শীর্ষ নিউজ

স্বাগত ২০২৫

স্বাগত ২০২৫

ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হল নতুন আরেকটি বছর। এরই মধ্যে মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল পুরনো বছরটি। নতুন সম্ভাবনা, নতুন স্পন্দন, নতুন আশাকে সামনে নিয়ে শুরু হলো নতুন বছর। স্বাগত ইংরেজি নববর্ষ ২০২৫। অনেক প্রাপ্তি, নানা ঘটনা-দুর্ঘটনায় শেষ হলো ২০২৪। মঙ্গলবারের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে হতাশা, দুঃখ, না পাওয়ার বেদনাকে বিসর্জন দিয়ে; আনন্দ উল্লাসের মাধ্যমে নতুন আশা আর নতুন সম্ভাবনার হাতছানি দিয়ে শুরু হলো ইংরেজি বছর ২০২৫। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে সবাই বরণ করছে নতুন বছরকে। বাংলা নববর্ষের মতো না হলেও, বেশ ঘটা করেই পালন হয় বছরের শেষদিন অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট। রাত জেগে উদযাপিত হয়:
আরও পড়ুন
বছরের প্রথমদিন উন্মুক্ত হচ্ছে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন

বছরের প্রথমদিন উন্মুক্ত হচ্ছে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন

বিগত দেড় দশক ধরে বিনামূল্যে পাঠ্যবই পেয়ে আসছে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। ২০১০ সালের ১ জানুয়ারি প্রথমবারের মতো বই উৎসব পালন করে তৎকালীন সরকার। ঘটা করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। এরপর থেকে কোনও বছরই ব্যতিরেক হয়নি এই নিয়মের। বছরের প্রথমদিন এলেই নতুন বইয়ের ঘ্রাণে উৎফুল্ল হয়েছে শিক্ষার্থীদের মন। তবে, দেড় দশকের এই রীতিতে ভাটা পড়লো এবার। ‘অপ্রয়োজনীয় খরচ’ এড়াতে ঘটা করে বই উৎসব আয়োজন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বই উৎসব না করলেও পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে উন্মুক্ত করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের:
আরও পড়ুন
রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ

রাজধানীতে আতশবাজি ফুটিয়ে খ্রিষ্টীয় নতুন বর্ষবরণ

কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ব্যাপক আতশবাজি ফুটানো হয়েছে। সব শ্রেণি-পেশার মানুষ খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে উল্লাসে মেতে ওঠেন। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলতে থাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবেই ২০২৫ সালকে বরণ করে নিল বাঙালি জাতি। বুধবার (১ জানুয়ারি) রাত ১২টা বাজতেই আতশবাজির ছটায় রঙ্গিন হয়ে উঠে রাতের আকাশ। নববর্ষের শুরুতে আতশবাজির পাশাপাশি, ফানুস উড়ানো ও উচ্চস্বরে গান বাজানো ও প্রায় বাড়ির ছাদে রাতভর চলেছে ডিজে পার্টির উন্মাদনা। তবে তীব্র শব্দে শিশু ও রোগীরা চরম বিপাকে পড়েছেন। তবে এবারও বিধিনিষেধের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বহিরাগত মানুষ প্রবেশ করতে পারেন। তাই:
আরও পড়ুন
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তারেক রহমানের

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তারেক রহমানের

ইংরেজী নববর্ষ ২০২৫ সাল উপলক্ষে দেশবাসীসহ প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীকে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি বলেন, খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সবার জীবনে খৃষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ। নতুন বছরে আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে তারেক রহমান আরও বলেন, নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। অমিত সম্ভাবনার পথে:
আরও পড়ুন
মৃত্যুদণ্ড বাতিল করল জিম্বাবুয়ে

