪। মঙ্গলবারের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হতাশা, দুঃখ, না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে; আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা আর নতুন সম্ভাবনার হাতছানি দিয়ে শুরু হলো ইংরেজি বছর ২০২৫। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে সবাই বরণ করছে নতুন বছরকে। বাংলা নববর্ষের মতো না হলেও, বেশ ঘটা করেই পালন হয় বছরের শেষদিন অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট। রাত জেগে উদযাপিত হয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.