ডিসেম্বরে এল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

শেয়ার

বিদায়ী বছরের ডিসেম্বরে রেমিট্যান্স বা প্রবাসী আয় রেকর্ড গড়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।

এর আগে, এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইয়ে। ওই মাসে দেশে আসে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে। আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার এবং নভেম্বরে আসে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

তবে ডিসেম্বরে ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স নতুন রেকর্ড গড়েছে। গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩২.৫৪ শতাংশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.