মৃত্যুদণ্ড বাতিল করল জিম্বাবুয়ে

আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এক আইনে স্বাক্ষর করার পর মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজা পরিবর্তন হচ্ছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রেখেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ৬০ জনের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন। মঙ্গলবার সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত মৃত্যুদণ্ড বিলোপ আইন বলেছে, আদালত আর কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করতে পারবে না এবং যে কোনো বিদ্যমান মৃত্যুদণ্ডকে কারাবাসে রূপান্তরিত করতে:
আরও পড়ুন
যেমন ছিল চব্বিশের বাংলাদেশ

যেমন ছিল চব্বিশের বাংলাদেশ

নানা ঘটনার সাক্ষী ২০২৪। বছরজুড়ে নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আন্দোলন-বিক্ষোভ, সরকার পতন, নতুন সরকার গঠনের মতো একের পর এক চড়াই উৎরাইয়ের সাক্ষী হয়েছে বাংলাদেশ। মুখোমুখি হয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণের। আরেক বিতর্কিত ভোট ২০২৪ সাল শুরু হয়েছিল রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তাকে সামনে রেখে। সেই টানাপোড়েনের মধ্যেই ০৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি এবং ভোটার উপস্থিতির হারের কারণে বিতর্কিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিতর্কিত এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড গড়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ভারত বিরোধী প্রচারণা ও রাজনীতি নির্বাচনের পরপর নতুন রূপে ভারত বিরোধী রাজনীতি দানা বাঁধতে থাকে বাংলাদেশে।:
আরও পড়ুন
জ্বালানি তেলের দাম কমালো সরকার

জ্বালানি তেলের দাম কমালো সরকার

দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্তে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা হতে এক টাকা হ্রাস করে ১০৪ টাকা, কেরোসিন ১০৫ টাকা হতে এক টাকা হ্রাস করে ১০৪ টাকা করা হয়েছে।:
আরও পড়ুন
সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এ তথ্য জানান নাসিমুল গনি। নাসিমুল গনি বলেন, ‘সচিবালয়ে লুজ কানেকশন থেকে আগুনে সূত্রপাত। এতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো নথি পুড়ে যায়নি। ক্ষতিগ্রস্তও হয়নি। পাশাপাশি ভাঙতে হবে না ক্ষতিগ্রস্ত ভবনও।’ এসময় তদন্ত কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান বলেন, ‘পুড়ে যাওয়া ফ্লোরগুলোতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। ডগ স্কোয়াড দিয়ে সার্চ করিয়েছেন। ফায়ার সার্ভিস থেকে যে:
আরও পড়ুন
আনন্দ-বেদনার গল্পে বিদায় ২০২৪

আনন্দ-বেদনার গল্পে বিদায় ২০২৪

সমাপ্তির চূড়ান্ত বারতা ছড়িয়ে দিয়েছে খ্রিষ্টীয় বছর ২০২৪। অনেক পাওয়া-না পাওয়া, হাসি-কান্না, আনন্দ-বেদনার গল্প নিয়ে আজকের সূর্যাস্তের পর স্মৃতি হবে সে। আগামীকালের সূর্য পৃথিবীতে হাজির হবে নতুন বছর ২০২৫ এর সুবাস নিয়ে। সুন্দর আগামীর প্রার্থনায় ব্যাকুল হবে পৃথিবীর মানুষ। তবু নানা কারণে বিশেষ গুরুত্ব বহনকারী ২০২৪-এর দিকে বারবার ফিরে তাকাবে তারা। বিদায়ি খ্রিষ্টীয় বছরটি প্রায় সবার জীবনেই বিশেষ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৪ একটি ঘটনাবহুল বছর। ব্যক্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে চড়াই-উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে পুরো সময়। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। কোটা:
আরও পড়ুন
অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

যুগ্ম সচিব পদমর্যাদার আরও ১২ কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের এই পদোন্নতি ২৪ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হবে। এর আগে গত ২৫ অগাস্ট ১৩১ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সিপিপি পরিচালক আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সদস্য মোজাফফর আহমেদ। পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক হাওলাদার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.